৩ শিক্ষার্থীর উদ্ভাবন: ভূমিকম্পের আগেই অ্যালার্ম দেবে মোবাইল
প্রকাশিত: ২৪ জুলাই ২০১৯
কোনো পূর্বাভাস ছাড়াই আঘাত হানে ভূমিকম্প। এ ভূমিকম্প আসার অন্তত দুই মিনিট আগে যদি মোবাইল ফোনে বাজে জরুরি অ্যালার্ম, তাহলে কেমন হয়? এমনি এক যন্ত্র উদ্ভাবন করেছেন ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের এইচএসসি (বিজ্ঞান) পড়ুয়া তিন সহপাঠী রনৎ দাস প্রাঙ্গন, নাহিদ হাসান শুভ্র ও সাজিদ হাসান নাঈম।
প্রাঙ্গন জানিয়েছে, এটি একটি ভূমিকম্প সতর্কীকরণ ব্যবস্থা। যা তাদের ডেভেলপ করা ‘আভাস’ নামে স্মার্টফোন অ্যাপে টেকনোলজি, সেন্সর ও একটি রিয়েলটাইম সার্ভারের সমন্বয়ে তৈরি। রিয়েলটাইম সার্ভারটি সবসময় আপডেট হতে থাকে। ভূমিকম্প আঘাত হানার প্রায় দুই মিনিট আগে এটি ইউজারের ফোনে নোটিফিকেশন ও অ্যালার্ম দিতে সক্ষম।
প্রাঙ্গন বলছে, ‘ভূমিকম্পের কম্পন অনুভব করার জন্য কিছু সেন্সর মাটির নিচে স্থাপন করা হবে। সেই সেন্সরগুলো একটি রিয়েলটাইম সার্ভারের সাথে যুক্ত থাকবে। আমরা যে অ্যাপটি ডেভেলপ করেছি, সেটি সার্ভার থেকে ডাটা সংগ্রহ করতে পারবে এবং সংগৃহীত ডেটার ওপর ভিত্তি করে নোটিফিকেশন ও অ্যালার্ম দিতে পারবে।’
নাহিদ হাসান শুভ্র জানায়, গবেষণায় দেখা গেছে ভূমিকম্প সাধারণত টেকটোনিক প্লেটের সংঘর্ষের ফলে হয়ে থাকে। এই সংঘর্ষের সময় সাধারণত দুই ধরনের ওয়েভ উৎপন্ন হয়। এদের মধ্যে প্রাইমারি ওয়েভের বেগ সবচেয়ে বেশি। তারপরই আসে সেকেন্ডারি ওয়েভ। যার বেগ প্রাইমারি ওয়েভের প্রায় অর্ধেক কিন্তু অনেক বেশি ধ্বংসাত্মক। ভূমিকম্পের মূল ক্ষতিসাধন করা ওয়েব এটিই।’
সে বলেছে, ‘যদি সেন্সরগুলোর মাধ্যমে প্রাইমারি ওয়েভ শনাক্ত করা যায় তাহলে সঙ্গে সঙ্গে অ্যাপের মাধ্যমে জনগণকে জানিয়ে দেয়া যাবে। ফলে সেকেন্ডারি ওয়েভ আসার আগেই সাধারণ মানুষ কিছু বাড়তি সময় পাবেন নিজেদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য। সেকেন্ডারি ওয়েভটি আসার আগে যে সময় পাওয়া যাবে, সে সময়টি নির্ভর করে ভূমিকম্পের উৎপত্তিস্থল এবং জনগণের অবস্থানের ওপর।’
কীভাবে বাংলাদেশে এর বাস্তবায়ন সম্ভব- এমন প্রশ্নের জবাবে সাজিদ হাসান নাঈম বলেন, ‘দেশের সীমান্তবর্তী ২৫টি অঞ্চলকে এই সিস্টেমের আওতাভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। এছাড়াও দেশের অভ্যন্তরীণ ফল্টলাইনের কথা বিবেচনা করে আরও পাঁচটি জায়গা নির্ধারণ করা হয়েছে। যেখান থেকে ভূমিকম্পের সিগন্যাল পাবে আভাস নামের এই স্মার্ট ফোন অ্যাপ, সঙ্গে সঙ্গে বেজে উঠবে অ্যালার্ম।’
সে বলছে, ‘প্রতিটি সেন্সর তৈরিতে খরচ পরবে মাত্র এক হাজার টাকা এবং সিস্টেমটি স্থাপন করতে খরচ পরবে সাড়ে সাত হাজার টাকা।’
এমন উদ্ভাবনের প্রশংসা করে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের লেকচারার শ্রাবন্তী দত্ত বলেন, ‘বিশ্বের উন্নত দেশগুলোতে রিসার্চভিত্তিক পড়াশোনা হয়। আমাদের কোর্সভিত্তিক পড়াশোনার মাঝেও যে আমাদের শিক্ষার্থীরা এ রকম উদ্ভাবনী ক্ষমতা দেখাচ্ছে, সেটি অবশ্যই প্রশংসার দাবিদার।’
এই উদ্ভাবন কতটা ফলপ্রসূ হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা যদি দেখতে চাই, এটা কতখানি কাজ করবে সেজন্য আমাদের ইমপ্লিমেন্ট পর্যন্ত যেতে হবে। তবে যতটুকু পর্যন্ত তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছে তাতে আমরা ৩-৪ মিনিটের মধ্যে একটা সতর্কবার্তা পেয়ে যাব। কিন্তু কথা হচ্ছে এই সময়ের মাঝে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা কমাতে পারবো। এটার আরও কিছু ইম্প্রুভ করতে হবে। সেজন্য প্রয়োজনীয় সাপোর্ট তাদেরকে করতে হবে।’
গত এক বছর যাবত যন্ত্রটি নিয়ে গবেষণা করছেন এ তিন উদ্ভাবক। তারা চান এ বিষয়ে যেন তাদের সরকারিভাবে আরও গবেষণার সুযোগ করে দেয়া হয়। পাশাপাশি পৃষ্ঠপোষকতা পেলে যন্ত্রটি সারাদেশে বাণিজ্যিকভাবে ছড়িয়ে দেয়া সম্ভব বলে বিশ্বাস তরুণ এই উদ্ভাবকদের।
উল্লেখ্য, গত জুন মাসে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে প্রাঙ্গন, শুভ্র ও নাঈমের প্রকল্প। এর আগে জেলা ও বিভাগীয় পর্যায়ে তারা প্রথম স্থান অর্জন করেন।
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
