২৫ দিনে পুরো কুরআন হাতে লেখেন বৃদ্ধা যয়নাব
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০১৯
যয়নাব আব্দুল গানি মুহাম্মাদ হুসাইন। ৭৬ বছরের বৃদ্ধা নারী। কুরআনের প্রেমে যার হৃদয়টা ভরপুর। গত ৭ বছরে তিনি কুরআনুল কারিমের পরিপূর্ণ ৩০টি পাণ্ডুলিপি হাতে লিখেছেন। একটি পাণ্ডুলিপি মাত্র ২৫ দিনে হাতে লিখে সম্পন্ন করেন যয়নাব।
প্রতিটি মানুষই ইসলামের জন্য কিছু না কিছু ভালো কাজ করতে চায়। কিন্তু প্রবল ইচ্ছা থাকার পরও অনেকেই ইসলাম মুসলমান ও কুরআনের জন্য কিছুই করতে পারে না। সে দিক থেকে যয়নাব আব্দুল গানি মুহাম্মাদ হুসাইন একটি সফল নাম।
৭৬ বছর বয়সের বৃদ্ধা যয়নাব আব্দুল গানি ৭ বছরে নিরলস পরিশ্রম ও ধৈর্যের সঙ্গে পবিত্র কুরআনুল কারিমের পরিপূর্ণ ৩০টি পাণ্ডুলিপি লিখতে সক্ষম হয়েছেন।
এমনিতে কুরআনুল কারিমের ৩০টি পাণ্ডুলিপি হাতে লেখা নিঃসন্দেহে কঠিন কাজ। আবার ২৫ দিনে কুরআনের একটি পরিপূর্ণ পাণ্ডুলিপি লেখা আরো বেশি কঠিন কাজ। এ কঠিন কাজটিও করতে সক্ষম হয়েছেন বৃদ্ধা যয়নাব।
যয়নাব আব্দুল গানি ৫ ছেলে ও ২ মেয়ে সন্তানের মা। মাত্র ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ালেখা করা যয়নাব বিশ্বব্যাপী ধৈর্য ও কল্যাণকামী মানুষ হিসেবে অনুসরণযোগ্য।

মিসরের মুসা কাফর শাভীশ গ্রামে জন্ম নেয়া যয়নাব আব্দুল গানি’র বাবা মিসরের শিক্ষা বিভাগে কাজ করতেন। তিনি একজন হাফেজে কুরআনও ছিলেন।
যয়নাব আব্দুল গানি বর্তমানে মিসরের মিনিয়া অঞ্চলের আল-তালিন গ্রামে বসবাস করেন। গত ৭ বছর আগে হাতে কুরআনের পাণ্ডুলিপি তৈরির কাজে আত্মনিয়োগ করেন তিনি। কুরআন লেখার পাশাপাশি ৬ পারা মুখস্তও করেছেন। পুরো মুখস্ত করার পরিকল্পনাও রয়েছে তার।
কুরআন লেখার সময় হিসেবে তিনি রাতকে উপযুক্ত সময় হিসেবে বেছে নিয়েছেন। রাতে ঘুম থেকে ওঠে প্রতি ৬ দিনে তিনি ১০০০ আয়াত লিখতেন।
উল্লেখ্য যে, যয়নাব তার সন্তানের ওমরা যাওয়া উপলক্ষে মাত্র ২৫ দিনে কুরআনের একটি পুরো পাণ্ডুলিপি লিখে শেষ করেছিলেন। এ উদ্দেশ্যে যে, যাতে তার হাতে লেখা কুরআনের পান্ডুলিপিটি তিনি সন্তানের ওমরা সফরে দিতে পারেন।
ধৈর্য ও কল্যাণের কাজে সংসার ও সন্তান কখনো বাধা হয়ে দাঁড়ায় না। ইচ্ছা শক্তি ও আল্লাহর রহমতই মানুষকে কল্যাণের পথে নিয়ে আসে। যয়নাব আব্দুল গানিই কল্যাণকামীদের অনুপ্রেরণা।
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প
- প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
