১৯ মিনিটে পঞ্চাশ, ৪০ মিনিটে শতক : চার বছর পূর্তি
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৯
২০১৪ সালের প্রথম দিনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করেছিলেন নিউজিল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার কোরি এন্ডারসন। ভেঙেছিলেন শহীদ আফ্রিদির করা ১৮ বছর পুরনো ৩৭ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
কিন্তু এন্ডারসনের এ রেকর্ড টিকেছিল মাত্র ১ বছর ১৮ দিন পর্যন্ত। কেননা পরের বছরই অর্থাৎ ২০১৫ সালের আজকের তারিখে ঠিক চার বছর আগের ১৮ জানুয়ারিতে সেই ওয়েস্ট ইন্ডিয়ান বোলারদের বেধড়ক পিটিয়ে মাত্র ৩১ বলে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা '৩৬০ ডিগ্রি' খ্যাত ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।
জোহানেসবার্গের দ্য ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সেদিন সত্যিকারের ঝড় তুলেছিলেন ডি ভিলিয়ার্স। তবে তিনি উইকেটে আসার আগেই উদ্বোধনী জুটিতে দক্ষিণ আফ্রিকার পক্ষে তৎকালীন সর্বোচ্চ রানের জুটি গড়েন রিলে রুশো এবং হাশিম আমলা।
দুজন মিলে মাত্র ৩৮.৩ ওভারে করে ২৪৭ রান। ৩৯তম ওভারের তৃতীয় বলে জেরোমি টেলরের ডেলিভারিতে মিড অফে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রুশো। মাত্র ১১৫ বলে ১১ চার ও ২ ছক্কার মারে খেলেন ১২৮ রানের ইনিংস।
রুশোর বিদায়ে যখন উইকেটে আসেন ডি ভিলিয়ার্স, তখন ইনিংসের বাকি মাত্র ৬৯ বল। আর ইনিংসের শেষ ওভারের চতুর্থ বলে যখন সাজঘরে ফিরে যান তিনি, তখনো তাদের ইনিংসে বাকি ছিল ২টি বল। মাঝের ৬৭ বলের মধ্যে ৪৫টিই খেলেন ডি ভিলিয়ার্স এবং আক্ষরিক অর্থেই চোখের জল, নাকের জল এক করে দেন ওয়েস্ট ইন্ডিয়ান বোলারদের।
উইকেটে এসে চালচিত্র বুঝে নিতে এক বলও খরচ করেননি ডি ভিলিয়ার্স। মুখোমুখি প্রথম বলেই মিড অন ফিল্ডারের পাশ দিয়ে চার মেরে নিজের যাত্রা শুরু করেন তিনি। পরের ওভারে বোলিংয়ে আসেন আন্দ্রে রাসেল। শেষের চার বলে ২টি করে চার-ছক্কার মারে ২০ রান নিয়েন নেন ডি ভিলিয়ার্স।
৪২তম ওভারে ডি ভিলিয়ার্সের ঝড় পুরোপুরি শুরুর আগেই থামানোর জন্য আক্রমণে আসেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। কিন্তু তিনিও শেষ চার বলে হজম করেন ৬, ৬, ৬ ও ৪। এ ওভারে দ্বিতীয় ছক্কার মারার সময় মাত্র ১৬ বলে দ্রুততম হাফসেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েন ডি ভিলিয়ার্স। যা করতে তার সময় লাগে মাত্র ১৯ মিনিট।
দ্রুততম ফিফটি করেই দমে যাওয়ার পাত্র ছিলেন না ডি ভিলিয়ার্স। একের পর এক ছক্কা মারতে থাকেন টেলর, রাসেল, হোল্ডারদের। তার এই ব্যাটিং তাণ্ডবের মাঝে তুরুপের তাস হিসেবে মিডিয়াম পেসার ডুয়াইন স্মিথকে বোলিং দেন হোল্ডার। আর এই সুযোগটি পুরোপুরি কাজে লাগান ডি ভিলিয়ার্স।
তবে এর আগেই হোল্ডারের করা ৪৬তম ওভারের শেষ চার বলে যথাক্রমে ৪, ৬, ৬, ও ৬ মেরে ২২ রান নেন তিনি। এর মাধ্যমে পূরণ করে ফেলেন মাত্র ৩১ বলে সেঞ্চুরি, ভেঙে দেন ১ বছর ১৮ দিন আগে করা এন্ডারসনের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। আর মাত্র ৩১ বলে সেঞ্চুরি করার সময় উইকেটে ডি ভিলিয়ার্সের অতিবাহিত সময় মাত্র ৪০ মিনিট।

৪৯তম ওভারে বোলিংয়ে আসেন স্মিথ। তিনি যেন ভিলিয়ার্সের সামনে দিয়ে যান দ্রুততম দেড়শ রান করার সুযোগটাও। সে ওভার থেকে প্রথম ৫ বলেই ৬, ৬, ৪, ৬ এবং ৬ মেরে ২৮ রান নিয়ে নেন ডি ভিলিয়ার্স। শেষ বলে ২ রান নিয়ে ওভার থেকে মোট ৩০ রান যোগ করেন তিনি।
তখন ডি ভিলিয়ার্সের সংগ্রহ ৪১ বলে ১৬ চার ও ৯ ছক্কার মারে ১৪৭ রান। শেষ ওভার থেকে আর মাত্র ৩ রান করতে পারলেই বনে যাবেন দ্রুততম দেড়শ করা ব্যাটসম্যানও। তাকে এ সুযোগ দিতেই প্রথম বলে সিঙ্গেল নেন হাশিম আমলা।
ওভারের দ্বিতীয় বলে ২ রান নিয়ে ঠিক পথেই আগান ডি ভিলিয়ার্স। কিন্তু পরের বল ডট করে বসেন আন্দ্রে রাসেল। আর চতুর্থ বলেই ঘটে ডি ভিলিয়ার্স নামক হ্যারিকেনের সমাপ্তি। ডিপ কভারের ওপর দিয়ে ছক্কা মারতে গিয়ে কার্টারের হাতে ধরা পড়েন তিনি। থেমে যায় ৪৪ বলে ১৪৯ রানের টর্ণেডো ইনিংসটি।
৩৮.৩ ওভারে ডি ভিলিয়ার্স উইকেটে আসার সময় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ যেখানে ২৪৭, সেখানে ৪৯.৪ ওভারে তিনি ফেরার সময় দলের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ২ উইকেটে ৪৩৯ রানে। অর্থাৎ মাত্র ৬৭ বলে ১৯২ রান পায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
সে ইনিংসে দ্রুততম ফিফটি এবং সেঞ্চুরির পাশাপাশি এক ইনিংসে সর্বোচ্চ ১৬টি ছক্কার রেকর্ডও গড়েন ডি ভিলিয়ার্স। এছাড়া তার পাশাপাশি রুশো এবং আমলাও সেঞ্চুরি করলে প্রথমবারের মতো এক ইনিংসে তিনটি সেঞ্চুরি করার বিশ্বরেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকা।
ম্যাচে হাশিম আমলা ১৪২ বলে ১৪ চারের মারে ১৫৩ রান করে অপরাজিত থাকেন। দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৪৩৯ রান। পরে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেট হারিয়ে ২৯১ রান করতে সক্ষম হলে ১৪৮ রানের বিশাল ব্যবধানে জয় পায় দক্ষিণ আফ্রিকা।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
