হারিকেন বেরিলের আঘাতে নিহত ৬
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩ জুলাই ২০২৪
জ্যামাইকার দিকে ধেয়ে আসা হারিকেন বেরিলের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ছয়জন হয়েছে। তবে সময়ের সঙ্গে শক্তি হারাচ্ছে বেরিল। ন্যাশনাল হারিকেন সেন্টারের মতে, বেরিলকে ক্যাটাগরি-ফাইভ থেকে ক্যাটাগরি-ফোর এ নামিয়ে আনা হয়েছে, তবে এর সর্বোচ্চ একটানা বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৫৫ মাইল পর্যন্ত উঠছে।
ক্যারিবিয়ান সাগরের মধ্য দিয়ে অগ্রসর হওয়ার সময় বেরিল দুর্বল হতে থাকবে বলে পূর্বাভাস দেয়া হলেও জ্যামাইকায় বুধবার পৌঁছানোর সময় এটি একটি বড় হারিকেন হিসেবেই আসবে বলে আশঙ্কা করা হচ্ছে।
গ্রেনাডার কারিয়াকুতে সোমবার হারিকেনের আঘাতে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ঝড়ের আঘাতে সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনে আরও একজনের মৃত্যু হয়েছে এবং ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে ওই দেশগুলোর কর্মকর্তারা জানিয়েছেন।
ক্যারিবিয়ান সি-এর উষ্ণ জলরাশির মধ্য দিয়ে অগ্রসর হওয়ার সময় হারিকেন বেরিল ক্যাটাগরি-ফাইভে রূপ নিলে তা জুলাই মাসের ইতিহাসে রেকর্ড করা সর্বোচ্চ শক্তিশালী আটলান্টিক হারিকেনে পরিণত হয়।
ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী, ২০০৫ সালে হারিকেন এমিলির আঘাতে ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ মাইল বেগে বাতাসের রেকর্ড ছিল।
ঘূর্ণিঝড় বেরিল অগ্রসর হয়ে জ্যামাইকায় আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং পার্বত্য দ্বীপ দেশটিতে চার থেকে আট ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। এর ফলে ঝুঁকিপূর্ণ কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে।
ধারণা করা হচ্ছে বেরিল জ্যামাইকা উপকূলে বুধবার বিকেলে বা সন্ধ্যায় সর্বোচ্চ ১৩০ মাইল প্রতি ঘন্টা বাতাস নিয়ে আছড়ে পরবে। এতে আট ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে।
বেরিলের প্রভাবে মঙ্গলবার শেষের দিকে এবং বুধবার ডোমিনিকান প্রজাতন্ত্র এবং হাইতির দক্ষিণাঞ্চলেও দুই থেকে ছয় ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে।
সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনে ঘূর্ণিঝড়ে স্কুল, বাড়িঘর, ভবন ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনের অংশ ইউনিয়ন আইল্যান্ডের কর্তৃপক্ষ জানিয়েছে, হারিকেনের বাতাসে ৯০ শতাংশ বাড়ি হয় ধ্বংস হয়ে গেছে অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। ইউনিয়ন আইল্যান্ড বিমানবন্দরের ছাদ ফেটে গেছে। সেন্ট ভিনসেন্টের আরগাইল আন্তর্জাতিক বিমানবন্দরেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর মঙ্গলবার প্রধানমন্ত্রী রালফ গনজালভেস সাংবাদিকদের বলেন, ‘বেরিল ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে।’
দুর্বল হয়ে গ্রীষ্মমন্ডলীয় ঝড় হিসেবে সপ্তাহের শেষের দিকে মেক্সিকোর ইউকাতান উপদ্বীপের দিকে আঘাত হানতে পারে বেরিল।
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
