হঠাৎ জ্বর? জেনে নিন দ্রুত সুস্থ হওয়ার উপায়
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯
হাল্কা গা গরম ভাব আর চোখ জ্বালাও করে হঠাৎই জ্বর। এমন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যেকোনো সময়। ব্যস্ততার মধ্যে এরকমটা হলে সেটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। কী করলে জ্বর কমবে তা ভাবতে ভাবতেই হয়তো খেয়ে ফেলেন গোটা কয়েক ওষুধ, যা একদমই অনুচিত। বরং হঠাৎ জ্বর এলে তা কমানোর কিছু উপায় মেনে চলতে হবে।
জ্বরের কারণ
জ্বর কোনো রোগ নয়, রোগের অন্যতম উপসর্গ। আমাদের শরীরের সাধারণ তাপমাত্রা থাকে ৯৮ ডিগ্রী ফারেনহাইটের মতো। কিন্তু এর থেকে যখন সামান্য তাপমাত্রা বাড়ে, অর্থাৎ ১০০ অতিক্রম করে তখন তা সামান্য জ্বরের ইঙ্গিত নিয়ে আসে। অবশ্য সেটি নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। জ্বর যখন ১০৩ এর কাছাকাছি যায় তখন তা মাঝারি জ্বর হিসেবে ধরা হয়। তার উপরে গেলে তা উচ্চ জ্বর আর তখনই সাবধান হওয়া দরকার হয়ে পড়ে।
*জ্বর অনেক সময়ে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার একটা মাধ্যম হয়ে দাঁড়ায়। যদি কোনো ব্যাকটেরিয়াল আক্রমণ হয়, তখন শরীর হয়তো তাপমাত্রা বাড়িয়ে তা প্রতিরোধ করার চেষ্টা করে। শরীর তখন রক্তে অ্যান্টি ভাইরাল উপাদান তৈরি করতে থাকে।
*অন্যান্য রোগ, যেমন ইনফ্লুয়েঞ্জা, ম্যালেরিয়ার মতো রোগের সময়েও জ্বর হয়।
*দীর্ঘ দিন ধরে কোনো অ্যান্টিবায়োটিক নিতে থাকলে তা থেকেও জ্বর আসতে পারে।
*সদ্য কোনো অপারেশন থেকে উঠলে বা হার্ট অ্যাটাকের মতো সমস্যার পরেও জ্বর হয়।
*কোনো সময়ে গভীর মানসিক আঘাত পেলে তার থেকেও মাঝে মাঝে কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে।
জ্বর হলে কী করবেন?
জ্বর এলে অনেকেই হুটহাট নিজের সিদ্ধান্তে ওষুধ খেয়ে নেন। যা একদমই উচিৎ নয়।
*জ্বরের সময়ে প্রধান চিকিৎসা হলো তরল খাবার খাওয়া। যদি অফিসে থাকেন তাহলে জ্বর আসছে বুঝলেই বেশ খানিকটা পানি খান, গ্যাপ দিয়ে দিয়ে।
*চেষ্টা করুন একটু গরম স্যুপ খেয়ে নেওয়ার। বাড়িতে থাকলেও এই একই কাজ করুন। সঙ্গে আদা-চা খান। এতে গলা ব্যথা বা মাথা ধরা থাকলে তা অনেকটা কমবে।
জ্বর হলে গোসল করা যাবে কি না?
*জ্বর এলেই রোগীর সারা শরীর স্পঞ্জিং করতে হবে অর্থাৎ ভিজে কাপড় দিয়ে মুছে দিতে হবে।
*ঠান্ডার ধাত থাকলে বা বুকে কফ বসে যাওয়ার ভয় থাকলে কিন্তু খুব সাবধানে স্পঞ্জিং করতে হবে। আর এই সময়ে হাল্কা করে ফ্যান চালাতে পারেন।
ওষুধ খাওয়া যাবে?
অফিসে বা কোনো কাজে বাইরে থাকলে আপনি প্যারাসিটামল জাতীয় ওষুধ খেয়ে নিতে পারেন। তবে ওই একবারই খান, এরপরে আর নয়। আর খাওয়ার আগে জেনে নিন এতে কোনো সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা আপনার।
আরও যা করবেন
*জ্বর হলে সারাক্ষণ শুয়ে থাকবেন না। এতে জ্বর বরং বেড়ে যায়। সম্ভব হলে হাঁটাহাঁটি করুন, রোদের মধ্যে গিয়ে খানিক বসুন। রোদে বসা সম্ভব না হলে একটু ছায়া জায়গা দেখে বসুন। এতে গা ম্যাজম্যাজ করা ভাবটা কমবে।
*পানি গরম করে তার মধ্যে লেবুর রস ও আদা কুচি মিশিয়ে খেলে অনেকটা উপকার পাবেন। এর ফলে ব্যাকটেরিয়াজনিত সমস্যা দূর হবে আর জ্বরও কমতে পারে।
*অল্প কয়েকটি জিরা আর কয়েকটা তুলসিপাতা পানিতে ফুটিয়ে নিন। তারপর রেখে দিন। জ্বরের সময়ে রোজ সেখান থেকে দু চামচ করে খান। গলায় বেশ উপকার পাবেন।
*অফিসে থাকার সময়ে জ্বর এলে চেষ্টা করুন মাঝে মাঝে একটু গরম চা খাওয়ার। বারবার চোখে মুখে পানি দিন। এটা কিন্তু তাপমাত্রা কমিয়ে আনতে খুবই সাহায্য করবে।
*যত্ন নেয়ার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নিন।
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
