হজযাত্রীদের বিমানভাড়া ১০ হাজার টাকা কমছে
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০১৯
২০১৯ সাল থেকে হজযাত্রায় বিমানভাড়া ১০ হাজার টাকা কমছে। ২০১৮ সাল পর্যন্ত সরকারি-বেসরকারি হজযাত্রীপ্রতি বিমানভাড়া ছিল এক লাখ ৩৮ হাজার ১৯১ টাকা। এ বছর তা কমিয়ে এক লাখ ২৮ হাজার ১৯১ টাকা ধার্য করা হচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ১৭-০১-২০১৯ সচিবালয়ে হজযাত্রীদের বিমানভাড়া কমানোর ঘোষণা দেন। এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে হজসংক্রান্ত আন্ত মন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হয়। পরে গণমাধ্যমকে প্রতিমন্ত্রী বলেন, হজযাত্রীদের সাশ্রয়ের কথা ভেবে বিমানভাড়া ১০ হাজার টাকা কমানো হচ্ছে।
প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, চলতি বছর সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে হজ অধিকতর সুচারুভাবে পালনের লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে ধর্ম মন্ত্রণালয়কে সর্বাত্মক সহায়তা করা হবে। হাজিরা আল্লাহর ঘরের মেহমান। তাদের যেন কোনো ধরনের কষ্ট না হয়, সে ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় খেয়াল রাখেন এবং পরামর্শ দিয়ে থাকেন।
সচিবালয়ে ওই সভায় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ, ধর্মসচিব মো. আনিছুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি আবদুস সোবহান, মহাসচিব এম শাহাদাত হোসেন তসলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের হজব্যবস্থাপনাকে সবচেয়ে ভালো করা হবে। পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে রওনা হওয়া থেকে শুরু করে হজ পালন শেষে ফিরে আসা পর্যন্ত সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।
২০১৮ সালে সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার ১৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার বাংলাদেশি হজব্রত পালন করেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৫০ ভাগ ও সৌদি এয়ারলাইনস অবশিষ্ট ৫০ ভাগ যাত্রী পরিবহন করে।
৩৭ হজ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা
বেসরকারি ব্যবস্থাপনায় ২০১৭ সালে হজ কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ ও সৌদি আরবে অনিয়মের অভিযোগের তদন্ত শেষে চূড়ান্তভাবে ৩৭ হজ এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
জামানত বাজেয়াপ্ত, হজ লাইসেন্স বাতিল, স্থগিত, সর্বনিম্ন এক লাখ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক জরিমানা, হজযাত্রীদের টিকিটের টাকা ফেরত ও নির্দিষ্ট ব্যক্তিকে সব ধরনের কার্যক্রম থেকে বিরত রাখাসহ নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। এ ছাড়া ৩৫টি হজ এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে ১৭টি এজেন্সির হজ লাইসেন্স বাতিল ও ছয়টি এজেন্সির লাইসেন্স বিভিন্ন মেয়াদে স্থগিত করা হয়েছে। এই ২৩টি এজেন্সিকে আর্থিক জরিমানাও করা হয়েছে। আর ১২টি এজেন্সিকে শুধুই আর্থিক জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
ধর্ম মন্ত্রণালয় থেকে এসব বিষয়ে গত ১৬ জানুয়ারি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
২০১৭ সালে হজে অনিয়মের জন্য বাংলাদেশ ও সৌদি আরবে উত্থাপিত অভিযোগ তদন্তের পরই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ধর্ম মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ কালের কণ্ঠকে বলেন, ‘হাজিরা হলেন আল্লাহর মেহমান। এই আল্লাহর মেহমানদের নিয়ে যারা অনিয়ম করবে, তাদের কোনোভাবেই ছাড়
দেওয়া হবে না। আগে যারা অনিয়ম করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মধ্য দিয়েই এই কঠোর বার্তা দেওয়া হচ্ছে।’
ধর্ম মন্ত্রণালয়ে যোগাযোগের উন্মুক্ত সুযোগ
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ সর্বসাধারণের উন্মুক্ত যোগাযোগের জন্য সম্প্রতি নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছেন। ইসলামিক ফাউন্ডেশনের বই-পত্র স্ক্রিন কপি প্রস্তুত করার পাশাপাশি মন্ত্রণালয়ে বিভিন্ন কার্যক্রম ডিজিটালাইজেশন করার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সর্বশেষ তথ্য জানার জন্য এবং যেকোনো সেবা ও পরামর্শের জন্য ফেসবুক, টুইটার, ই-মেইল ও ফোন নম্বর উন্মুক্ত করা হয়েছে।
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প
- প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
