`হজ আপনার খেদমত আমাদের`
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২ জানুয়ারি ২০১৯
কয়েক বছর আগে এক রমজানে মক্কার মসজিদুল হারামে তার সঙ্গে দেখা। তখন ইফতারের সময়। আল্লাহর ঘরের ঐতিহ্যানুসারে লাখো মুসুল্লি রোজা নিয়ে দস্তরখানায় অপেক্ষারত।
আরবি ভাষায় দস্তরখান বা দস্তরখানা (শব্দটি ফারসি)-এর নাম ছুফরা। ছুফরায় রুটি, দই, খেজুর রাখা হয় ইফতারের জন্য। আমরা ছিলাম বিশাল মসজিদ কমপ্লেক্সের সাফা-মারওয়া অংশে। সেখানে এক বাংলাদেশি ইফতার সামগ্রী বিলাচ্ছেন।
অবাক হলাম এজন্য যে, সাধারণত ইফতার সৌদি রাজকীয় সরকার বা আরব শেখগণ দিয়ে থাকেন। বাংলাদেশির উদ্যোগ দেখে খুশি হলাম।
সেবার রমজান শেষ ঈদ পালন করি পবিত্র মক্কা নগরে। ঈদের দিন রাতে মক্কার বাঙালি আবাসিক এলাকা নাক্কাসায় গেলাম দাওয়াত খেতে এবং সেখানে সেই ভদ্রলোককে পেলাম, যিনি ইফতার সরবরাহ করছিলেন।
তার নাম আকবর আলী। বাড়ি রাজশাহী। ঢাকা ও রাজশাহীতে আত তাইয়্যেরা ট্রাভেলস চালান। বললেন, 'আল্লাহ মেহমানদের খেদমত করে করে আমি শূন্য থেকে কোটিপতি হয়েছি। হাজিদের সেবা করাই আমার জীবনের লক্ষ্য। ফলে আমি সুযোগ পেলেই তাদের খেদমতে হাজির হই।'
প্রাতিষ্ঠানিক বিশেষ পড়াশোনা নেই আকবর আলীর। কিন্তু বাস্তব জীবন থেকে প্রভূত জ্ঞান অর্জন করে তিনি স্বশিক্ষিত হয়েছেন। উত্তরবঙ্গের রাজশাহী, পাবনা, দিনাজপুরে স্কুল, কলেজ, ভোকেশনাল ও পলিটেকনিক গড়েছেন। ঘুরেছেন প্রায়-পুরো পৃথিবী।
বার্তা২৪.কমকে তিনি বলেন, 'আমার কিছুই ছিল না। আল্লাহর মেহমানদের পেছনে মেহনত করে আমি সব কিছু পেয়েছি। অতএব আমার শক্তি, সম্পদ আল্লাহর পথে, মানুষ ও মানবতার কল্যাণে ব্যয় করাই আমার কর্তব্য।'
আকবর আলীর স্বপ্ন হলো, বাংলাদেশের সব সামর্থ্যবান মানুষ যেন হজ করতে পারেন। তিনি মাসে ১০০০ হাজার টাকার কিস্তিতে সঞ্চয় গড়ে অল্প টাকায় মানুষকে হজে গমনে উদ্বুদ্ধ করছেন। ব্যাপক সারাও পেয়েছেন তিনি। এই লক্ষ্যে কাজ করতে গিয়ে তিনি 'হজ আপনার খেদমত আমাদের' শীর্ষক প্রণোদনা ছড়িয়ে দিচ্ছেন।
বার্তা২৪.কমকে আকবর আলী বলেন, দালাল বা মধ্যসত্ত্বভোগীদের এড়িয়ে হজ করা উচিত। তাহলে কম টাকায় হজ করা যায়। জেনে-বুঝে আমল করলে তার আনন্দ ও তৃপ্তি অনেক গভীরভাবে উপলব্ধি করা যায়।
তিনি স্পষ্ট ভাষায় দাবি করেন, 'হজ নিয়ে আমি ব্যবসা করি না। কখনো করতে চাই না। আমি হাজিগণের খেদমত করতে চাই। যে কেউ কোনো সাহায্য বা পরামর্শের জন্য যোগাযোগ করলে আমি তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।'
তার ঠিকানা, আত তাইয়্যেরা ইন্টারন্যাশনাল, ৩০/এ, নয়া পল্টন, সাততারা সেন্টার (৮ম তলা), ভিআইপি রোড, ঢাকা। ফোন: ০১৮১৯৭৬০০৬৫
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
