স্মার্টফোন আপনার সম্পর্কে যা বলে
নিউজ ডেক্স
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০১৯
মোবাইল ফোন আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে উঠেছে। গবেষণায় দেখা দেখে, অনেক মানুষ গড়ে দিনে পাঁচ ঘণ্টা পর্যন্ত স্মার্টফোন ব্যবহার করেন। কেউ আইফোন ব্যবহার করেন কেউবা আবার অ্যান্ড্রয়েড।
কারোর জন্য এসব ফোনের গতি গুরুত্বপূর্ণ। কেউ হয়তো ভালো ছবি তোলে এমন ফোন পছন্দ করেন। অনেকে আবার দেখতে সুন্দর এমন ফোন বেছে নেন। স্মার্টফোন কেনার ক্ষেত্রে সবারই নানা ধরনের পছন্দ রয়েছে।
বিশ্বে যত স্মার্টফোন বিক্রি হয় তার মধ্যে ৯০ শতাংশই অ্যান্ড্রয়েড ও আইফোন। ২০১৮ সালে গুগলের অ্যান্ড্রয়েড ছিল বিশ্বের সবচাইতে বেশি জনপ্রিয় অপারেটিং সিস্টেম, যা বাজারের ৮৮ শতাংশই দখল করে রেখেছিল। অন্যদিকে অ্যাপলের আইওএস ১২ শতাংশ নিয়ে ছিল দ্বিতীয় অবস্থানে।
যুক্তরাজ্যের লিংকন বিশ্ববিদ্যালয় এবং ল্যাংক্যাস্টার বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক স্মার্টফোন ব্যবহারকারীদের মনোভাব বোঝার জন্য একটি গবেষণা চালিয়েছেন। তারা বলছেন, একজন মানুষ কী ধরনের স্মার্টফোন ব্যাবহার করছেন সেটি দিয়ে তার চারিত্রিক বৈশিষ্ট্য ও স্বভাব বোঝা সম্ভব। উদাহরণস্বরূপ আইফোন ব্যবহারকারীদের তুলনায় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বেশি ন্যায়বান হয়ে থাকে। অন্তত তারা যাদের মধ্যে গবেষণা চালিয়েছেন তাদের মধ্যে এরকম দেখা গেছে।
আইফোন ব্যবহারকারীরা সাধারণত কম বয়সী হয়ে থাকেন। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের তুলনায় তারা বেশি খোলামেলা হয়ে থাকেন। বয়স্ক পুরুষদের অ্যান্ড্রয়েড পছন্দ বেশি। নারীরা আইফোন বেশি পছন্দ করেন। তবে পুরুষদের তুলনায় নারীদের মধ্যে আইফোন ব্যবহারকারী কেন বেশি সেটি অবশ্য বোঝা যায়নি।
গবেষকরা বলছেন, স্মার্টফোনের মাধ্যমে ব্যক্তি তার ইচ্ছা, পছন্দের বিষয়টি প্রকাশ পায়। এর মাধ্যমে সে নিজেকে প্রকাশ করে। গবেষণার প্রধান লেখক হেদার শ বলছেন, দিনকে দিন এটি পরিষ্কার হচ্ছে যে, একটি স্মার্টফোন সেটি ব্যবহারকারী ব্যক্তির ডিজিটাল সংস্করণ হয়ে উঠছে। তিনি বলছেন, আমাদের ফোন যখন কেউ ব্যবহার করার চেষ্টা করে আমরা অনেকেই সেটি পছন্দ করি না, কারণ আমাদের ফোন আমাদের সম্পর্কে অনেক কিছু প্রকাশ করতে পারে।
গবেষণায় আরও দেখা গেছে, যাদের হাতে আইফোন আঠার মতো লেগে থাকে তারা যে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের থেকে বেশি বিত্তবান তা কিন্তু নয়। তবে আইফোন ব্যবহারকারীরা এই ফোনকে সামাজিক উচ্চ মর্যাদার নিদর্শন মনে করেন বলে গবেষণায় উঠে এসেছে। আইফোন ব্যবহারকারীদের বেশি আবেগপ্রবণ মনে হয়েছে।
এই গবেষকদের দল একটি কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেছেন। কয়েকটি প্রশ্ন করে ওই কম্পিউটার প্রোগ্রাম ৭০ শতাংশ ক্ষেত্রেই বলে দিতে পারে একজন ব্যক্তি কী স্মার্টফোন ব্যবহার করছেন। একজন ব্যক্তি স্মার্টফোনে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন সেটিও তার সম্পর্কে অনেক কিছু বলে দেয়। সূত্র: বিবিসি
- ‘ভয়েস রেইজ করায় পুরো রাষ্ট্রশক্তিকে আমার বিরুদ্ধে নামানো হয়েছে’
- মাঝআকাশে পাইলটদের সংঘর্ষ
- ফার্নেস অয়েলের দাম বাড়ল ১১ টাকা ৯২ পয়সা
- ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ
- ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রীয় ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
- ক্লাস থ্রিতে প্রথম প্রেমের প্রস্তাব পেয়ে কী করেছিলেন প্রভা?
- আটক শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ
- ব্যান্ডউইথ ব্যবসায় সিন্ডিকেটের চেষ্টা
- সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
