স্থানীয় সংবাদমাধ্যমে ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে ফেসবুক
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০১৯
স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে উন্নত করতে আগামী তিন বছরে ৩০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
বিশ্বজুড়ে সংবাদমধ্যমগুলোর ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এ সিদ্ধান্ত নিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, টেকসই ব্যবসার একটি উদাহরণ সৃষ্টিতে আগে থেকেই ফেসবুকের তৈরি পরিকল্পনা ছিল। সেটিকেই আরো বিস্তৃত করে প্রথমে যুক্তরাষ্ট্র ও পরে অন্যান্য দেশের সংবাদমাধ্যমগুলোতে সময় ও অর্থ বিনিয়োগের এ উদ্যোগ নিয়েছে তারা।
তবে ফেসবুক খবরের ব্যবসায় আগে যেমনভাবে বিনিয়োগ করছিল, এবার তারা সেভাবে এগোবে না।
আগে, ফেসবুকের মাধ্যমে খবর পরিবেশন করতে উৎসাহিত করা হতো সংবাদ প্রকাশকদের। কিন্তু ফেসবুক সম্প্রতি ফেক নিউজের প্রাদুর্ভাব ঠেকাতে তাদের কৌশল পরিবর্তন করায় অনেক সংবাদমাধ্যম ক্ষতিগ্রস্ত হয়।
ফেসবুকের গ্লোবাল নিউজ পার্টনারশিপের ভাইস প্রেসিডেন্ট ক্যাম্পবেল ব্রাউন বলেন, আমরা ফেসবুকে ফেক নিউজ, ভুয়া তথ্য এবং নিম্নমানে সংবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। কিন্তু স্থানীয় সংবাদমাধ্যমগুলোর উন্নতিতে সাহায্য করারও একটা দায়িত্ব ও সুযোগ আমাদের রয়েছে।
তিনি বলেন, বিদ্বেষ, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ দেয়ার জন্য তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছে ফেসবুক।
ক্যাম্পবেল ব্রাউন জানান, প্রথম পর্যায়ে যুক্তরাষ্ট্রে স্থানীয়ভাবে রিপোর্টিংয়ে বিনিয়োগ করবে ফেসবুক। একই সঙ্গে সংবাদ সংগ্রহে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর গবেষণায় বিনিয়োগ করবে তারা। নিয়োগ দেয়া হবে ‘ট্রেইনি কমিউনিটি জার্নালিস্ট’ বা জনপদভিত্তিক শিক্ষানবিশ সাংবাদিক। এদেরকে স্থানীয় নিউজরুমে নিযুক্ত করা হবে। এছাড়াও স্বেচ্ছাসেবক সংগঠন পিস কোরের আদলে এক হাজার সাংবাদিককে বিভিন্ন এলাকায় নিয়োগ দেয়া হবে আগামী পাঁচ বছরে।
প্রাথমিকভাবে ফেসবুকের এই অর্থায়ন দেয়া হচ্ছে পুলিতজার সেন্টার, রিপোর্ট ফর আমেরিকা, নাইট লেনফেস্ট লোকাল নিউজ ট্র্যান্সফরমেশন ফান্ড, লোকাল মিডিয়া এসোসিয়েশন অ্যান্ড লোকাল মিডিয়া কনসোর্টিয়াম, আমেরিকান জার্নালিজম প্রজেক্ট এবং কমিউনিটি নিউজ প্রজেক্টকে।
গত ডিসেম্বরে ফেসবুক জানিয়েছিল তারা ব্রিটেনের স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে ৬০ লাখ ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছিল।
লোকাল মিডিয়া কনসোর্টিয়ামের সিইও ফ্রান উইলস বলেন, নিজেদের স্বার্থেই ফেসবুক কর্তৃপক্ষ তাদের প্ল্যাটফর্মে যত বেশি সম্ভব বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশন করতে চাইবে। এতে করে ইউজাররাও সরাসরি লাভবান হবেন।
কনসোর্টিয়ামটি ৮০টি সংবাদমাধ্যমের ২ হাজার ২০০টি প্রতিষ্ঠানের একটি সংগঠন।
উইলস বলেন, ফেসবুক কনসোর্টিয়াম বিশেষ ব্র্যান্ডের সংবাদ অনুষ্ঠান তৈরিতে সাহায্য করছে, যেন আরো বেশি বিজ্ঞাপন পাওয়া যায়।
- ‘ভয়েস রেইজ করায় পুরো রাষ্ট্রশক্তিকে আমার বিরুদ্ধে নামানো হয়েছে’
- মাঝআকাশে পাইলটদের সংঘর্ষ
- ফার্নেস অয়েলের দাম বাড়ল ১১ টাকা ৯২ পয়সা
- ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ
- ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রীয় ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
- ক্লাস থ্রিতে প্রথম প্রেমের প্রস্তাব পেয়ে কী করেছিলেন প্রভা?
- আটক শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ
- ব্যান্ডউইথ ব্যবসায় সিন্ডিকেটের চেষ্টা
- সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
