সোস্যাল মিডিয়ার ‘আন্ডারএজ’ ব্যবহারকারীদের নিয়ে উদ্বেগ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮
বিশ্বজুড়ে কিশোরদের মধ্যে বিষন্নতা ও আত্মহত্যার প্রবণতা আশঙ্কাজনক হারে বাড়ছে। এর সঙ্গে স্মার্টফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক ব্যবহারের একটা যোগসূত্র রয়েছে বলে মনে করছেন অনেক অভিভাবক ও মনোবিদ। শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ব্যাপকতা নিয়ন্ত্রণে রয়েছে আইন। কিন্তু সবসময় এ আইন মানা হচ্ছে, তা নিশ্চিত করে বলা যাবে না। দেখা গেছে, আইনে নির্ধারিত বয়সসীমার চেয়ে কম বয়সী অনেকেই সোস্যাল মিডিয়ায় সক্রিয়। ইনফ্লুয়েন্স সেন্ট্রালের সাম্প্রতিক একটি প্রতিবেদনে এমনটা বলা হয়েছে। খবর সিএনবিসি।
সেন্ট্রাল ইনফ্লুয়েন্সের প্রতিবেদ অনুযায়ী, বিশ্বজুড়ে শিশুরা তাদের প্রথম স্মার্টফোনটি হাতে পায় গড়ে ১০ দশমিক ৩ বছর বয়সে। ১১ দশমিক ৪ বছর বয়সের মধ্যেই তারা প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খোলে। আর বয়স ১২ বছর হতে না হতেই ৫০ শতাংশ শিশু অন্তত একটি সোস্যাল মিডিয়া প্লাটফর্ম ব্যবহার শুরু করে।
দেখা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খোলার সময় অনেক শিশুই তাদের বয়স গোপন করে। ইনস্টাগ্রাম, ফেসবুক, স্ন্যাপচ্যাট কিংবা হালের জনপ্রিয় টিকটকের মতো সাইটগুলোয় অ্যাকাউন্ট খোলার জন্য ন্যূনতম বয়স ১৩ বছর নির্দিষ্ট করে দেয়া হয়েছে। চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রটেকশন অ্যাক্টের সঙ্গে সঙ্গতি রেখে এ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ১৩ বছরের কম বয়সী যেসব শিশু সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খোলে বলে ইনফ্লুয়েন্স সেন্ট্রালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তারা নিশ্চিতভাবেই নিজেদের বয়স গোপন করে।
এক্ষেত্রে আইনগতভাবে সেবা প্রদানকারী কোম্পানিগুলোকে অভিযুক্ত করা যাবে না। কারণ যে টার্মস অব সার্ভিস মেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হয়, তাতে বয়সসীমার বিষয়টি উল্লেখ থাকে। কিন্তু কোম্পানিগুলো কি আসলেই দায় এড়াতে পারে? কারণ অ্যাকাউন্ট খোলার সময় অনেক ক্ষেত্রেই টার্মস অব সার্ভিসে উল্লিখিত শর্তগুলো চোখ এড়িয়ে যায়। এজন্য নির্ধারিত বয়সসীমা সম্পর্কে শিশুদের আলাদাভাবে জানানো প্রয়োজন। আর কোম্পানিগুলো এ দায়িত্বটি ভালোভাবেই এড়িয়ে যায়।
১৩ বছরের বয়সসীমা নির্ধারণ করেও যখন কাজ হচ্ছে না, তখন অভিভাবকদের প্রশ্ন— আইনে বয়সসীমা প্রকৃতপক্ষে কত হওয়া উচিত? আইনটির বাস্তবায়ন নিশ্চিত করার দায়িত্বইবা কার?
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
