সৃষ্টির শ্রেষ্ঠ উপহার আওলাদে রাসূল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮
ধর্মীয় মহাকালে আদম (আ.) প্রথম মানুষ ও নবী। মানব জাতির আদি পিতা-মাতা আদম-হাওয়া থেকে মানুষের সৃষ্টি ও বিকাশ ঘটেছে এবং আদম-হাওয়া থেকে নবী-রাসূলরা এসে আল্লাহ নামের প্রকাশ ও বিকাশ ঘটিয়েছেন আল্লাহর ইচ্ছায়।
নবী-রাসূলরা সার্বক্ষণিকভাবে আল্লাহতে মজে থাকেন। নবী-রাসূলদের বংশীয় ধারায় সব নবী-রাসূলের বিকাশ ঘটেছে আল্লাহ পাকের মর্জি মাফিক।
সূরা আলে ইমরানের ৩৩ নম্বর আয়াতে দেখা যাচ্ছে আল্লাহপাক সমগ্র সৃষ্টির ওপর নবী এবং নবী বংশকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহর সৃষ্টি বেহেশত ও ফেরেশতাদের চেয়েও নবী বংশধররা শ্রেষ্ঠ বা মর্যাদাবান।
সূরা আলে ইমরানের ৬১ নম্বর আয়াতের প্রেক্ষাপটে আল্লাহর হুকুমে খ্রিস্টান পাদ্রিদের সঙ্গে মোবাহেলার ময়দানে সত্য মিথ্যার প্রতিযোগিতায় রাসূলে পাক, মা ফাতেমা, হজরত আলী, ইমাম হাসান, ইমাম হোসাইনকে সঙ্গে নিয়ে উপস্থিত হলেন। সত্য-মিথ্যার প্রতিযোগিতায় কচি শিশু ইমাম হাসান ইমাম হোসাইনকে রাসূলে পাক সঙ্গে নিলেন অথচ প্রধান প্রধান সাহাবিসহ ইমানে-আমলে, জ্ঞানে-গুণে পরিপূর্ণ সোয়া লাখ সাহাবির একজনকেও সঙ্গে নিলেন না। আল্লাহ ও রাসূলের বিবেচনায় কচি শিশু ইমাম হাসান, ইমাম হোসাইনের সমকক্ষ সোয়া লাখ সাহাবির একজনও নয়। নবী বংশধর সমগ্র সৃষ্টির ওপর শ্রেষ্ঠ মোবাহেলার ঘটনায় এর বাস্তব প্রয়োগ ঘটিয়েছেন আল্লাহ ও রাসূল (সা.)।
সূরা আহযাবের ৩৩ নম্বর আয়াতে বলা হয়েছে হে আহলাল বাইত! আল্লাহ তো চান তোমাদের পূতপবিত্র বিশুদ্ধ রাখতে। এ আয়াত নাজিল হলে রাসূলে পাক মা ফাতেমা, হজরত আলী, ইমাম হাসান, ইমাম হোসাইনকে একটি কম্বলের নিচে নিয়ে বললেন হে আল্লাহ এরাই আমার আহলাল বাইত! তুমি এদেরকে পরিপূর্ণ পূতপবিত্র বিশুদ্ধ রাখ। আল্লাহ পাক ও রাসূল (সা.) সম্মিলিতভাবে নবী বংশধর আহলাল বাইতকে সমগ্র সৃষ্টির ওপর শ্রেষ্ঠত্ব বহাল রাখলেন আহলাল বাইতকে পূতপবিত্র বিশুদ্ধ ঘোষণা করার মধ্য দিয়ে।
সূরা শুরা (৪২)-এর আয়াত নম্বর ২৩-এ দেখা যাচ্ছে আল্লাহ পাক রাসূল (সা.)-এর জবানে বলেছেন, ‘আত্মীয়তার সদ্ব্যবহার ব্যতীত তোমাদের কাছে আর কিছুই চাই না।’ আল্লাহ পাক নবী বংশকে সমগ্র সৃষ্টির ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এ মহা সত্যকে মহানবী নুরনবী বিশ্বনবী শেষ নবীর জবানে গোটা উম্মতে মোহাম্মদসহ (মুসলমান) সমগ্র বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন। যদি কেউ সন্দেহ করতে চান তবে ধারাবাহিকভাবে ২৩, ২৪, ২৫ নম্বর আয়াত নিয়ে চিন্তাভাবনা করলে সত্য বেরিয়ে আসবে।
সূরা কাওসার আয়াত নম্বর ৩-এ বলা হয়েছে ‘নিশ্চয়ই আপনার শত্রুরাই নির্বংশ।’ নবী কন্যা মা ফাতেমাকে যে বা যারা অবজ্ঞা-অস্বীকার করে নবী কন্যাকে গুরুত্বহীন করে দিয়ে মহানবী বিশ্বনবী নুরনবী শেষ নবী হজরত মোহাম্মদ (সা.) কে নির্বংশ বলেছে/এখন বলছে/ভবিষ্যতে বলবে তাদের আল্লাহ্ পাক নবী (সা.)-এর শত্রু বলে আখ্যায়িত করেছেন। তাদের হাজার হাজার জাহিরি সন্তান থাকলেও তারা নির্বংশ। নবী (সা.)-এর শত্রুর অর্থই হচ্ছে আল্লাহ্র শত্রু।
সূরা বাক্বারাহ আয়াত নম্বর ১২৫ এ দেখা যাচ্ছে ‘মাকামে ইবরাহিমকে নামাজের স্থান নির্ধারণ করা হয়েছে।’ ‘মাকামে ইবরাহিম’ হল ইবরাহিম (আ.)-এর পদ চিহ্নিত পাথর যে পাথরের ওপর দাঁড়িয়ে ইবরাহিম (আ.) কাবাঘর গড়েছেন। ইবরাহিম (আ.)-এর পদ চিহ্নিত পাথর ‘মাকামে ইবরাহিম’ বিশ্ব মুসলমানের জন্য আল্লাহর পক্ষ থেকে নামাজের স্থান।
সূরা আহযাবের আয়াত নম্বর ৫৬ তে আল্লাহ্ পাক তাঁর ফেরেশতাকুলসহ নবীর ওপর দরূদ পাঠায় এবং ইমানদারদের নবীর ওপর দরূদ ও আদবের সঙ্গে সালাম পাঠাতে হুকুম করেছেন।
ইবরাহিম (আ.)-এর পদচিহ্নিত পাথর ‘মাকামে ইবরাহিমকে’ নামাজের স্থান বানাতে আমরা মোটেই কুণ্ঠিত নই কিন্তু দাঁড়িয়ে আমাদের মহানবী বিশ্বনবী নূরনবী শেষ নবীকে ও শেষ নবীর বংশধরদের সালাম পাঠাতে আজকের উম্মতের আপত্তির শেষ নেই। বিপক্ষ মাসলা-মাসায়েলধারীর অভাব নেই। নবী এবং নবী বংশধরদের সমগ্র সৃষ্টির ওপর শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে- আল্লাহতায়ালার এ নির্দেশ বাণী আমাদের ধর্ম প্রচারকরা বিলকুল ভুলে গিয়ে অন্ধ ও বধির হয়ে জীবন কাটাচ্ছেন। কোরআনের বাণী বা আয়াত যারা ব্যর্থ করে দেয়ার চেষ্টায় যারা প্রচেষ্টারত তারা অবশ্যই জাহান্নামি। (২২ঃ৫১)
জমজম কূপ- ইবরাহিম (আ.)-এর সদ্যজাত পুত্র ইসমাইল (আ.) পায়ের বরকতে আল্লাহ্র রহমতে জমজম কুয়ার সৃষ্টি হয়েছে। যার পানি মুসলিম বিশ্বের কাছে অতি পবিত্র। ইবরাহিম (আ.), ইসমাইল (আ.)-এর বংশে পূতপবিত্র বিশুদ্ধ মহানবী বিশ্বনবী নূরনবী শেষ নবী হজরত মোহাম্মদ (সা.)-এর প্রকাশ বিকাশ হয়েছে। মোহাম্মদ (সা.) ও তাঁর বংশধরের প্রতি আনুগত্যশীলতা আল্লাহর নিদর্শন- এ নিদর্শনের প্রতি কুফরি করলে বা অমান্য করলে তাদের প্রতি আল্লাহ্, ফেরেশতা ও সব মানুষের লানত বর্ষিত হবে। (৩ঃ৮৬ মতে)
নামাজে দরূদে ইবরাহিম- নামাজে দরূদ পাঠের মধ্য দিয়ে আল্লাহ্ পাক দরূদ পাঠের যে নির্দেশ দিয়েছেন এবং নবী বংধরদের সমগ্র সৃষ্টির ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এ মহাসত্যই প্রতিষ্ঠিত হচ্ছে। কিন্তু নামাজিদের মন মস্তিষ্ক অন্তরাত্মায় জবানে প্রচারে নবীর বংশধরদের প্রতি আনুগত্যশীলতার সামান্যতম চিহ্ন আজ দেখা যায় না।
নবী বংশধর আওলাদে রাসূলরা সমগ্র সৃষ্টির ওপর শ্রেষ্ঠ। তাই যারা আওলাদে রাসূলের কাছে বায়াত নেয়, তারা রাসূলের কাছেই আনুগত্যের শপথগ্রহণ করে, রাসূলের হাত অবশ্যই তাদের হাতের ওপর।
লেখক : প্রাবন্ধিক ও আওলাদে রাসূল, টেপেরবাড়ী দরবার শরিফ, ধামরাই
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
