সূরা কাহফে বর্ণিত চার ঘটনা, চার শিক্ষা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮
সূরা আল-কাহফ পবিত্র কুরআনের ১৮তম সূরা। এই সূরায় আল্লাহ তাআলা চারটি ঘটনা বর্ণনা করেছেন। এই চারটি ঘটনার মধ্যেই আমাদের জন্য রয়েছে একটি করে মৌলিক শিক্ষা। এ নিবন্ধে সংক্ষেপে সেই চারটি ঘটনা সংশ্লিষ্ট শিক্ষাসহ বর্ণনা করা হল।
১. আসহাবে কাহফ বা গুহাবাসীদের ঘটনা- বিশ্বাসের পরীক্ষা
এটি একদল যুবকের ঘটনা যারা নিজেদের ঈমানকে রক্ষার জন্য নিজেদের ঘর ছেড়ে একমাত্র আল্লাহর উপর ভরসা করে পর্বতের গুহাবাসী হয়েছিল। গুহায় আশ্রয় নেওয়ার পর তারা ঘুমিয়ে পড়লে আল্লাহ তাদেরকে ৩০০ বছর ঘুমের মধ্যে রাখেন।
৩০০ বছর পর ঘুম থেকে তারা জেগে তাদের মধ্যে একজনকে শহর থেকে খাবার আনার জন্য পাঠালেন। তারা চিন্তা করেছিলেন, তারা হয়তো একদিন বা তার থেকে কম সময় ঘুমিয়ে কাটিয়েছেন।
খাবার আনতে যাওয়া ব্যক্তি অত্যন্ত সতর্কতার সাথে শহরের বাজারে যান, যাতে করে কেউ তাকে চিনে তার ক্ষতি করতে না পারে। কিন্তু তিনি নিজেকে সম্পূর্ণ ভিন্ন একদল মানুষের মাঝে আবিষ্কার করেন এবং দোকানদার তার কাছে পুরাতন মুদ্রা পেয়ে তাকে পাকড়াও করে, মুদ্রা গুলো তিনি কোথায় পেয়েছেন জানতে চেয়ে।
মূলত এই ঘটনাতে দেখানো হয়েছে, আল্লাহ তার উপর ভরসাকারী বান্দাদেরকে কি করে চরম প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা করেন।
বাইবেলে এই ঘটনাটি এফসুসের সাত ঘুমন্ত ব্যক্তি শিরোনামে বর্ণিত হয়েছে। কুরআনে এ সম্পর্কে বলা হয়,
“আপনি কি ধারণা করেন যে, গুহা ও গর্তের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর ছিল? যখন যুবকরা পাহাড়ের গুহায় আশ্রয়গ্রহণ করে তখন দোআ করে, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্যে আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করুন। তখন আমি কয়েক বছরের জন্যে গুহায় তাদের কানের উপর নিদ্রার পর্দা ফেলে দেই।” (সূরা কাহফ, আয়াত: ৯-১১)
২. দুই বাগানের মালিকের ঘটনা- সম্পদের পরীক্ষা
“আপনি তাদের কাছে দুই ব্যক্তির উদাহরণ বর্ণনা করুন। আমি তাদের একজনকে দুটি আঙ্গুরের বাগান দিয়েছি এবং এ দুটিকে খেজুর গাছ দ্বারা পরিবেষ্টিত করেছি এবং দুইয়ের মাঝখানে করেছি শস্যক্ষেত্র। উভয় বাগানই ফলদান করে এবং তা থেকে কিছুই হ্রাস করত না এবং উভয়ের ফাঁকে ফাঁকে আমি নহর প্রবাহিত করেছি। সে ফল পেল। অতঃপর কথা প্রসঙ্গে সঙ্গীকে বলল, আমার ধন-সম্পদ তোমার চাইতে বেশী এবং জনবলে আমি অধিক শক্তিশালী।” (সূরা কাহফ, আয়াত: ৩২-৩৪)
ধনবান লোকটি তার সম্পদের জন্য আল্লাহর শোকর করতে ভুলে গিয়ে নিজেই অহংকারে নিমজ্জিত হয়েছিল। ফলে আল্লাহ তার বাগানকে ধ্বংস করে দেন।
এই ঘটনা তাদের জন্য শিক্ষণীয়, যারা দুনিয়ার সম্পদ পেয়ে আল্লাহকে ভুলে যায় এবং অহংকারে লিপ্ত হয়।
৩. মুসা ও খিজির (আ.) এর ঘটনা- জ্ঞানের পরীক্ষা
হাদীসে এসেছে, একবার হযরত মুসা (আ.) বনী ইসরাইলের সমাবেশে তাদের হেদয়াতের জন্য কথা বলছিলেন। এসময় তাকে প্রশ্ন করা হল, দুনিয়া সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে। তিনি জবাব দিয়েছিলেন, “আমি।” মুসা (আ.) এর উত্তরের জন্য আল্লাহ তাকে তিরস্কার করেন এবং বলেন, দুই সমুদ্রের সংযোগস্থলে তার চেয়ে অধিক জ্ঞানী আল্লাহর এক বান্দা আছে। মুসা (আ.) তার সাথে সাক্ষাত করার ইচ্ছা প্রকাশ করলে আল্লাহ তখন তার বান্দা খিজির (আ.) এর সাথে সাক্ষাতের জন্য নির্দেশনা দান করেন।
কুরআনে বলা হয়েছে,
“অতঃপর তাঁরা আমার বান্দাদের মধ্যে এমন একজনের সাক্ষাত পেলেন, যাকে আমি আমার পক্ষ থেকে রহমত দান করেছিলাম ও আমার পক্ষ থেকে দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান। মূসা তাঁকে বললেন, আমি কি এ শর্তে আপনার অনুসরণ করতে পারি যে, সত্যপথের যে জ্ঞান আপনাকে শেখানো হয়েছে, তা থেকে আমাকে কিছু শিক্ষা দেবেন?” (সূরা কাহফ, আয়াত: ৬৫-৬৬)
এখানে মূলত আল্লাহ জ্ঞানের প্রকাশে বিনীত হতে এবং তা নিয়ে কখনো অহংকারের প্রকাশ থেকে দূরে থাকার শিক্ষা প্রদান করেছেন।
৪. যুলকারনাইনের ঘটনা- ক্ষমতার পরীক্ষা
কুরআনে বর্ণিত যুলকারনাইন একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন, যিনি পূর্ব থেকে পশ্চিমে বিশাল এক সাম্রাজ্যের অধিপতি ছিলেন। কুরআনে তার তিনটি অভিযানের কথা বর্ণিত আছে।
কুরআনে বর্ণিত তার শেষ অভিযানে তিনি দুই পাহাড়ের মধ্যবর্তী একটি স্থানে এসে উপস্থিত হন। সেখানকার অধিবাসীরা তাকে জানায়, দুই পাহাড়ের মধ্যবর্তী গিরিপথ ধরে দুইটি অসভ্য জাতি ইয়াজুজ ও মাজুজের লোকেরা এসে তাদের লুটপাট করে। তারা ইয়াজুজ-মাজুজের আক্রমন থেকে বাঁচার জন্য যুলকারনাইনের সাহায্য চায়। যুলকারনাইন তাদেরকে সাহায্য করার জন্য সম্মত হন।
যুলকারনাইন কখনোই তার ক্ষমতার জন্য গর্বিত ছিলেন না। ইয়াজুজ-মাজুজের আক্রমনের বিরুদ্ধে দুই পাহাড়ের মাঝে তার প্রাচীর তৈরির পর তার বক্তব্য থেকে প্রকাশ পায় আল্লাহর প্রতি তার ভরসা ও আনুগত্য।
“যুলকারনাইন বললেন, এটা আমার পালনকর্তার অনুগ্রহ। যখন আমার পালনকর্তার প্রতিশ্রুত সময় আসবে, তখন তিনি একে চূর্ণ-বিচূর্ণ করে দেবেন এবং আমার পালনকর্তার প্রতিশ্রুতি সত্য।” (সূরা কাহফ, আয়াত: ৯৮)
রাসূল (সা.) সূরা কাহফ পাঠ করার জন্য অধিক গুরুত্ব প্রদান করেছেন।
তিনি ইরশাদ করেন, “যে ব্যক্তি প্রতি শুক্রবার সূরা কাহফ পাঠ করবে, তবে পরবর্তী শুক্রবার পর্যন্ত আল্লাহ তাকে নূর প্রদান করবেন।” (সুনানে বাইহাকী)
রাসূল (সা.) আরও ইরশাদ করেন, “যে সূরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্ত করবে, সে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা পাবে।” (মুসলিম)
রাব্বুল আলামীন আমাদেরকে প্রতি সপ্তাহে সূরা কাহফ তিলাওয়াত করার এবং এথেকে শিক্ষা গ্রহণ করার তাওফিক দান করুন। আমীন।
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
