সুপথ প্রাপ্তদের মাঝে যারা উত্তম
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০১৯
সৎপথ প্রাপ্ত মানুষেরা প্রধানত দুই প্রকার। একদল লোক যারা কেবল নিজেরা সৎকর্ম করে আর অপরদল যারা নিজেরা সৎকর্মশীল হওয়ার পাশাপাশি অন্যকেও সৎকর্মশীল হতে উৎসাহিত করে এবং সমাজে সৎকর্মকে প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা চালায়।
ইসলামী পরিভাষায় প্রথম প্রকার লোকদের সালিহ (صالح) এবং দ্বিতীয় প্রকার লোকদের মুসলিহ (مصلح) নামে অভিহিত করা হয়।
নামগুলো একরকম শোনালেও দুটি দল একই ধরণের বাস্তবতার মুখোমুখি হয় না। সৎকর্মপরায়ণ ব্যক্তিরা শুরু থেকেই অন্যান্য লোকের ভালবাসার পাত্র হলেও যারা নিজেরা সৎকর্ম করার পাশাপাশি অন্যকেও সৎকর্মশীল হওয়ার আহবান জানায়, মন্দ কাজ হতে বাঁধা প্রদান করে, তারা সমাজের কাছে প্রাথমিকভাবে তুচ্ছ-তাচ্ছিল্যের পাত্রে পরিণত হয়।
রাসূলুল্লাহ (সা.) এর দিকে লক্ষ্য করুন। নবুওয়াত প্রাপ্তির পূর্বে তিনি ছিলেন সবার প্রিয়পাত্র এবং তার সৎকর্মপরায়ণতার জন্য সকলেই তার প্রশংসা করত। কিন্তু যখনই তিনি নবুওয়াত পেলেন এবং সমাজকে সততা ও ন্যায়ের ভিত্তিতে গড়ে তোলার চেষ্টা শুরু করেন, তখন তার প্রশংসাকারী ব্যক্তিরাই তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল।
যে সকল ব্যক্তি নিজেরা সৎকর্মপরায়ণ হওয়ার পাশাপাশি তাদের চারিপাশের সমাজকে সৎকর্ম ও ন্যায়পরায়ণতার ভিত্তিতে গড়ে তোলার প্রচেষ্টা গ্রহণ করেন, তারা সর্বদাই আল্লাহর দৃষ্টিতে তাদের তুলনায় উত্তম হিসেবে বিবেচিত হবেন, যারা শুধু নিজেদের সৎকর্ম করার মধ্যেই সীমাবদ্ধ থাকেন।
কুরআনে আল্লাহ বলেন,
لَّا يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ غَيْرُ أُولِي الضَّرَرِ وَالْمُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ ۚ فَضَّلَ اللَّهُ الْمُجَاهِدِينَ بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ عَلَى الْقَاعِدِينَ دَرَجَةً ۚ وَكُلًّا وَعَدَ اللَّهُ الْحُسْنَىٰ ۚ وَفَضَّلَ اللَّهُ الْمُجَاهِدِينَ عَلَى الْقَاعِدِينَ أَجْرًا عَظِيمًا
“গৃহে উপবিষ্ট মুসলমান-যাদের কোন সঙ্গত ওযর নেই এবং ঐ মুসলমান যারা জান ও মাল দ্বারা আল্লাহর পথে জেহাদ করে,-সমান নয়। যারা জান ও মাল দ্বারা জেহাদ করে, আল্লাহ তাদের পদমর্যাদা বাড়িয়ে দিয়েছেন গৃহে উপবিষ্টদের তুলনায় এবং প্রত্যেকের সাথেই আল্লাহ কল্যাণের ওয়াদা করেছেন। আল্লাহ মুজাহিদীনকে উপবিষ্টদের উপর মহান প্রতিদানে শ্রেষ্ঠ করেছেন।” –সূরা নিসা: ৯৫
আল্লাহ তাআলা আরও বলেন,
وَمَا كَانَ رَبُّكَ لِيُهْلِكَ الْقُرَىٰ بِظُلْمٍ وَأَهْلُهَا مُصْلِحُونَ
“আর তোমার পালনকর্তা এমন নন যে, জনবসতিগুলোকে অন্যায়ভাবে ধ্বংস করে দেবেন, সেখানকার লোকেরা সৎকর্মের দিকে আহবানকারী।” –সূরা হুদ: ১১৭
উপরের আয়াতে আল্লাহ স্পষ্টভাবে উল্লেখ করেছেন, অন্যায় ও দুর্নীতিগ্রস্ত একটি সমাজকে আল্লাহ ততক্ষণ পর্যন্ত ধ্বংস করেন না, যতক্ষণ সেখানে একদল লোক সৎকর্মের দিকে আহবান জানাতে থাকেন।
কুরআনে কারীমের আয়াতটিতে আল্লাহ সৎকর্মপরায়ণ (صالحون) ব্যক্তিদের কথা বলেননি, বরং তিনি বলেছেন সৎকাজের প্রতিষ্ঠার প্রচেষ্টাকারীদের (مصلحون) কথা।
সুতরাং শুধু নিজেদের সৎকর্মের মধ্যেই আমাদের সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং আমাদের উচিত অন্যকেও সৎকর্মের প্রতি উৎসাহিত করা। আল্লাহ আমাদের এই কাজে যোগ্য ও সফল করুন। আমীন।
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
