সাড়ে ৩ বছরেও শুরু হয়নি জনস্বাস্থ্য ইনস্টিটিউটের স্যালাইন উৎপাদন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৩
বাংলাদেশে সরকারিভাবে স্যালাইন উৎপাদন হতো মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটে (আইপিএইচ)। প্রতিদিন গড়ে আট হাজার ব্যাগ স্যালাইন উৎপাদন করা হতো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার শর্তপূরণ করতে না পারায় ২০২০ সালে বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটি।
বিশেষজ্ঞরা বলছেন, জনস্বাস্থ্য ইনস্টিটিউটের স্যালাইন উৎপাদন জরুরি ছিল। প্রতিষ্ঠানটি যদি চালু থাকতো তাহলে দেশের এই সংকটকালে স্যালাইনের ঘাটতি দেখা দিতো না। ডেঙ্গু রোগীদের চাহিদা পূরণ হতো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার শর্তপূরণ করতে না পারায় স্যালাইন উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে সরকারের সদিচ্ছা থাকলে ফের প্রতিষ্ঠানটি চালু করা যেতো।
জানা গেছে, ডেঙ্গু চিকিৎসায় সবচেয়ে বড় বিষয় রোগীর শরীরের ফ্লুইড ম্যানেজমেন্ট করা। হাসপাতালে রোগীর চাপ বাড়ায় সংকটাপূর্ণ দেখলেই রোগীদের ভর্তি করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর এই ভর্তির পর থেকে রোগীদের নিয়মিত স্যালাইন দেওয়া হয়ে থাকে। ডেঙ্গু রোগের এটাই চিকিৎসা।
এদিকে ডেঙ্গুর প্রকোপে জনজীবনে নেমে এসেছে বিপর্যয়। গেলো তিনমাসে ডেঙ্গুতে প্রতিদিন গড়ে ১০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে প্রতিদিন ভর্তি হয়েছে ২৫০০ এর বেশি। বর্তমানে ঢাকা ও ঢাকা সিটি করপোরেশন এলাকার বাইরে ভর্তি রয়েছেন ৯২৮৪ জন রোগী।
তবে ডেঙ্গু রোগীদের পড়তে হয়েছে স্যালাইন সংকটে। দেশের সরকারি-বেসরকারি হাসপাতালের বাইরে মিলছে না আইভি ফ্লুয়িড। রাজধানীর শাহবাগ ও বাড্ডা এলাকার ফার্মেসিগুলোতে দেখা যায় এই চিত্র। কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত টাকার বিনিময়ে বিক্রি করছেন এই আইভি ফ্লুয়িড।
সম্প্রতি এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমাদের বর্তমান যে চাহিদা তাতে ৩০ থেকে ৪০ লাখ ব্যাগ স্যালাইন প্রয়োজন হয়। দেশের প্রতিষ্ঠানগুলোতে ৫০ লাখ ব্যাগ স্যালাইন উৎপাদন করার সক্ষমতা রয়েছে। তবুও আমরা নিরাপত্তার বিষয়টি ভেবে স্যালাইন আমদানি করছি।
এ বিষয়ে জানতে চাইলে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মো. নাসির উদ্দিন জানান, ২০২০ সালের ১৫ জুন থেকে বন্ধ হয়েছে এই ইনস্টিটিউটের স্যালাইন উৎপাদন। উৎপাদন বন্ধ হওয়ার আগ পর্যন্ত বছরে ১৪ লাখ স্যালাইন ব্যাগ তৈরি করা সম্ভব হচ্ছিল। যদিও স্যালাইন তৈরি করার সক্ষমতা রয়েছে প্রায় ২০ লাখ ব্যাগ। সম্পূর্ণ চাহিদা মেটাতে না পারলেও বড় একটি সাপোর্ট দিতে পারতো এই প্রতিষ্ঠানটি। এতে করে কম টাকায় দেশের গরিব মানুষরা স্যালাইন পেতো।
তিনি জানান, সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিষ্ঠানটি ফের চালু করার উদ্যোগ নিয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব আনোয়ার হোসেন হাওলাদারসহ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা দেখে গেছেন। আমরা নতুন করে লে আউট তৈরি করেছি। লাইসেন্সের ২৮টি শর্ত মেনে আন্তর্জাতিক মানদণ্ড ঠিক রেখে ফের উৎপাদনে যাওয়ার লক্ষ্যে কাজ করা হচ্ছে। বাজেট প্রাপ্তিতে আমরা চার থেকে ছয় মাসের মধ্যেই ফের উৎপাদন কার্যক্রম শুরু করতে পারবো।
স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রে জানা যায়, সম্প্রতি প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করার জন্য প্রাথমিক কিছু টাকা বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটির অন্যান্য মেশিনারিজ এবং উৎপাদন চালু করতে কত টাকা প্রয়োজন হতে পারে তা হিসাব করে বাকি টাকা বরাদ্দ দেওয়া হবে।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- সেক্স কমে গেলে যেসব শারীরিক সমস্যা হয় (ভিডিও)
- নবজাতকের মায়েদের স্তনের পাঁচটি সমস্যা এবং তার সমাধান
- ‘ওরাল সেক্স’র আগে-পরে দাঁত ব্রাশ করতে নিষেধ চিকিৎসকদের
- দেহ বিষমুক্ত রাখতে গরম পানি পানের উপকারিতা
- স্যানিটারি প্যাড তরুণ প্রজন্মের ভয়াবহ নেশা!
- প্লাস্টিক বা কাচ নয় পানি পান করুন স্বাস্থ্যকর মাটির বোতলে
- ফ্যাটি লিভারের যত সমস্যা
- ৬ মেডিকেল কলেজের নতুন নামকরণ
- মিষ্টি বা টক দই কোনটি স্বাস্থ্যের জন্য ভালো?
- দেশের প্রধান তেলবীজ সরিষা : অ্যান্টিবায়োটিকের বিকল্প
- দেশে কম বয়সে হৃদরোগ-মৃত্যু বাড়ছে
- নিয়মিত সঙ্গমে কি ওজন বাড়ে, নাকি কমে?
- দায়িত্বে অবহেলা হলে চিকিৎসকদের ওএসডির নির্দেশ
- কোষ্ঠকাঠিন্য দূর করার সাতটি সহজ উপায়
- মানসিক চাপ থেকে হৃদরোগ
