সারাদেশে রেল যোগাযোগের ব্যবস্থা নিচ্ছি: প্রধানমন্ত্রী
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৯
কুড়িগ্রাম-ঢাকা-কুড়িগ্রাম রুটে চলাচলের জন্য কুড়িগ্রামবাসীর বহুল প্রত্যাশিত ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় নতুন কোচ দেওয়া প্রতিস্থাপিত রংপুর এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস ট্রেন চলাচলেরও উদ্বোধন করেন তিনি।
এসময় প্রধানমন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী যারা ক্ষমতায় ছিল তারা নিজেদের ভাগ্য উন্নয়নে কাজ করেছে। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে আমরা মানুষের ভাগ্য উন্নয়নে কাজ শুরু করি। দেশের উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সারা বংলাদেশে রেল যোগাযোগের একটা ব্যবস্থা নিচ্ছি।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে ক্ষমতাসীনরা রেলকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছিল। বিএনপি ক্ষমতায় থাকতে কোনও কোনও আন্তর্জাতিক সংস্থার নির্দেশনা ছিল, কোনটা লাভবান না, সেটা বন্ধ করে দাও। ঠিক সেই নির্দেশনা অনুযায়ী রেল যোগাযোগটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার জন্য অনেকগুলো রেল লাইন বন্ধ করে দেওয়া হয়, অনেকগুলো রেল স্টেশন বন্ধ করে দেওয়া হয়। আমাদের দেশের জন্য এটা ছিল একটা আত্মঘাতী সিদ্ধান্ত। কারণ সাধারণ মানুষ চলাচলের জন্য রেল পথ বেছে নেয়। একটা দেশে রেলপথ, নৌপথ, সড়কপথ সবই প্রয়োজন।
বঙ্গবন্ধুকন্যা বলেন, আমরা সরকারে আসার পর নতুন করে বিমান চলাচলের সুবিধার জন্য আরও দুটি আন্তর্জাতিক বিমান বন্দর নির্মাণ করি সিলেট ও চট্টগ্রাম। আর রেলকে পুনর্বাসনের জন্য আমরা ব্যবস্থা নিই। ইতিমধ্যে রেল যোগাযোগটা যাতে আরও উন্নত হয়, তার ব্যবস্থা আমরা নিয়েছি।
এসময় শেখ হাসিনা আরও বলেন, যখন যমুনা নদীর উপর সেতু নির্মাণের প্রকল্প নেওয়া হয় আমরা এটার ডিজাইন হয়ে যাওয়ার পরে সরকারে আসি। কিন্তু তখন এসে আমি সিদ্ধান্ত নিই, এই সেতুর সঙ্গে রেল লাইন থাকতে হবে, গ্যাসের লাইন থাকতে হবে, বিদ্যুতের লাইন থাকতে হবে। এবং সেই মোতাবেকই আমরা এর সঙ্গে রেল সংযোগটা সম্পৃক্ত করি। আর এর ফলে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর একটা ভালো যোগাযোগের সুব্যবস্থা হয়ে যায়।
তিনি বলেন, এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি, উত্তরবঙ্গে যেসব রেল যোগাযোগগুলো বন্ধ ছিল, সেগুলো যেমন আমরা চালু করেছি আর ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ হওয়ার পর যেসব লিংকগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল তখনকার পাকিস্তানের পক্ষ থেকে, সেই লিংকগুলো আবার আমরা চালু করবো। যেটা আমাদের রেলকে আরও লাভবান করবে। এবং আমাদের যোগাযোগ ব্যবস্থাটা আরও উন্নত হবে। পাশাপাশি যেসব এলাকায় রেল যোগাযোগ ছিল না, আমরা সেখানে রেল যোগাযোগ বৃদ্ধি করে দিচ্ছি।
প্রসঙ্গত, আগামীকাল বৃহস্পতিবার থেকে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনের বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু হবে। কুড়িগ্রামবাসী প্রথমবারের মতো নতুন এই আন্তঃনগর ট্রেন পাওয়ায় জেলা জুড়ে বিরাজ করছে উত্সবের আমেজ।
কুড়িগ্রাম-ঢাকা-কুড়িগ্রাম সরাসরি ট্রেনটি চালু হওয়ায় যাতায়াতে দীর্ঘদিনের বিড়ম্বনা থেকে মুক্তি মিলল দারিদ্র্যপীড়িত অবহেলিত এই জেলার মানুষের। ট্রেনটি সপ্তাহের প্রতি বুধবার ছাড়া ছয় দিনই সকাল ৭টা ২০ মিনিটে কুড়িগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে বিকাল ৫টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে এবং ঢাকার কমলাপুর স্টেশন থেকে রাত ৮টা ৪৫ মিনিটে ছেড়ে ৬টা ২০ মিনিটে কুড়িগ্রাম স্টেশনে পৌঁছাবে। ট্রেনটি ১৪টি বগি নিয়ে যাতায়াতে রংপুর-বদরগঞ্জ, পার্বতীপুর-জয়পুরহাট, সান্তাহার-নাটোর, মাধনগর-টাঙ্গাইল, মৌচাক-বিমানবন্দর এই ১০টি স্টেশনে যাত্রী ওঠানামায় বিরতি থাকছে।
রেলওয়ের লালমনিরহাট বিভাগের অতিরিক্ত বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন জানান, ট্রেনটি প্রতিদিন ঢাকা-কুড়িগ্রামের ২৮৬.৮ মাইল পথ পাড়ি দেবে। কুড়িগ্রাম থেকে ঢাকা যাত্রাকালে মোট ৬৫৭টি আসন সুবিধা এবং ঢাকা থেকে কুড়িগ্রাম যাত্রাকালে ৬৩৮টি আসন সুবিধা থাকবে। শোভন চেয়ার ৫১০ টাকা, এসি চেয়ার ৯৭২ টাকা, এসি সিট ১১৬৮ টাকা এবং এসি বাথ এক হাজার ৮০৪ টাকা আসন ভাড়া নির্ধারিত হয়েছে। রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল) মো. হারুন অর রশীদ জানান, এ ট্রেন সার্ভিসের জন্য ইন্দোনেশিয়া থেকে সদ্য আসা নতুন কোচ বরাদ্দ দেওয়া হয়েছে।
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
