সাবেক প্রেসিডেন্টরাও দেয়াল চাইতেন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৯ জানুয়ারি ২০১৯
সত্য নয় বলে মন্তব্য জীবিত চার প্রেসিডেন্টের * বৃহস্পতিবার মেক্সিকো সীমান্ত পরিদর্শনে যাবেন ট্রাম্প * বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন
মেক্সিকো সীমান্তে দেয়াল নিয়ে একচুলও ছাড় দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেয়াল ইস্যুতে তিন সপ্তাহ ধরে আংশিক সরকার অচল (শাটডাউন) করে রেখেছেন তিনি।
যে করেই হোক দেয়াল নির্মাণ চাই-ই তার। এ নিয়ে প্রায় প্রতিদিনই হুম্বিতম্বি করছেন তিনি।
বলছেন, অচলাবস্থার অবসান চাইলে দেয়াল নির্মাণে ৫৬০ কোটি ডলার তহবিল কংগ্রেসকে দিতেই হবে। রাজনৈতিক সমর্থন আদায়ের চেষ্টা করছেন নিজের দাবির পক্ষে। এক্ষেত্রে ডাহা মিথ্যাচার করতে কুণ্ঠাবোধ করছেন না তিনি।
সোমবার তিনি দাবি করেন, দেয়াল নির্মাণ করতে চাইতেন সাবেক প্রেসিডেন্টরাও। তারাই তাকে দেয়াল নির্মাণের পরামর্শ দিয়েছেন বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, ‘আমার আগে যারা দায়িত্ব পালন করেছেন, তাদের সবারই দাবি ছিল, দেয়াল নির্মাণ করতে হবে। এটা তারা সবাই জানেন।
তাদের কেউ কেউ আমাকে বলেছেন, আমার এটা করা উচিত। কিন্তু বর্তমান এই প্রেসিডেন্টের এ দাবি একেবারেই সত্য নয় বলে জানিয়েছেন অন্তত সাবেক চার প্রেসিডেন্ট।
বিবিসি জানায়, অভিবাসন ইস্যুকে ‘জাতীয় সংকট’ হিসেবে অভিহিত করে এ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিবেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সঙ্গে মেক্সিকো সীমান্ত পরিদর্শনেও যাবেন তিনি। সোমবার এক টুইট বার্তায় এসব কথা জানান তিনি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের ভাষণ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার দুপুর ২টায় প্রচার করা হবে এবং বৃহস্পতিবার ট্রাম্পের মেক্সিকো পরিদর্শনের কথা রয়েছে।
ওয়াশিংটন পোস্ট মঙ্গলবার জানিয়েছে, প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এ পর্যন্ত ৭ হাজার ৬০০ মিথ্যা বা বিভ্রান্তিকর মন্তব্য করেছেন ট্রাম্প। সেই হিসাবে গত দুই বছরে প্রতিদিন গড়ে ১৫টি মিথ্যা দাবি করেছেন তিনি। সোমবারও সেই ধারাই অব্যাহত রাখেন তিনি।
ট্রাম্পের বক্তব্য সত্য কি মিথ্যা, তা ফ্যাক্টচেক করে দেখতে এখনও জীবিত চার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে পোস্ট। ট্রাম্পের আগে দায়িত্ব পালন করা প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন ও জিমি কার্টার- তারা সবাই বলেছেন, ট্রাম্পের বক্তব্য সত্য নয়।
ওবামার মুখপাত্র এরিক শুলজ দেয়াল নিয়ে ট্রাম্পের পদক্ষেপের কঠোর সমালোচনা করে ওবামার এক বক্তেব্যের প্রতি নির্দেশ করেছেন। বুশের মুখপাত্র ফ্রেডি ফোর্ড পোস্টকে বলেছেন, ‘বুশ ট্রাম্পকে এমন কথা কখনই বলেননি।’ দেয়াল নির্মাণ করা উচিত- ট্রাম্পকে ক্লিনটন এমন কথা কখনও বলেননি, বলেছেন ক্লিনটনের মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা।
আমেরিকার ৩৫ বছরের ইতিহাসে সবচেয়ে মানবিক ও দয়ালু প্রেসিডেন্ট হিসেবে পরিচিত জিমি কার্টার। সোমবার কার্টারের অফিস এক বিবৃতিতে বলেছে, ‘ট্রাম্পের সঙ্গে দেয়াল নির্মাণ ইস্যুতে তার কখনোই কথা হয়নি।’
মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের চাওয়া অর্থ বরাদ্দ না রেখেই সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদে একটি বিল পাস হয়েছে। দুই সপ্তাহ সরকারে চলা আংশিক অচলাবস্থা নিরসনে ৩ জানুয়ারি ছয়টি বিল পাস করেছে মার্কিন কংগ্রেসের নিুকক্ষ প্রতিনিধি পরিষদ।
প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতার জেরে বিলটি পাস হয়ে গেলেও তা সিনেটে বাধার মুখে পড়ার আশঙ্কা রয়েছে। সেখানে রিপাবলিকান সিনেটররা এখনও সংখ্যাগরিষ্ঠ।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- ‘জেনা করা পাপ তবে পর্নোগ্রাফিতে অভিনয় পেশার অংশ’
