সাংসদদের শপথগ্রহণ আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ জানুয়ারি ২০১৯
আজ বৃহস্পতিবার শপথ নেবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা। জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে এ শপথগ্রহণ। গত মঙ্গলবার সন্ধ্যায় ২৯৮ আসনে বিজয়ী সংসদ সদস্যের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ১ জানুয়ারি স্বাক্ষরিত ওই গেজেট হাতে পাওয়ার পর সংসদ সচিবালয় শপথগ্রহণের এ সূচি চূড়ান্ত করে। প্রসঙ্গত, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে শপথগ্রহণের আইনি বাধ্যবাধকতা রয়েছে।
সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, সংসদের বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী একাদশ সংসদে সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় তিনি নিজে আগে সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করবেন। সংবিধান অনুযায়ী, স্পিকার নিজেই নিজের শপথ পড়াবেন। এর পর তিনি প্রথমে আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য এবং এর পর জাতীয় পার্টি ও অন্য সংসদ সদস্যদের শপথবাক্য পড়াবেন। শপথ শেষে নতুন সংসদ সদস্যরা সংসদ সচিবের কার্যালয়ের স্বাক্ষর খাতায় সই করবেন এবং একসঙ্গে তাদের ছবি তোলা হবে। শপথ শেষে সরকার ও বিরোধী দলের সদস্যরা বৈঠক করে নিজ দলের সংসদ নেতা নির্বাচন করবেন।
এদিকে নতুন সাংসদদের বরণ করে নিতে সংসদ ভবনও সেজেছে নয়া সাজে। ধোয়ামোছা, সাফসুতরোসহ অন্যান্য প্রস্তুতি ইতিপূর্বেই সম্পন্ন হয়েছে। নতুন সাংসদদের পরিচয়পত্র প্রদান ও রেজিস্ট্রেশনের জন্য স্থাপন করা হয়েছে বুথ।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে জয়লাভ করে। এর মধ্যে আওয়ামী লীগ এককভাবে সংখ্যাগরিষ্ঠ ২৫৯টি আসন পাওয়ায় টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে। দল হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ২০টি আসন পেয়েছে জাতীয় পার্টি। তাই সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন দলটি একাদশ সংসদেও বিরোধী দল হতে যাচ্ছে বলে শোনা যাচ্ছে। অন্যদিকে এবারের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭টি আসন। বিএনপি এককভাবে পেয়েছে ৫টি। ইতোমধ্যে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ভোটের ফল প্রত্যাখ্যান করেছে দলটি। বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নাও নিতে পারেন।
প্রথম অধিবেশনের ৯০ দিনের মধ্যে শপথ না নিলে পদ শূন্য
সংসদের প্রথম অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে নির্বাচিত কোনো সদস্য শপথ না নিলে সেই আসন শূন্য হয়ে যায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। গতকাল বুধবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
বিএনপির নির্বাচিত এমপিরা শপথ না নিলে আইনি প্রক্রিয়া কী হবে এমন প্রশ্নে হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। এরপর ৩০ দিনের মধ্যে নতুন সংসদের অধিবেশন বসবে। এর ৯০ দিনের মধ্যে যদি কেউ শপথ না নেন বা কোনো প্রকার রেসপন্স না করেন, তখন সংসদ সচিবালয় থেকে পদটি শূন্য ঘোষণা করা হবে।
ইসি সচিব জানান, গেজেট প্রকাশ করা পর্যন্ত নির্বাচন কমিশনের কাজ। অবশিষ্ট সব সংসদ সচিবালয়ের কাজ। গেজেট প্রকাশ হওয়ার পর থেকে আমাদের আর কোনো কার্যক্রম থাকে না।
- ‘ভয়েস রেইজ করায় পুরো রাষ্ট্রশক্তিকে আমার বিরুদ্ধে নামানো হয়েছে’
- মাঝআকাশে পাইলটদের সংঘর্ষ
- ফার্নেস অয়েলের দাম বাড়ল ১১ টাকা ৯২ পয়সা
- ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ
- ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রীয় ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
- ক্লাস থ্রিতে প্রথম প্রেমের প্রস্তাব পেয়ে কী করেছিলেন প্রভা?
- আটক শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ
- ব্যান্ডউইথ ব্যবসায় সিন্ডিকেটের চেষ্টা
- সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
