সরকারের সব সেবার মূল কেন্দ্রবিন্দু হবে স্মার্টফোন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০১৯
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, সেদিন আর বেশি দূরে নয় যেদিন সরকারের সব সেবার কেন্দ্রবিন্দু হবে স্মার্টফোন। স্মার্টফোন নতুন জীবনযাত্রায় নিয়ে যাবে সবাইকে। সব কাজ হবেই স্মার্টফোনে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘টেকশহরডটকম স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৯’র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, চলার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিভাইস স্মার্টফোন। এই স্মার্টফোন আমরা শুধু আমদানি আর রফতানিতেই বিশ্বাসী নয়, উৎপাদনেও বিশ্বাসী। বাংলাদেশ প্রতিদিন পরিবর্তন হচ্ছে আর তাতেই আমাদের এগিয়ে চলা। এ ছাড়া সরকার মোবাইল কেন্দ্রিক সবদিকেই ফোকাস দিচ্ছে। স্মার্টফোনের মাধ্যমে কাজগুলো আরো সহজভাবে করা যায় সে ব্যাপারেও ভাবা হচ্ছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার জানান, আগামী কয়েকবছরের মধ্যে সরকারের বেশ কিছু পদক্ষেপ আছে। আর যেগুলো প্রধান ধাপই আইসিটি। ডাকঘর নিয়েও আমাদের চিন্তা আছে। সেগুলো ডিজিটাল করার। সেক্ষেত্রে যারা কাজ করবে তাদের প্রশিক্ষণ দেয়া হবে এবং তাদের দিয়েই পরিচালনা করা হবে। এসব কিছুতেই ব্যবহার হবে স্মার্টফোন। প্রযুক্তির ব্যবহার যত বাড়বে স্মার্টফোনের ব্যবহারও তত বাড়বে।
বিশেষ অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, এক সময় স্মার্টফোনের কথা চিন্তাই করা যেত না, তখন ফিচার ফোন ছিল কিন্তু সময়ের পরিবর্তনে স্মার্টফোনের চাহিদা বেড়েছে। বর্তমানে বছরে সাড়ে ৩ কোটি স্মার্টফোন আমদানি করা হচ্ছে দেশে। এ ছাড়া স্মার্টফোন নির্ভর জীবনযাপন করছি আমরা। কেননা ঘুম থেকে উঠার জন্যও আলার্ম ব্যবহার করছি স্মার্টফোনের। আবার কোনো কিছু নোট নেবার জন্যও স্মার্টফোন ব্যবহার করছি। দেশে ৯ কোটির বেশি ইন্টারনেট ব্যবহারকারী এই সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে স্মার্টফোন ব্যবহারকারীও।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয় ‘টেকশহরডটকম স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৯’। দেশের ব্যবহারকারীদের আধুনিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার পরখ করে দেখার ও কেনার সুযোগ করে দিতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিনব্যাপি মেলা চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন রাত ৮টায় শেষ হবে মেলা।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর ঈগল সং, স্যামসাং মোবাইল বাংলাদেশের জেনারেল ম্যানেজার বমিন কিম, ট্রানশান বাংলাদেশ লিমিটেডের সিইও রেজওয়ানুল হক, ভিভো বাংলাদেশের কান্ট্রি প্রজেক্ট ম্যানেজার মিস্টার অ্যাঙ্গাস, আমরা কোম্পানিজ এবং উই মোবাইলের চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদ, স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের ডিরেক্টর সাকিব আরাফাত এবং এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান।
স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে দেশে এক্সপো মেকারের আয়োজনে এটি একাদশ প্রদর্শনী। এবারের মেলায় বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাচ্ছে। অংশ নিয়েছে হুয়াওয়ে, স্যামসাং, টেকনো, ভিভো, উই, গোল্ডেনফিল্ড, মটোরোলা, নকিয়া, আইফোন, ইউসিসি, আইটেল, ইনফিনিক্স, ইউমিডিজি, ডিটেল, এডিএ, ম্যাক্সিমাস এবং ই-কমার্স প্রতিষ্ঠান প্রিয়শপ ডটকমসহ বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান। ব্র্যান্ডগুলো মেলায় বিভিন্ন মডেলের স্মার্টফোন ও স্মার্ট ডিভাইস প্রদর্শন ও বিক্রি করছে। পাওয়া যাচ্ছে মোবাইল অ্যাক্সেসরিজও। এ ছাড়া মেলায় বেশ কিছু মডেলের স্মার্টফোন উন্মোচনও করা হবে।
এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান জানান, প্রদর্শনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দিচ্ছে। দর্শকরা প্রযুক্তির আধুনিক সব স্মার্ট ডিভাইস যাচাই বাছাই করে দেখতে ও কিনতে পারছেন। এ ছাড়া থাকবে অন্য অনেক আয়োজন।
এবারের মেলার প্লাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে হুয়াওয়ে, স্যামসাং ও টেকনো। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে ভিভো ও উই। সিলভার স্পন্সর হিসেবে রয়েছে গোল্ডেনফিল্ড ও মটোরোলা। টাইটেল স্পন্সর দেশের আইসিটি ও টেলিকম বিষয়ক শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল টেকশহরডটকম এবং পার্টনার এডুমেকার।
মেলায় থাকছে প্লাটিনাম স্পন্সর প্যাভিলিয়ন তিনটি, গোল্ড স্পন্সর প্যাভিলিয়ন দুটি এবং সিলভার স্পন্সর প্যাভিলিয়ন দুটি। এ ছাড়াও ছয়টি প্যাভিলিয়ন ও চারটি স্টল রয়েছে। মূল্যছাড়ের পাশাপাশি উপহার, গিফট বক্স, র্যাফেল ড্র, সেলফি প্রতিযোগিতার ব্যবস্থা রেখেছে ব্র্যান্ডগুলো।
প্রদর্শনীর সব আপডেট ও খবর মেলার অফিসিয়াল ফেসবুক পেইজ (https://www.facebook.comSTExpo) এবং দেশের আইসিটি ও টেলিকম বিষয়ক শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল টেকশহর ডটকম (techshohor.com)-এ পাওয়া যাচ্ছে।
এ ছাড়াও প্রতিদিনের আপডেট পেতে চোখ রাখুন মেলার ইভেন্ট পেইজে (https://www.facebook.com/STExpo)। পেইজে ইতিমধ্যে কুইজ কনটেস্ট শুরু হয়েছে। এতে বিজয়ীরা পাবেন আকর্ষণীয় পুরস্কার। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশ ফি ২০ টাকা। তবে প্রতিবন্ধী এবং শিক্ষার্থীরা আইডি কার্ড দেখিয়ে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- ‘জেনা করা পাপ তবে পর্নোগ্রাফিতে অভিনয় পেশার অংশ’

