সরকারি চাকরিতে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নিয়োগের নির্দেশ
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০১৯
শিক্ষাগত যোগ্যতার সনদ দিয়েই চাকরিতে নিয়োগ পেয়েছেন ইকবাল হাসান। কিন্তু জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নামের সঙ্গে সনদের নামের মিল নেই। আর এনআইডি অনুযায়ী, বেতন ভাতা দেওয়ার বাধ্যবাধকতা জারি করেছে সরকার। ফলে ইকবাল হাসান পড়েছেন বিপাকে।
একটি মন্ত্রণালয়ে নিয়োগ পেয়েছেন আমান উল্লাহ। তিনিও সনদ অনুযায়ীই নিয়োগ পেয়েছেন। কিন্তু তার এনআইডিতে নামের বানান ভুল। ফলে বেতন-ভাতা নির্ধারণে তিনিও পড়েছেন মহাঝামেলায়।
আনোয়ারা বেগমের স্বামী আলম খান সম্প্রতি মারা গেছেন। এখন সরকারি চাকরিজীবী স্বামীর পেনশনের সুবিধা তার নামে স্থানান্তর করতে গিয়ে পড়েছেন এই ‘নাম বিভ্রাটে’। তার স্বামীর নামের বানানে সমস্যা দেখা দিয়েছে।
এ ধরনের সমস্যা নিয়ে প্রতিদিনই ইকবাল, আমান আর আনোয়ারাদের মতো ভুক্তভোগীরা নির্বাচন কমিশনের দারস্থ হচ্ছেন। আর নির্বাচন কমিশন সনদ বা সার্ভিস বুক দেখে সমস্যাপড়া জাতীয় পরিচয়পত্র ঠিক করে দিচ্ছে। কিন্তু এর স্থায়ী সমাধানও প্রয়োজন।
তাই নির্বাচন কমিশন মনে করছে, নিয়োগের সময় এনআইডি অনুযায়ী নিয়োগ দেওয়া হলে এ সমস্যা আর থাকবে না।
এক্ষেত্রে এনআইডিতে কারো নামের বানান বা অন্যান্য তথ্য যদি শিক্ষাগত যোগ্যতার সনদের সঙ্গে মিল না থাকে, তাহলে নিয়োগের আগেই প্রার্থীরা তা সংশোধন করে নেবেন। এতে ভবিষ্যতের ঝামেলা এড়িয়ে যেতে পারবেন।
এমন ভাবনা থেকেই নির্বাচন কমিশন সরকারকে একটি নির্দেশনা দিয়েছে। যেখানে বলা হয়েছে- নিয়োগের সময় এনআইডির তথ্যাদি বিশেষ করে নিজ নাম, বাবার নাম, জন্ম তারিখ এবং নিজ জেলা আমলে নিয়ে নিয়োগ দেওয়ার জন্য।
জনপ্রশাসন মন্ত্রণালয়কে ওই নির্দেশনা দেওয়ার পর নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এ সংক্রান্ত একটি আধা সরকারি পত্রও (ডিও লেটার) দিয়েছেন মন্ত্রণালয়টির সচিবকে।
এতে বলা হয়েছে- আপনি নিশ্চয় অবগত আছেন যে, বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/দফতর কর্তৃক চাকরিপ্রত্যাশীদের চাকরি প্রদান করা হলেও চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যথাযথ তথ্য প্রদান করা হয়েছে কি না প্রায়ই তা নিশ্চিত করা হয় না। অনেক সময় এনআইডিতে লিপিবদ্ধ তথ্যাদি লক্ষ্য করা হয় না বা এনআইডি নেওয়া হলেও তার সঠিকতা যাচাই করা হয় না। ‘চাকরি বেতন ও ভাতাদি আদেশ-২০১৫’ এর ৩৪ অনুচ্ছেদ অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ/বেতন প্রাপ্তির ক্ষেত্রে এনআইডি’র তথ্যাদির ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ফলশ্রুতিতে চাকরি পাওয়ার পর ‘পে ফিক্সেশন’ সংক্রান্ত জটিলতার সৃষ্টি হয়। পরবর্তীতে ভুক্তভোগীরা এনআইডি অনুবিভাগের দারস্থ হলে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এর আগে নির্বাচন কমিশন জনপ্রশাসন মন্ত্রণালয়কে নিয়োগের সময় এনআইডি অনুযায়ী তথ্য আমলে নিয়ে নিয়োগের নির্দেশনা দিয়েছিল। কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/দফতর ওই নির্দেশনা প্রতিপালন করে না মর্মে বিবেচিত হয়।
তাই ইসি সচিব তার ডিও লেটারে জনপ্রশাসন সচিবকে এনআইডি’র তথ্য আমলে নিয়ে চাকরি ও অন্যান্য সেবা দেওয়ার জন্য নির্দেশনা জারির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন।
দেশে বর্তমানে সাড়ে দশ কোটির মতো ভোটার রয়েছেন। এদের মধ্যে এনআইডিতে কোনো না কোনো ভুল রয়েছে বা সনদের সঙ্গে তথ্যের মিল নেই, এমন ভোটারের সংখ্যা দুই কোটির মতো।
২০১৫ সালে এনআইডির ভিত্তিতে বেতন দেওয়ার বিধান আনা হলে সে সময় এনআইডি সংশোধনের হিড়িক পড়ে যায়। ২০১৬ সালের জানুয়ারি নাগদ এক লাখের বেশি সরকারি চাকরিজীবী এনআইডি সংশোধনের আবেদন করেন। সেই সমস্যা এখনো রয়েছে।
এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান বলেন, সমস্যার গোড়াতেই সমাধান করা উচিত। কারো এনআইডির তথ্য সনদের সঙ্গে মিল না থাকলে, আমরা সনদ কিংবা সার্ভিস বুক অনুযায়ী এনআইডি সংশোধন করে দিই। তাই চাকরিপ্রত্যাশীর উচিত নিয়োগ পাওয়ার আগেই এনআইডি সনদ অনুযায়ী সংশোধন করে নেওয়া। আর সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় যদি এনআইডি অনুযায়ী, নিয়োগের বিষয়টি কার্যকর করে, তবে চাকরি প্রার্থীরা আগেই সমস্যা সমাধানে আগ্রহী হবেন। তাই এমন নির্দেশনা জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাচন কমিশনকে দিয়েছিল।
- নারীর মরদেহ থেকে স্বর্ণের কানের দুল খুলে নিলেন কর্মচারী
- অনলাইনে পোস্ট নিয়ে হজ ও ওমরাহ যাত্রীদের গ্রেপ্তার করছে সৌদি
- শুধু জুনেই হতাহত ৩৮ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা
- যুবদল নেতার কার্যালয়ে আটকে ৪ যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান
- গাজা-পশ্চিম তীরে দখল বাড়াচ্ছে ইসরাইল
- সার্কাসের দড়িতে হাঁটছে বিশ্বশান্তি
- ট্রমা সেন্টার নিজেই ট্রমায়
- লেনদেনে বাংলা কিউআর কোড ব্যবহারে নতুন নির্দেশনা
- জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন
- ‘শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর চেষ্টা চলছে’
- সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে
- ৮ মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে চম্পট দেন এনসিপি নেতারা
- মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা
- ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন
- রক্তাক্ত জুলাই
কোটা সংস্কার আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান - হেরে গেলেন ট্রাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল
- মাথাপিছু ঋণ ১ লাখ ২৪ হাজার টাকা
- আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে
- গাছহীন ঢাকায় শ্বাসের কষ্ট
- নতুন পে-স্কেলের খসড়ায় মূল বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০০
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
