সরকারি চাকরিজীবীদের নতুন সুখবর
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০১৯
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য চিকিৎসাসহ ৫ ধরনের অনুদান দ্বিগুণ করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে কল্যাণ তহবিলের মাসিক চাঁদার পরিমাণ ও যৌথ বীমার প্রিমিয়াম।
বৃহস্পতিবার এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
সূত্র জানায়, বর্তমানে মাসিক কল্যাণ ভাতার পরিমাণ ১ হাজার টাকা। এটি বাড়িয়ে করা হয়েছে ২ হাজার টাকা। সাধারণ চিকিৎসার জন্য অনুদান দেয়া হয় ২০ হাজার টাকা। এখন থেকে দেয়া হবে ৪০ হাজার টাকা। যৌথ বীমার এককালীন অনুদান দেয়া হতো ১ লাখ টাকা। সেটি বাড়িয়ে করা হয়েছে ২ লাখ টাকা।
এ ছাড়া ১ লাখ টাকা থেকে ২ লাখ করা হয়েছে জটিল ও দুরারোগ্য ব্যাধির চিকিৎসা অনুদান। দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া বাবদ সহায়তার পরিমাণ ৫ হাজার থেকে ১০ হাজার টাকা করা হয়েছে।
অপরদিকে কল্যাণ তহবিলের মাসিক চাঁদার পরিমাণ মূল বেতনের সর্বোচ্চ ১ শতাংশ ও সর্বোচ্চ ৫০ টাকার পরিবর্তে করা হয়েছে সর্বোচ্চ ১৫০ টাকা। যৌথ বীমার মাসিক সর্বোচ্চ প্রিমিয়াম মূল বেতনের ০.৭০ শতাংশের (সর্বোচ্চ ৪০ টাকা) পরিবর্তে এখন থেকে দিতে হবে সর্বোচ্চ ১০০ টাকা।
জানা গেছে, এই সংশোধনী আনতে কর্মচারী কল্যাণ বোর্ড আইন -২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় সংশোধনী আনা হয়। তবে ভবিষ্যতে এ ধরনের হ্রাস-বৃদ্ধি সংক্রান্ত কোনো সংশোধনী আনতে আইন সংশোধনের আর প্রয়োজন হবে না। প্রয়োজন মনে করলে কর্মচারী কল্যাণ বোর্ড বিধি মোতাবেক সংশোধনী আনতে পারবে।
প্রসঙ্গত, বর্তমান সরকারের মেয়াদে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রত্যাশা অনুযায়ী বাড়ানোসহ নানারকম ভাতা ও প্রণোদনার পরিমাণ বাড়ানো হয়েছে।
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের বিজয়
- বিমানবন্দরে আইস পুলিশ মোতায়েন
- বাংলাদেশিদের ঈদের জামাতে মেয়র মামদানি
- ইরানকে আলোচনায় বাধ্য করার চেষ্টা
- দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ
- মার্কিন সেনাদের রুখতে ইরানের ১০ লাখ যোদ্ধা প্রস্তুত
- ডা. জুবাইদা রহমান প্রশংসিত
- সেন্ট্রাল পার্কে মুসলিম নারীকে হিজাব খুলে ধর্ষণচেষ্টা
- নিউ ইয়র্ক সিটিতে ন্যূনতম মজুরি ঘণ্টায় ৩০ ডলার!
- যুক্তরাষ্ট্রের ইতিহাসের বৃহত্তম বিক্ষোভ শনিবার
- ৫ লাখ নিউইর্য়কার মেডিকেইড সুবিধা হারাচ্ছেন
- নিউইয়র্ক স্টেট আইনসভা বাংলাদেশময়
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ১/১১ কুশীলবরা গা ঢাকা দিচ্ছে
- নিউইয়র্ক সিটিতে ৮ হাজার কলেজ শিক্ষার্থীই হোমলেস
- আজকাল ৯১৫
- ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী
- সংসার ভেঙে গেল মৌসুমী হামিদের
- যুক্তরাষ্ট্রের গ্লোবাল সামিটে জুবাইদা রহমান
- ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- শাসক বদলেছে, শোষণের ধারা বদলায়নি: শফিকুর রহমান
- নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ‘ক্লোজড’
- জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত
- ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে দুশ্চিন্তায় ইসরায়েল
- টেনে তোলা হয়েছে বাস, বের হচ্ছে একের পর এক মরদেহ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
