সরকারি কাজে বিদেশ ভ্রমণে ভাতা বাড়ল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০১৯
সরকারি কাজে বিদেশ ভ্রমণে ভাতাসহ অন্যান্য সুবিধা বাড়ানো হয়েছে। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
সরকারি কাজে বিদেশ ভ্রমণকালে বৈদেশিক মুদ্রায় প্রাপ্য ভ্রমণভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা শিরোনামে এক অফিস আদেশে বলা হয়- বিশ্বব্যাপী জীবনযাত্রার ব্যয় (হোটেল ভাড়া, যাতায়াত, খাদ্য ইত্যাদি) উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
ফলে সরকারি কাজে বিদেশ ভ্রমণকালে বৈদেশিক মুদ্রায় প্রাপ্য ভ্রমণভাতাসহ অন্যান্য ভাতার হার পুনর্নির্ধারণ করে এ নীতিমালা জারি করা হলো।
এ নীতিমালা অনুযায়ী, আগের সব নির্দেশমালা রহিতপূর্বক মন্ত্রী, জাতীয় সংসদের সদস্য, সরকারি কর্মকর্তা-কর্মচারী, বেসরকারি ব্যক্তি ও অন্যদের বৈদেশিক মুদ্রায় প্রাপ্য ভ্রমণভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাবলি নির্দেশক্রমে নির্ধারণ করা হলো।
বৈদেশিক মুদ্রায় প্রাপ্য ভ্রমণভাতা নির্ধারণে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও অন্যদের নিম্নবর্ণিত কয়েকটি পর্যায়ে ভাগ করা হয়েছে।
বিশেষ পর্যায়: (ক) (১) জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতি। (২) কেবিনেট মন্ত্রী, ডেপুটি স্পিকার ও কেবিনেট মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি।
(খ) (১) প্রতিমন্ত্রী, সুপ্রিমকোর্টের বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান, উপমন্ত্রী এবং অনুরূপ পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি।
(২) মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব ও সেনা/নৌ/বিমানবাহিনীর প্রধান। (৩) জাতীয় সংসদের সদস্য। এবং (৪) অধিক্ষেত্রাধীন এলাকার মধ্যে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধান যথা- রাষ্ট্রদূত ও হাইকমিশনার।
সাধারণ পর্যায়: (ক) (১) সরকারি কর্মকর্তা যাদের বেতনক্রমের সর্বোচ্চ মূল বেতন ৩৫ হাজার ৬০০ টাকা বা তদূর্ধ্ব। (২) অধিক্ষেত্রাধীন এলাকার বাইরে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধান যথা- রাষ্ট্রদূত ও হাইকমিশনার। (৩) সরকারি প্রতিনিধি দলের বেসরকারি নেতা।
(খ) (১) সরকারি কর্মকর্তা যাদের বেতনক্রমের সর্বোচ্চ মূল বেতন ২০ হাজার ৩৭০ টাকা বা তদূর্ধ্ব কিন্তু ৩৫ হাজার ৬০০ টাকার নিম্নে। (২) সরকারি প্রতিনিধিদলের বেসরকারি সদস্য।
(গ) দ্বিতীয় শ্রেণির সরকারি কর্মকর্তা এবং তৃতীয় শ্রেণির কর্মচারী যাদের বেতনক্রমের সর্বোচ্চ মূল বেতন ৯ হাজার ৭৪৫ টাকা বা তদূর্ধ্ব, কিন্তু ২১ হাজার ৬০০ টাকার নিম্নে।
(ঘ) সরকারি কর্মচারী, যাদের বেতনক্রমের সর্বোচ্চ মূল বেতন ৯ হাজার ৭৪৫ টাকার নিম্নে।
সরকারি কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রায় ভ্রমণ ও অন্যান্য ভাতা প্রদানের জন্য বিশ্বের দেশসমূহকে নিম্নোক্ত তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে।
এগুলো হলো-
গ্রুপ-১: জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, চীন, হংকং, বাহারাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরান, কুয়েত, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো, রাশিয়া, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, সুইডেন, জার্মানি, গ্রিস, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, তুরস্ক এবং ইউরোপ, ওশেনিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশসমূহ।
গ্রুপ-২: উজবেকিস্তান, জর্ডান, ইরাক, লেবানন, ফিলিপাইন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মিয়ানমার, মালদ্বীপ, ওমান, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, কেনিয়া, মরিশাস, সুদান, সিয়েরালিয়ন, দক্ষিণ আফ্রিকা, মিসর, লিবিয়া, মরক্কো এবং আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশসমূহ।
গ্রুপ-৩: নেপাল, ভিয়েতনাম, ভুটান, শ্রীলংকা, আফগানিস্তান এবং এশিয়ার অন্যান্য দেশসমূহ।
বিশেষ পর্যায়ভুক্ত ব্যক্তিবর্গের প্রাপ্য দৈনিক ভাতা। (ক) (১) জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতি রাষ্ট্রীয় কাজে বিদেশ ভ্রমণকালে গ্রুপ ১-এর দেশসমূহের জন্য হোটেল ভাড়া বাবদ পাবেন প্রতিদিন ৫৬০ মার্কিন ডলার, গ্রুপ ২-এর দেশসমূহের জন্য পাবেন ৪৫৯ ডলার এবং গ্রুপ ৩-এর দেশসমূহের জন্য পাবেন ৩৯৩ ডলার। একই সঙ্গে নগদ ভাতা হিসেবে পাবেন যথাক্রমে ১২৭ ডলার, ১০১ ডলার ও ১০১ ডলার।
বিশেষ পর্যায়ভুক্ত ব্যক্তিবর্গের প্রাপ্য দৈনিক ভাতা। (ক)-এর (২) কেবিনেট মন্ত্রী, ডেপুটি স্পিকার ও কেবিনেট মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিরা রাষ্ট্রীয় কাজে বিদেশ ভ্রমণকালে গ্রুপ ১-এর দেশসমূহের জন্য হোটেল ভাড়া বাবদ পাবেন প্রতিদিন ৪২০ মার্কিন ডলার, গ্রুপ ২-এর দেশসমূহের জন্য পাবেন ৩৪৬ ডলার এবং গ্রুপ ৩-এর দেশসমূহের জন্য পাবেন ২৯৫ ডলার। একই সঙ্গে নগদ ভাতা হিসেবে পাবেন যথাক্রমে ১২৭ ডলার, ১০১ ডলার ও ১০১ ডলার।
(গ) বিশেষ পর্যায়ভুক্ত (খ) উপপর্যায়ের অন্তর্ভুক্ত অন্যান্য ব্যক্তিবর্গ রাষ্ট্রীয় কাজে বিদেশ ভ্রমণকালে গ্রুপ ১-এর দেশসমূহের জন্য হোটেল ভাড়া বাবদ পাবেন প্রতিদিন ৩১২ ডলার, গ্রুপ- ২ এর দেশসমূহের জন্য পাবেন ২৬২ ডলার এবং গ্রুপ ৩-এর দেশসমূহের জন্য পাবেন ২৩০ ডলার। একই সঙ্গে নগদ ভাতা হিসেবে পাবেন যথাক্রমে ১০১ ডলার, ৮৭ ডলার ও ৮৭ ডলার।
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
