সন্তানের পরীক্ষার চাপ সামলাতে সাহায্য করবেন যেভাবে
প্রকাশিত: ৭ মার্চ ২০১৯
পরীক্ষার আগে সন্তানদের পেছনে দুধের গ্লাস নিয়ে ছোটা, তাদেরকে পুষ্টিকর খাবার খাওয়ানোর চেষ্টা প্রায় সব বাবা-মা করে থাকেন। এ সময় ছেলে-মেয়েরা রাত জেগে পড়ে প্রস্তুতি নেয়। পরীক্ষা নিয়ে সন্তানদের এই যে তীব্র মানসিক চাপ, তা দূর করতে বাবা-মাকে কিছু পদক্ষেপ নেয়া উচিৎ। এ সময়টায় বাবা-মাও খুব মানসিক চাপে থাকেন। তাই পরীক্ষার সময় নিজের ও সন্তানের মাথা ঠান্ডা রাখতে কিছু উপায় অবলম্বন করা উচিৎ বাবা-মায়ের।
মাথা ঠান্ডা রাখুন : সন্তানের পরীক্ষার আগে তাকে মানসিক চাপ মুক্ত করতে হলে বাবা-মাকেই আগে মাথা ঠান্ডা রাখতে হবে। যদি আপনি নিজেই উদ্বিগ্ন হয়ে পড়েন, তাহলে আপনার সন্তান আরো মানসিক চাপে পড়তে পারে। তাই সব সময় মাথা ঠান্ডা রাখুন। পরিবেশে আতঙ্ক ছড়াবেন না। যদি হাসিখুশি পরিবেশে সন্তানকে পড়ার সুযোগ করে দেন, তাহলে সে ভারমুক্ত হয়েই পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে।
অন্য কারো সঙ্গে তুলনা করবেন না : বাবা-মায়েরা যে বড় একটা ভুল প্রায় সময় করেন, তা হলো- অন্য ছাত্র বা আত্মীয়ের সঙ্গে নিজের সন্তানকে তুলনা করেন। সে তার মতো হতে পারছে না, সেটা বলেন। এটা তার সন্তানের আত্মবিশ্বাস নষ্ট করে দিতে পারে। নিজের খুব চৌকস বড় সন্তানের সঙ্গে ছোট সন্তানদের তুলনা করলেও একই রকম ভাবে মানসিকভাবে ভেঙে পড়তে পারে আপনার ছোট সন্তান।
মনোযোগ বিক্ষিপ্ত কেন তা স্পষ্ট করুন : বড় হতে যাওয়া সন্তানরা এখন বেশিরভাগ সময়ই বিক্ষিপ্ত মানসিকতায় থাকে। পরীক্ষার আগে তাদের সেই বিক্ষিপ্ত মনোভাবের কারণ স্পষ্ট করুন। যেমন- স্মার্টফোনে বা সোশ্যাল মিডিয়ায় আসক্তির মতো কারণ থাকলে সন্তানকে তা থেকে দূরে থাকার পরামর্শ দিন।
সন্তানের পাশে থাকুন, তবে সারাক্ষণ নয় : বাবা-মা হিসেবে আপনি সন্তানের পাশে থাকলে, তারা নির্ভার বোধ করবে। পরীক্ষা চলাকালে প্রতিদিন তাদের খবরাখবর নেয়া জরুরি। তবে তাই বলে সারাক্ষণ তাদের আশেপাশে ঘুর ঘুর করলে সন্তানরাও এক পর্যায়ে বিরক্ত হয়ে উঠতে পারে। তাই তাদের নিজের মতো করে পড়ার সুযোগ দিন।
সন্তানদের একটি রুটিন করে দিন : পরীক্ষার আগে স্বাভাবিক কারণেই পড়ার চাপ থাকে বেশি। তাই সন্তানের পরীক্ষার কয়েক মাস আগে থেকেই নির্দিষ্ট সময়ে পড়া-খাওয়া ও ঘুমানোর রুটিনটা বাবা-মা হিসেবে আপনাকেই করে দেয়া উচিৎ। অনেক ছেলে-মেয়ে পরীক্ষার আগে গভীর রাত পর্যন্ত পড়ে। পারলে তাকে এই অভ্যাসটা থেকে বিরত রাখুন। সে যেন পর্যাপ্ত ঘুমায় ও সকালে উঠে পুষ্টিকর নাস্তা করতে পারে, তা নিশ্চিত করুন।
পড়ার মাঝখানে বিরতি দেয়া শেখান: পরীক্ষার আগে পুরো দিন জুড়ে একটানা পড়া মস্তিষ্কে চাপ সৃষ্টি করতে পারে। তাই সন্তানকে শেখান সে যেন নির্দিষ্ট সময় বিরতি দিয়ে আবারো নতুন উদ্যমে পড়তে বসে। ওই বিরতির সময় সে জগিং করতে পারে, গান শুনতে পারে বা সাইক্লিং করতে পারে। এসময় তাকে মাল্টিমিডিয়া থেকে দূরে থেকে হালকা শারীরিক ব্যায়াম করার পরামর্শ দিন।
ইতিবাচক পরিবেশ তৈরি করুন : সবচেয়ে বড় কথা, মা-বাবাকে মনে রাখতে হবে সন্তানের পরীক্ষা মানে ‘পৃথিবী ধ্বংস হওয়া’র মতো কোনো ঘটনা না। তাই বাড়িতে একটা হাসি-খুশি, ইতিবাচক পরিবেশ বজায় রাখা খুব জরুরি। এতে করে আপনার ছেলে/মেয়ে ভারমুক্ত থেকে প্রস্তুতি নেবে ও আত্মবিশ্বাস নিয়েই পরীক্ষা দিতে পারবে।
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- দ্রুত ও ঘন দাড়ি-গোঁফ গজানোর উপায় জেনে নিন
