সক্ষমতা বাড়ছে বরিশাল বিমানবন্দরের
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৯
রানওয়ের দৈর্ঘ্য-প্রস্থ বাড়ানোর সঙ্গে রাত্রীকালীন ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বাতির সংযোজন ঘটানো হচ্ছে বরিশাল বিমানবন্দরের। ফলে বোয়িং-৭৩৭ এর মতো বিশালাকৃতির উড়োজাহাজ নিরাপদে অবতরণ ও উড্ডয়ন সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আর এতে করে এ বিমানবন্দরে ফ্লাইটের সংখ্যা যেমন বাড়বে, তেমনি আকাশপথে যাত্রীদের সংখ্যাও বাড়বে। পাশাপাশি বাড়বে বরিশাল বিমানবন্দরের আয়।
বরিশাল বিমানবন্দর সূত্রে জানা গেছে, ৩৪ বছর আগে নির্মিত এই বিমানবন্দরে বর্তমানে বাংলাদেশ বিমান, বেসরকারি বিভিন্ন এয়ারলাইন্স সংস্থা মিলিয়ে সপ্তাহে ১৫টি ফ্লাইটে যাত্রী পরিবহন করা হচ্ছে। আর এর সবগুলোই বরিশাল-ঢাকা রুটে। যার মধ্যে বিমান বাংলাদেশ সপ্তাহে ৫টি, নভোএয়ার ৭টি ও ইউএস-বাংলা ৩টি ফ্লাইট পরিচালনা করছে। যেখানে বছরখানিক আগেও সপ্তাহে ৪/৫ দিন মাত্র ৭/৮টি ফ্লাইট পরিচালিত হতো।
আবার হিসেবে অনুযায়ী দিনে দিনে এ এয়ারপোর্টে যাত্রী সংখ্যা বাড়ছে। শুধু আগস্ট মাসের হিসেব অনুযায়ী বরিশাল বিমানবন্দর থেকে ৪ হাজার ২০৮ জন যাত্রী ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন। বছর দুই আগেও এর সংখ্যা অর্ধেকের মতো ছিলো।
সূত্রে জানা গেছে, বর্তমানে ১৬০ দশমিক ৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত বরিশাল বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য ছয় হাজার ফুট এবং প্রস্থ ১০০ ফুট। যেখানে এটিআর ৭২-৫০০, ড্যাশ-৮-কিউ-৪০০ মডেলের মতো উড়োজাহাজ চলাচল করছে। যেগুলো ৬৫-৭২ জন যাত্রী বহনে সক্ষম।
বিমানবন্দরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বরিশাল বিমানবন্দরের রানওয়ের বর্তমানে যে দৈর্ঘ্য রয়েছে সেটি মূলত ‘সি’ গ্রেডের। আর সেখান থেকে রানওয়েকে ‘বি’ গ্রেড অর্থাৎ ৮ হাজার ফুট দৈর্ঘ্য ও দেড়শ ফুট প্রস্থ করা হবে। যার দাপ্তরিক কাজ প্রায় শেষের পথে। আর এ কাজের সঙ্গেই রানওয়েতে প্রতি ৬০ ফুট পরপর বাতি লাগানো হবে। যার সহায়তায় বিমানবন্দরটিতে রাত্রীকালীন ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে।
বিমানবন্দরের কর্মকর্তারা জানান, রানওয়ে বৃদ্ধিতে যে জায়গার প্রয়োজন হবে, তা এখন রয়েছে। তবে ‘এ’ গ্রেডে অর্থাৎ ১০ হাজার ফুটে উন্নীত করতে গেলে সেক্ষেত্রে নতুন করে জায়গা অধিগ্রহণ করতে হতে পারে।
এদিকে বরিশালবাসীর দীর্ঘদিনের দাবি বিমানবন্দরে রাত্রীকালীন ফ্লাইট চালু করা। এ বিষয়ে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ বলেন, পায়রা বন্দর, পর্যটন নগরী কুয়াকাটা, বরিশাল ও পটুয়াখালী মেডিকেল কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বরিশালে দিনে দিনে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সংখ্যাও বাড়ছে। ফলে গুরুত্বপূর্ণ এ অঞ্চলের সঙ্গে মানুষের যোগাযোগ বাড়ছে। আর সময় স্বল্পতার কারণে মানুষ আকাশপথকেই বেছে নেবেন।
তিনি বলেন, বরিশাল-ঢাকা রুটে এখন যেমন এয়ারলাইন্সগুলো নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে, তেমনি যাত্রী সংখ্যাও বাড়ছে। তাই বরিশাল অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ এ বিমান বন্দরটিতে রাত্রীকালীন ফ্লাইটসহ আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়ন-অবতরণের ব্যবস্থা চালুর দাবি বরিশালবাসীর দীর্ঘদিনের। রাত্রীকালীন ফ্লাইটের ব্যবস্থা চালু হলে বরিশালের গুরুত্বপূর্ণ এ বিমানবন্দরটিতে আরো যাত্রী সমাগম ঘটবে। যাতে উন্মোচন হবে নতুন নতুন ব্যবসার দ্বার। প্রসার ঘটবে পর্যটনের।
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
