সংসদের ভিআইপি পদগুলোতে ব্যাপক পরিবর্তন আসছে
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০১৯
মন্ত্রিপরিষদের পর এবার জাতীয় সংসদের ভিআইপি পদগুলোতেও চমক আসছে। স্পিকার পদে ড. শিরীন শারমিন চৌধুরী বহাল থাকলেও অন্য পদগুলোতে পরিবর্তন আসছে। এ ছাড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে সদ্য গঠিত সরকারে মন্ত্রিপরিষদে জায়গা না পাওয়া আগের সরকারের মন্ত্রীদের আসার সম্ভাবনা বেশি বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
সংবিধানের নির্দেশনা অনুযায়ী, জাতীয় সংসদের ভিআইপিদের মধ্যে পূর্ণ মন্ত্রী পদমর্যাদার প্রধান হুইপ ও প্রতিমন্ত্রী পদমর্যাদার হুইপ পদে সংসদ সদস্যদের মধ্য থেকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এ ক্ষেত্রে স্পিকারের মাধ্যমে সংসদ নেতার দেওয়া তালিকাই (সরকারি দলের সদস্য) অনুমোদন করেন রাষ্ট্রপতি। আর সংসদের অন্য দুই ভিআইপি স্পিকার ও ডেপুটি স্পিকার পদে সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকেই নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে সংসদ সদস্যরা সরাসরি ভোট দিয়ে থাকেন। ড. শিরীন শারমিন চৌধুরী স্পিকার হিসেবে পুনর্নির্বাচিত হচ্ছেন, এমনটাই আভাস দিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একাধিক সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, স্পিকার পদে পরিবর্তন না এলেও ডেপুটি স্পিকার পদে পরিবর্তন আসছে। সে ক্ষেত্রে বর্তমান হুইপ শহীদুজ্জামান সরকারের সম্ভাবনা বেশি। এ ছাড়া সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ, সাবেক প্রধান হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ ও বর্তমান প্রধান হুইপ আ স ম ফিরোজের এই পদে আসার সম্ভাবনা রয়েছে। তবে বর্তমান ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া বহাল থাকতে পারেন বলেও অনেকে জানান।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আ স ম ফিরোজের প্রধান হুইপ পদে থাকার সম্ভাবনা কম। এই পদে সাবেক হুইপ নূর-ই আলম চৌধুরীর আসার সম্ভাবনা বেশি। এর বাইরে বর্তমান হুইপ শহীদুজ্জামান সরকার ও ইকবালুর রহিম আলোচনায় আছেন। আর হুইপ পদে ইকবালুর রহিম ছাড়া অন্য কারো থাকার সম্ভাবনা নেই। এই পদের জন্য প্রবীণ সদস্য পঞ্চানন বিশ্বাস, ডা. মো. হাবিবে মিল্লাত, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, ইসরাফিল আলম, সিমিন হোসেন রিমি, জুয়েল আরেং ও সাইফুজ্জামান শিখর আলোচনায় আছেন।
তবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া এই সংসদে আওয়ামী লীগের বাইরে থেকেও হুইপ নিয়োগের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মন্ত্রিসভায় না রাখলেও আওয়ামী লীগের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টি ও জাসদ থেকে হুইপ নিয়োগের প্রস্তাব আলোচনায় রয়েছে। সে ক্ষেত্রে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ও জাসদ সাধারণ সম্পাদক শিরিন আক্তার আসতে পারেন। এ ছাড়া প্রধান বিরোধী দল জাতীয় পার্টিও এরই মধ্যে ডেপুটি স্পিকারের পাশাপাশি একটি হুইপের পদ দাবি করেছে। তবে এসব পদে শেষ পর্যন্ত কারা নিয়োগ পাবেন, তা নির্ভর করছে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। চলতি সপ্তাহেই বিষয়টি স্পষ্ট হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।
এ বিষয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সংবিধান অনুযায়ী সংসদ নেতার প্রস্তাব অনুসারে প্রধান হুইপ ও হুইপ পদে নিয়োগ দেওয়া হবে। এরপর সরকার ও বিরোধী দলের দুই প্রধান হুইপের সঙ্গে আলোচনা করে সংসদের অধিবেশন কক্ষের আসন বণ্টনসহ অন্যান্য বিষয় চূড়ান্ত করা হবে। আগামী ৩০ ডিসেম্বরের আগেই এটা সম্পন্ন হচ্ছে।
বর্তমান ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেন, ‘একাদশ সংসদে একজন সদস্য হিসেবে আছি। এর বাইরে আর কিছুই জানি না। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্যদেরই দায়িত্ব দেবেন।’
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত ৩ জানুয়ারি শপথগ্রহণ শেষে সরকারি দলের সভায় সংসদ নেতা নির্বাচন করা হলেও এখনো সংসদ উপনেতা নির্বাচন হয়নি। দশম সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পরিবর্তে সেখানে প্রবীণ সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও মতিয়া চৌধুরীর মধ্যে একজন আসার সম্ভাবনা বেশি। তাঁদের মধ্যে একজনকে প্রধানমন্ত্রীর সংসদবিষয়ক উপদেষ্টা হিসেবেও নিয়োগ দেওয়া হতে পারে।
একাধিক সংসদ সদস্য দাবি করেন, মিনি পার্লামেন্ট হিসেবে পরিচিত সংসদীয় স্থায়ী কমিটির দায়িত্ব প্রদানের ক্ষেত্রেও নতুনত্ব থাকবে। অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানদের অনেকেই এবার মন্ত্রিপরিষদের বাইরে। তাঁদেরই সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করার সম্ভাবনা বেশি। সে ক্ষেত্রে আওয়ামী লীগের বাইরে শরিক দলের সদস্যরাও সভাপতি পদ পাবেন। এমনকি বিরোধী দল জাতীয় পার্টির একাধিক সদস্য সভাপতি থাকতে পারেন। সংসদের প্রথম অধিবেশনেই সংসদীয় স্থায়ী কমিটিগুলো গঠন করা হবে।
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- তাজুর মিলিয়ন ফলোয়ারের পেজ উধাও
- তিন সপ্তাহে হামের উপসর্গ নিয়ে ১১৭ জনের মৃত্যু
- সংসদে আরমানের প্রশ্ন
গুম অধ্যাদেশ বাতিল কেন - এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের
- শর্ত সাপেক্ষে জুলাই সনদ বাস্তবায়ন
- হরমুজ প্রণালি খুলতে ইরানকে নতুন সময়সীমা বেঁধে দিলেন ট্রাম্প
- সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
- যারা গণভোট মানবেন না, তারা ‘মুনাফেক’: শিশির মনির
- যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
- ইরানে নিখোঁজ পাইলটকে উদ্ধার করলো যুক্তরাষ্ট্র, উচ্ছ্বসিত ট্রাম্প
- গুম নিয়ে বিস্ফোরক তথ্য
হাসিনার নির্দেশেই ইলিয়াসকে হত্যা! - ফোবানা একাংশের (জাকারিয়া-বাবু) কনভেনশন নিউইয়র্কে
- ব্রুকলিনে সানম্যান গ্লোবাল মানি ট্রান্সফারের অফিস উদ্বোধন
- বাংলাদেশ ডে প্যারেড ১৭ মে
- ফ্রি টিকেট, হোটেল ও ৫ ভাগ কমিশন দেবে গ্লোবাল ট্যুরস
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- নির্বাচনে চ্যালেঞ্জের মুখে ক্যাথি হোকুল
- লায়ন্স ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার রানো নেওয়াজ
- ফান্দে পড়িয়া জামায়াত কান্দেরে
- নিউইয়র্কে গ্যাস ট্যাক্স স্থগিতের আহ্বান
- মার্কিনীদের কাছে ইরান প্রেসিডেন্টের খোলা চিঠি
- আজকাল ৯১৬
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- একলাফে ১২ কেজি এলপিজি’র দাম বাড়লো ৩৮৭ টাকা
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
