সংরক্ষিত আসনে ৪১ জনের নাম ঘোষণা আওয়ামী লীগের
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০১৯
একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী চূড়ান্ত করেছে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ।
শুক্রবার গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভা শেষে নাম ঘোষণা করা হয়। এতে মোট ৪১ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
রাত সাড়ে ১০টার দিকে সংরক্ষিত নারী এমপিদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ঘোষণা অনুযায়ী চূড়ান্ত মনোনীত প্রার্থীদের মধ্যে রয়েছেন:
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও এমপি আ ক ম বাহার উদ্দিন বাহারের মেয়ে আঞ্জুম সুলতানা।
বরগুনা-২ আসনের সাবেক এমপি মরহুম গোলাম সবুর টুলুর স্ত্রী সুলতানা নাদিরা, জামালপুর থেকে হোসনে আরা এবং গাজীপুর-৩ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট রহমত আলীর মেয়ে রুমানা আলী।
ব্রাহ্মণবাড়িয়া থেকে জেলা আওয়ামী লীগ নেতা প্রয়াত ইকবাল আজাদের স্ত্রী উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ। তিনি সরাইল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক। আর নেত্রকোনা থেকে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবা রহমান খান (শেফালী)।
পিরোজপুর থেকে প্রধানমন্ত্রীর চাচি শেখ অ্যানি রহমান। তার স্বামী শেখ হাফিজুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপন চাচাতো ভাই।
টাঙ্গাইল-২ আসনের সাবেক এমপি খন্দকার আসাদুজ্জামানের মেয়ে অপরাজিতা হক, সুনামগঞ্জ থেকে শামীমা আক্তার খানম, গাজীপুর থেকে মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুন্নাহার ভূঁইয়া, মুন্সীগঞ্জ ফজিলাতুন নেসা, নীলফামারী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া আলীম।
নরসিংদীর আলোচিত পৌর মেয়র নিহত লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত বুবলী, গোপালগঞ্জ থেকে মহিলা আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক নার্গিস রহমান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও ভালুকা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা, ঢাকা থেকে নাহিদ ইজহার খান।
ঝিনাইদহ থেকে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদা খানম, বরিশাল থেকে যুব মহিলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ছাত্রলীগের সাবেক নেত্রী সৈয়দা রুবিনা আক্তার মিরা, চট্টগ্রাম থেকে আতাউর রহমান খান কায়সারের মেয়ে ও মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াসিকা আয়েশা খান।
পটুয়াখালী থেকে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কাজী কানিজ সুলতানা, খুলনা থেকে অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার, ঢাকা থেকে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, দিনাজপুর থেকে জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি জাকিয়া তাবাসসুম জুঁই, নোয়াখালী থেকে মুক্তিযোদ্ধা ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ফরিদা খানম সাকী, খাগড়াছড়ি থেকে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য বাসন্তী চাকমা।
কক্সবাজার থেকে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার-৩ আসনের সাবেক এমপি বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরীর স্ত্রী কানিজ ফাতেমা মোস্তাক।
ফরিদপুর থেকে জাতীয় মহিলা সংস্থা ফরিদপুরের সভাপতি রুশেমা ইমাম, কুষ্টিয়া থেকে সৈয়দা রাশিদা বেগম, মৌলভীবাজার থেকে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন, রাজশাহী থেকে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ সভাপতি অ্যাডভোকেট আদিবা আনজুম মিতা।
কুমিল্লা থেকে পাকিস্তান গণপরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ দত্তের নাতনী ও মুক্তিযোদ্ধা আরমা দত্ত, খুলনা থেকে শিরিনা নাহার, চাপাইনবাবগঞ্জ থেকে ফেরদৌসী ইসলাম জেসী, শরীয়তপুর থেকে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জয়নুল হক (জেড এইচ সিকদার) সিকাদরের মেয়ে পারভীন হক সিকদার।
রাজবাড়ী থেকে খাদেজা নুসরাত, ঢাকা থেকে মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা, চট্টগ্রাম থেকে চট্টগ্রাম-২ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা প্রয়াত রফিকুল আনোয়ারের মেয়ে খাদিজাতুল আনোয়ার সনি, নেত্রকোনা থেকে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সিনিয়র সহ-সভাপতি জাকিয়া পারভীন খানম, মাদারীপুর থেকে জাতীয় মহিলা পরিষদের নেত্রী তাহমিনা বেগম, ঢাকা থেকে শিরীন আহমেদ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জিন্নাতুল বাকিয়া।
এর আগে বিকেল সাড়ে ৪টা থেকে আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়।
সভায় দলটির সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিদ্যমান আইন অনুযায়ী, সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে মহিলা আসন বণ্টন করা হয়। প্রতি ৬টি আসনের বিপরীতে যে কোনো দল বা জোট ১টি সংরক্ষিত আসন পেয়ে থাকে। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার ৫০টি সংরক্ষিত আসন বণ্টন করা হবে।
এদিকে, নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, বিএনপি ১টি, অন্যান্য দল ১টি (ওয়ার্কার্স পার্টি) ও স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে ১টি সংরক্ষিত আসন পাবেন।
তিনি বলেন, বিএনপির এমপিরা শপথ না নেয়ায় তাদের প্রাপ্য একটি আসনে নির্বাচন স্থগিত থাকবে। বাকি ৪৯টি আসনে ৪ মার্চ ভোট হবে। আর বিএনপির এমপিরা শপথ নিলে ওই আসনে প্রার্থী দিতে পারবে।
এবারের সংসদে সংরক্ষিত নারী আসনে ৪ মার্চ ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে ইসি। রোববার কমিশন সভা শেষে ইসি সচিব এ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন।
- নারীর মরদেহ থেকে স্বর্ণের কানের দুল খুলে নিলেন কর্মচারী
- অনলাইনে পোস্ট নিয়ে হজ ও ওমরাহ যাত্রীদের গ্রেপ্তার করছে সৌদি
- শুধু জুনেই হতাহত ৩৮ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা
- যুবদল নেতার কার্যালয়ে আটকে ৪ যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান
- গাজা-পশ্চিম তীরে দখল বাড়াচ্ছে ইসরাইল
- সার্কাসের দড়িতে হাঁটছে বিশ্বশান্তি
- ট্রমা সেন্টার নিজেই ট্রমায়
- লেনদেনে বাংলা কিউআর কোড ব্যবহারে নতুন নির্দেশনা
- জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন
- ‘শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর চেষ্টা চলছে’
- সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে
- ৮ মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে চম্পট দেন এনসিপি নেতারা
- মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা
- ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন
- রক্তাক্ত জুলাই
কোটা সংস্কার আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান - হেরে গেলেন ট্রাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল
- মাথাপিছু ঋণ ১ লাখ ২৪ হাজার টাকা
- আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে
- গাছহীন ঢাকায় শ্বাসের কষ্ট
- নতুন পে-স্কেলের খসড়ায় মূল বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০০
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
