শেষ বিকেলে স্মার্টফোন মেলায় উপচে পড়া ভিড়
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০১৯
ক্রেতা-বিক্রেতার সন্তুষ্টি, ছাড়-উপহারের ছড়াছড়িতে দ্বিতীয় দিন বিকেলে জমে উঠেছে স্মার্টফোন ও ট্যাব মেলা। শুক্রবার ছুটির দিনে থাকায় সকাল থেকে ছিল ভিড়। শেষ বিকেলে ভিড় বেড়ে যায় আরো। দীর্ঘ লাইন ধরে মেলায় দর্শনার্থীদের প্রবেশ করতে দেখা যায়। প্যাভিলিয়ন, স্টলগুলোতে তুলনামূলক বেশি ছাড় ও উপহারের ঘোষণা চলছে। অনেকেই কমদামে পছন্দের ডিভাইসটি কিনতে ভিড় জমাচ্ছেন। বড়দের পাশাপাশি ছোট ও শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল দেখার মতো। বিক্রিও হচ্ছে বেশ।
এবারের মেলায় বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাচ্ছে। অংশ নিয়েছে হুয়াওয়ে, স্যামসাং, টেকনো, ভিভো, উই, গোল্ডেনফিল্ড, মটোরোলা, নকিয়া, আইফোন, ইউসিসি, আইটেল, ইনফিনিক্স, ইউমিডিজি, ডিটেল, এডিএ, ম্যাক্সিমাস, বিজয় এবং ই-কমার্স প্রতিষ্ঠান প্রিয়শপ ডটকমসহ বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান। ব্র্যান্ডগুলো মেলায় বিভিন্ন মডেলের স্মার্টফোন ও স্মার্ট ডিভাইস প্রদর্শন ও বিক্রি করছে। পাওয়া যাচ্ছে মোবাইল অ্যাক্সেসরিজও। এ ছাড়া মেলায় বেশ কিছু মডেলের স্মার্টফোন উম্মোচনও করা হয়।
হুয়াওয়ে মেলায় ব্র্যান্ডটির বিভিন্ন স্মার্টফোনে উপহারসহ ২০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় ও অ্যাক্সেসরিজে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। স্যামসাংয়ের ফোন কিনে মিলছে সর্বোচ্চ ৪০ শতাংশ মূল্য ছাড়। টেকনোর ফোনে মিলছে সর্বোচ্চ ১২ শতাংশ ছাড়। মেলায় ভিভোর ফোন কিনে মিলছে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। স্মার্টফোন ব্র্যান্ড ‘উই’ স্মার্টফোন ও ট্যাব মেলায় বিশেষ অফার নিয়ে এসেছে। মটোরোলার ফোন কিনে পাওয়া যাচ্ছে ফ্রি স্পিকার। ইনফিনিক্স ফোনে মিলছে ১০ শতাংশ মূল্য ছাড়। ইউমিডিজি স্মার্টফোন কিনলে মিলবে সর্বোচ্চ ২০ শতাংশ মূল্যছাড়।
মেলা ঘুরতে আসা সাংবাদিক আলমগীর হোসেন বলেন, প্রতিবারই মেলাতে আসি এবার মেলা দেখছি একটু অন্যরকম। তুলনামূলক ভিড় বেশি। ছাড় ও উপহারের তালিকাও র্দীঘ। তবে আমার বাজেট যা তার মধ্যে ফোন অনেক পেয়েছি সেগুলো মধ্যে একটি কিনব। মেলা আসার মজায় এটা; অনেক ফোন দেখে পছন্দ মতো কেনা যায়।
ঢাকার বাহিরে থেকে এসেছে রেজোয়ান করিম। তিনি থাকেন নারায়ণগঞ্জ। ফোন কেনার জন্যই তিনি মেলাতে এসেছেন। বাজেটও সীমিত। তিনি জানান, স্মার্টফোন ও ট্যাব মেলা তার ভালো লাগে। আসার চেষ্টা করেন সব সময়। এবার এসেছেন ফোন কিনতে। শুক্রবার বলেইএই প্রস্তুতি।
মেলায় ঘুরে ঘুরে ফোন দেখছেন সাবিনা মুক্তা। ফোন কিনবেন বলেই এসেছেন শুক্রবার। সঙ্গে তার ছেলে। স্মার্টফোন কিনবেন তবে বাজেট ১০ থেকে ১৫ হাজার। তিনি বলেন, মেলাতে একছাদের নিচে অনেক ব্র্যান্ড আর মোবাইল দেখা যায়। কষ্ট করে মেলা এসে ফোনগুলো দেখে তার মধ্য থেকে একটি কেনা যেতেই পারে। উপহার তো মিলেই সঙ্গে ছাড়ও পাওয়া যায়।
অত্যাধুনিক প্রযুক্তিপণ্যে দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলোর বিশেষ মূল্যছাড় ও উপহারে জমে উঠেছে টেকশহর ডটকম স্মার্টফোন অ্যান্ড ট্যাব এক্সপো ২০১৯। দর্শনার্থীদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের প্রযুক্তিখাতের পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় এই আয়োজন।
এর আগে মেলার প্রথমদিন বিকেলে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর ঈগল সং, স্যামসাং মোবাইল বাংলাদেশের জেনারেল ম্যানেজার বমিন কিম, ট্রানশান বাংলাদেশ লিমিটেডের সিইও রেজওয়ানুল হক, আমরা কোম্পানিজ এবং উই মোবাইলের চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদ, ভিভো বাংলাদেশের কান্ট্রি প্রজেক্ট ম্যানেজার মিস্টার অ্যাঙ্গাস, স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের ডিরেক্টর সাকিব আরাফাত এবং এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান।
দেশের ব্যবহারকারীদের আধুনিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার পরখ করে দেখার ও কেনার সুযোগ করে দিতে আজ (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে শুরু হয়েছে ‘টেকশহরডটকম স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৯’। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিনব্যাপি এই মেলা চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন মেলা চলবে রাত ৮টা পর্যন্ত। স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে দেশে এক্সপো মেকারের আয়োজনে এটি একাদশ প্রদর্শনী।
এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান জানান, প্রদর্শনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দিচ্ছে। দর্শকরা প্রযুক্তির আধুনিক সব স্মার্ট ডিভাইস যাচাই বাছাই করে দেখতে ও কিনতে পারছেন। এ ছাড়া থাকবে অন্য অনেক আয়োজন।
এবারের মেলার প্লাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে হুয়াওয়ে, স্যামসাং ও টেকনো। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে ভিভো ও উই। সিলভার স্পন্সর হিসেবে রয়েছে গোল্ডেনফিল্ড ও মটোরোলা। টাইটেল স্পন্সর দেশের আইসিটি ও টেলিকম বিষয়ক শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল টেকশহরডটকম এবং পার্টনার এডুমেকার।
মেলায় থাকছে প্লাটিনাম স্পন্সর প্যাভিলিয়ন তিনটি, গোল্ড স্পন্সর প্যাভিলিয়ন দুটি এবং সিলভার স্পন্সর প্যাভিলিয়ন দুটি। এ ছাড়াও ছয়টি প্যাভিলিয়ন ও চারটি স্টল রয়েছে। মূল্যছাড়ের পাশাপাশি উপহার, গিফট বক্স, র্যাফেল ড্র, সেলফি প্রতিযোগিতার ব্যবস্থা রেখেছে ব্র্যান্ডগুলো।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশ ফি ২০ টাকা। তবে প্রতিবন্ধী এবং শিক্ষার্থীরা আইডি কার্ড দেখিয়ে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিস্ফোরণ
- আপস্টেট নিউইয়র্কে প্রচারসভায় প্রতিবাদ, ব্যাপক উত্তেজনা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট
- লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩১
- নিউইয়র্কে খোলা মাঠে ঈদুল আজহার নামাজের প্রস্তুতি
- নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে অভিনয়ে জায়েদ খান
- ট্রাম্পের সর্বোচ্চ চাপেও কিউবার পরিণতি ভেনেজুয়েলার মতো হবে না
- সাকিবের বিরুদ্ধে মামলা অভিনেত্রীর
- এআই তৈরি নগ্ন ছবি ভাইরাল, পুলিশে অভিযোগ দিলেন অভিনেত্রী
- গাজীপুরে ২০ কিলোমিটার যানজট
- চীনের নতুন নীতিতে হুমকির মুখে ভারতের ১২০ বিলিয়ন ডলারের স্বপ্ন
- বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি
- স্বর্ণের সন্ধানে অবৈধ অনুপ্রবেশ, খনিধসে ২৮ জনের মৃত্যু
- ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ট্রাম্প
- হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- ইরানি প্রশিক্ষণ নিয়ে ট্রাম্পকন্যাকে হত্যার নীলনকশা
- বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩
- মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- লোয়ার অর্ডারে নিজের ব্যাটিং রহস্য ফাঁস করলেন তাইজুল
- কয়েক ঘণ্টার মধ্যে বিশ্ববাসী সুখবর পাবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
- দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু
- আরাকান আর্মির জেলে ‘অপহরণ রহস্য’
- ইরান আলোচনা থেকে ইসরায়েলকে প্রায় বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র
- এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামী পার্টি’
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনকারীদের নতুন নির্দেশনা
- দুই দেশের সীমান্তে ইসরায়েলের হামলা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- আজকাল ৮৯৬
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
