শুরু হচ্ছে বঙ্গবন্ধু সেতু থেকে ২০ কি.মি. চার লেনের কাজ
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৯
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশ থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল পর্যন্ত ১৯ দশমিক ৮ কিলোমিটার মহাসড়ক চার লেন করার কাজ শুরুর চুক্তি স্বাক্ষর হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সঙ্গে চীনের হিগো ও মীর আখতার জেভি (বাংলাদেশের) এ চুক্তি স্বাক্ষর করে।
চুক্তিটি ‘এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ প্রকল্পের আওতায়। এ প্রকল্পে মোট ১৯০ দশমিক ৪০ কিলোমিটার আয়তনের রাস্তার কাজ আট ধাপে বাস্তবায়ন করা হবে। এর মধ্যে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশ থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল পর্যন্ত ১৯ দশমিক ৮ কিলোমিটারের কাজ শুরুর চুক্তি স্বাক্ষর হলো বৃহস্পতিবার।
এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এ প্রকল্পের কাজ এলেঙ্গা পর্যন্ত শেষ হয়েছে। এরপর রংপুর পর্যন্ত কাজ আমরা শুরু করব। প্রকল্প কাজ শুরু হচ্ছে। চুক্তি হয়ে গেছে। কাজ শুরু হবে। আমরা ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পে কোথাও পিছিয়ে নেই। আমাদের টার্গেট হচ্ছে এগিয়ে যাওয়া।’
আট ধাপের মধ্যে রয়েছে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাশ পর্যন্ত ১৩ দশমিক ৬ কিলোমিটার, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশ থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল পর্যন্ত ১৯ দশমিক ৮ কিলোমিটার, হাটিকুমরুল থেকে মির্জাপুর পর্যন্ত ২৮ দশমিক ৩ কিলোমিটার, মির্জাপুর থেকে বগুড়ার বনানী পর্যন্ত ২২ দশমিক ৫ কিলোমিটার, বনানী থেকে মোকামতলা পর্যন্ত ২৫ দশমিক ৩ কিলোমিটার, মোকামতলা থেকে পলাশবাড়ী পর্যন্ত ২৯ দশমিক ৯ কিলোমিটার, পলাশবাড়ী থেকে বড়দরগা বাসস্ট্যান্ড পর্যন্ত ২৭ দশমিক ২ কিলোমিটার এবং বড়দরগা বাসস্ট্যান্ড থেকে রংপুর পর্যন্ত ২৩ দশমিক ৮ কিলোমিটার।
‘এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ প্রকল্পের মোট ব্যয় এক লাখ ১৮ হাজার ৯৯০ দশমিক ১২ মিলিয়ন। এর মধ্যে সরকার অর্থায়ন করবে ২৫ হাজার ৪৪০ দশমিক ৪৮ মিলিয়ন এবং প্রকল্প সহায়তা ৯৩ হাজার ৫৪৯ দশমিক ৬৪ মিলিয়ন।
পুরো প্রকল্পে ৪১১ মিটার দৈর্ঘ্যের রেলওয়ে ওভারপাস, এক হাজার ৪৬১ দশমিক ৩৯ মিটার ব্রিজ, এক হাজার ১০২ মিটার কালভার্ট, ১৯৫ মিটার আন্ডারপাস, ৩৯৭ মিটারের ফুট ওভারব্রিজ রয়েছে। এ জন্য ১৯৮ দশমিক ৯৪ হেক্টর ভূমি অধিগ্রহণ করা হবে।
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
