‘শুধু পরীক্ষায় নয়, জীবনেও জিপিএ-৫ পেতে হবে’
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা বলেছেন, সম্প্রতি পিএসসি ও জেএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফল প্রমাণ করে যে, এ প্রতিষ্ঠানের আলাদা সক্রিয়তা রয়েছে, রয়েছে শ্রেষ্ঠত্ব ও কৃতিত্ব।
তিনি বলেন, শুধু পরীক্ষায় জিপিএ-৫ পেলে হবে না, জীবনেও জিপিএ-৫ পেতে হবে। তিনি আরও বলেন, পাঠ্যপুস্তকের অঙ্ক মেলানো যতটা সহজ, জীবনের অঙ্ক মেলানো ততটা সহজ নয়। জীবনের অঙ্ক মেলানো বড়ই জটিল এবং কঠিন। জীবনের অঙ্ক মেলাতে হলে নিজেকে জীবনবোধ, মুল্যবোধ ও মানবিকবোধ সম্পন্ন করে তুলতে হবে।
তিনি বলেন, আজ আমাদের সন্তানেরা একাকি হয়ে পড়ছে, তারা তাদের আত্মীয়-স্বজনদের চিনতে চায় না, আজ তারা অনুভূতি হারিয়ে ফেলছে। আমাদের সন্তানদের অনুভূতিশীল করে গড়ে তুলতে হবে। তিনি বলেন, যে সন্তান তার আত্মীয়-স্বজনদের যদি ভালোবাসতে না শেখে, তাহলে আমার দেশকে ভালোবাসবে কী করে।
এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে যে দেশ, সেই দেশের প্রতি সন্তানদের মমত্ববোধ, প্রেম, ভালোবাসা যদি আমরা সৃষ্টি করতে না পারি, তাহলে তাকে ইংলিশ অথবা বাংলা মিডিয়ামে পড়িয়ে কোনো লাভ হবে না। তাই সন্তানদের মধ্যে জীবনবোধ সৃষ্টি করতে হবে। আর সন্তানদের যদি সত্যিকারার্থে জীবনের জিপিএ-৫ পাওয়াতে হয় তাহলে প্রথমে তাদের মাঝে সৃষ্টি করতে হবে আত্মবিশ্বাস।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদেরকে মনে রাখতে হবে পরাজয়কে মেনে নিলেই তুমি পরাজিত। যদি মনে তোমার সাহস না থাকে, তাহলে জেতার আশা করও না। যদি মনে দ্বিধা থাকে তুমি পারবে কি না, তাহলে মনে রেখো তুমি হেরেই গেছ। হারবো ভাবলে হারতে তোমার হবেই। কারণ সাফল্য থাকে মনের ইচ্ছা শক্তির ওপর। মনের কাঠামোতে যদি তুমি ভাবো তোমার কাজের মান নিচু তাহলে তুমি নিচেই থাকবে। আর যদি তুমি ওপরে উঠতে চাও তাহলে নিজের মনে সংশয় রেখ না। কারণ সংশয় থাকলে প্রত্যাশা পূরণ হয় না। মনে রাখতে হবে জীবন যুদ্ধে সব সময় বলবান বা দ্রুতগামীরা জেতে না, যে আত্মবিশ্বাসে অটল সে আজ হোক বা কাল হোক জিতবেই। শিক্ষার্থীদের শিক্ষার প্রতি উৎসাহিত করতে সময়োপযোগী এ আয়োজন করায় আয়োজদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
মঙ্গলাবর (২৫ ডিসেম্বর) বিকালে কুষ্টিয়া সানআপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের আয়োজেন, কলেজের কোটপাড়া আরসিআরসি রোডে অবস্থিত ক্যাম্পাস-২ চত্বরে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রফেসর ড. সেলিম তোহা এসব কথা বলেন।
সানআপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কাজী সামছুন নাহার আলোর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় অতিথি ছিলেন- কুষ্টিয়া জজ কোর্টের পিপি অ্যাড. অনুপ কুমার নন্দী। বিশেষ অতিথি ছিলেন- বিশ্ব ব্যাংকের ডি ডাব্লিউ এসএমপি’র সাবেক নির্বাহী প্রকৌশলী কাজী হাবিবুল্লাহ, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক অজয় কুমার মৈত্র ও সানআপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা ড. আমানুর আমান।
স্বাগত বক্তর্য রাখেন- সানআপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক অ্যাড. মোসাদ্দেক আলী মণি। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হারুন-উর-রশিদ। আলোচনাসভা শেষে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- ৮৩ লাখ শরণার্থী জরুরি সহায়তা হারানোর ঝুঁকিতে
- মিষ্টির আসনে উপনির্বাচন ৯০ দিনের মধ্যে
- ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র টেলিভিশন ডিবেট ৭ অক্টোবর
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বাড়াচ্ছে এআই!
- টাইমস স্কয়ারে দুর্গোৎসব ১০ ও ১১ অক্টোবর
- সেন্টার ফর এনআররি ব্র্যান্ডিং বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত
- ঢালিউড অ্যাওয়ার্ডস ১০ অক্টোবর
- বিদেশি কর্মিদের লাখ ডলারের ভিসা ফি স্থগিত
- ‘ডেমোক্র্যাটরা জিতলে বাংলাদেশিরাও জিতে’
- নিউইয়র্কে বিমান আসার কোন সুখবর নেই
- সোসাইটির অ্যাকাউন্টে আছে মিলিয়ন ডলার
- প্রধানমন্ত্রী তারেক রহমান হার্ডলাইনে
- বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন পাইলট স্মিত মচ্ছর
- যুক্তরাষ্ট্রের মসজিদের ইমামকে বহিস্কারের রায়
- কানাডায় ১৩৬৮ বাংলাদেশি ডিপোর্টের অপেক্ষায়
- আমেরিকান জনগনের প্রতি ইরানের খোলা চিঠি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
