শীতের ছুটিতে খাওয়াদাওয়া
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮
ব্যস্ত নগরবাসী এখন বেশ ছুটির আমেজে রয়েছে। টানা তিনদিনের ছুটি। এরই মধ্যে চলছে শীতের আনাগোনা, সেই সঙ্গে পৌষ মাস চলে এলো চোখের পলকে। এই শীত আর ছুটি- দুই মিলে আপনার সময়টা নিশ্চয়ই মন্দ কাটছে না। অলসতায় সকাল থেকে দুপুর কাটছে, কাজের চাপ নেই, বিশ্রাম নিতে পারছেন, ঘোরাফেরা, গেট টুগেদারের পরিকল্পনা তো চলছেই। কিন্তু এই যে শীতের মাঝে আরামের ছুটি পেলেন, বিশেষ কিছু খাওয়া দাওয়ার আয়োজন করবেন না তা তো হয় না।
শীত মানেই বাঙালি সমাজে বাহারি ভিন্ন পদের খাওয়া দাওয়া। ভোজনরসিকরা পুরো শীতের সময়টাকেই রকমারি খাওয়া-দাওয়ার আয়োজনে মন দেন। আর সঙ্গে যেহেতু কিছুটা ছুটি পেলেন, খাওয়া-দাওয়া নিয়ে আরেকটু ভাবুন। বাসায় বন্ধু, আত্মীয় আর সহকর্মীদের নিয়ে গেট টুগেদার করে ফেলুন। বা পরিবার নিয়েই বিশেষ খাওয়া দাওয়া সেরে ফেলুন-
তাজা শাকসবজি, ফল আর পিঠা শীতের মূল আকর্ষণ। কে কে খাবে, কয়জন আসবে, অতিথি আছে কিনা- সেগুলো ভেবেই মেন্যু ঠিক করে ফেলুন। ছুটির দিনে নাশতার সময়ে তাওয়ায় সেঁকে নেওয়া গরম আটার রুটির বা ছিটা রুটির সঙ্গে গরু বা খাসির নেহারি বা পায়া ভালো লাগবে। নান কিংবা পরোটাও রাখতে পারেন। এর সঙ্গে একটু ঘন ডাল আর পাতলা করে সবজিও দারুণ লাগে। আপনি চাইলে সবজি দিয়েও পরোটা বানাতে পারেন। ফুলকপি, নতুন আলু দিয়ে সবজি ভাজির সঙ্গে ধনেপাতা দিয়ে দারুণ নাস্তা সেরে নিতে পারেন।
সকালের আর সন্ধ্যার নাস্তা হিসেবে সদ্য চুলা থেকে নামানো ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা পিঠা, গুড় বা খেজুরের রসে তৈরি নানা ধরনের পিঠা সকালের নাশতায় বাড়তি স্বাদ এনে দিতে পারে।
গরমের সময়ে খাওয়া আর হজম নিয়ে একটু বেশি চিন্তা করতে হয়। কিন্তু শীতের সময়ে খেয়েদেয়ে আর হজমে তুলনামূলক আরামবোধ হয়। শীতের সবজি দিয়ে পোলাও বা কিমা মটর পোলাও বানিয়ে ফেলতে পারেন। বাঁধাকপি ভাজি বা মাংস দিয়ে ভুনা, সঙ্গে ধনেপাতা আর মটরশুটি- দারুণ স্বাদ এনে দেবে।
মাছের মধ্যে বোয়াল মাছের দোপিঁয়াজি, শোল বা কই মাছের ঝুরিও করতে পারেন। আর ছোট যেকোনো মাছ টমেটো, নতুন আলু আর ধনেপাতার তরকারি তো আমাদের বাঙালিদের রসনাবিলাসের অন্যতম অনুষঙ্গ।
অন্য মাংসের তুলনায় এসময় যেহেতু হাঁস বেশি ভালো লাগে, তাই এর মাঝে হাঁস ভুনা করে ফেলতে পারেন। একটু আয়োজন করে সেমাই পিঠা বা চালের গুড়ার রুটি বানিয়ে ফেলুন। রাতের খাবারে সবাইকে নিয়ে খেয়ে ফেলুন মজাদার এই খাবারটি।
শীতের এই সময়ে বিভিন্ন শাক পাওয়া যায়। এই যেমন বুটের শাক, ছোলার শাক, মটর শাক, খেসারি শাক, পালংশাক, কলাইয়ের শাক। সবজি চপ বা সবজি কাটলেট, সবজির কোরমা, পাবদা, পুঁটি, কাজলি, রুই বা কাতলা মাছ যোগ করে সুস্বাদু পদ বানিয়ে ফেলুন।
মটরশুঁটি আপনি সব রান্নায় দিতে পারেন। পেঁয়াজ দিয়ে ভাজা মটরশুঁটি আপনি আর আপনার পরিবারের জন্য নতুন রেসিপি হতে পারে। বিশেষ করে শিশুরা এটা বেশ পছন্দ করবে।
সন্ধ্যায় সবাই মিলে গরম গরম স্যুপ দিয়ে রেস্টুরেন্টের আয়োজন করে ফেলতে পারেন। বিভিন্ন স্যুপ যেমন- পালংশাকের স্যুপ, টমেটো স্যুপ, সবজি স্যুপ সন্ধ্যায় নতুন মাত্রা যোগ করতে পারেন। ছুটি আর শীতের আবহে আপনার সন্ধ্যাকে এটি চাঙা করে তুলতে পারে। রাতে চাইলে দুপুরের মতোই কোনো আইটেম বা আরেকটু ভারী কোনো আইটেম রাখতে পারেন। সবজি পোলাও, কিমা মটর পোলাওয়ের বাইরে সবজি বিরিয়ানি বা মটরশুঁটি পোলাও রাখতে পারেন। টমেটো, ফুলকপি বা বাঁধাকপির দোলমা, রোস্ট বা কোরমা ভালো লাগবে। ফুলকপি বা ওলকপি, টমেটো দিয়ে বড় মাছের কোনো পদ করা যায়। আর এসময় বিভিন্ন সবজি বা তার খোসা দিয়ে ভর্তা বা টমেটোর চাটনি খুব জনপ্রিয় হয়। হাতে সময় আছে বলে একটু বেশি করেই বানিয়ে ফ্রিজে রেখে দিন। আর রাতের বেলায় মিষ্টির আয়োজনে গাজরের হালুয়া, ফিরনি, পায়েস, কেক, পুডিং রাখুন। পরিবারের সবাই মিলেই আয়োজন করে বানিয়ে নিন। আর উপভোগ করুন দারুণ মজাদার শীত।
- চালকের আসনে থাকা কিশোর অবশেষে গ্রেফতার
- মাথা নত করব না: জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট
- ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী
- স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
- এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখতে চান ট্রাম্প
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- ইরানকে ‘নিশ্চিহ্ন’ করা হবে, জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি
- হোয়াইট হাউস কভারেজ বন্ধ করল যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশনগুলো
- ‘যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে’
- পাকিস্তানি অনলাইন গেম, শিশুদের যৌন শোষণের ফাঁদ
- মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক
- পথে পথে ভাড়া নৈরাজ্য
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফিলিপ্পো গ্রান্ডির বৈঠক
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
