`শান্তিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই`
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জনগণের জান-মালের নিরাপত্তা দেওয়া এই মন্ত্রণালয়ে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের দায়িত্ব। আমরা দক্ষিণ এশিয়ার একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।’ আজ রবিবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার যোগাযোগ করার জন্য গাড়ি বা নৌযানের খুব সমস্যা থাকে। আমরা প্রতিনিয়ত গাড়ি কিনে দিচ্ছি। গাড়ি এতো বেশি ব্যবহার হয় যে এগুলো বেশিদিন টিকবে এমন নয়। একবার গাড়ি কিনে দিলে আজীবন চলবে, এটা আমি বিশ্বাস করি না। অন্যের কাছ থেকে গাড়ি নিয়ে নেওয়া এটাও আমরা চাই না।’
কর্মকর্তাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আমরা এবার প্রচুর গাড়ি দিয়ে দিয়েছি, সেগুলো আপনারা নিতে পারেননি। এটা যেহেতু একটা চলমান প্রক্রিয়া তাই হিসাব রেখে রেখে অনবরত আপনাদের ডিমান্ডটা দিতে থাকেন। কারণ না চাইলে কেউ দেয় না, আমি তো সেধে সেধে বলি। সবাই তো বলবে না, এটা হলো বাস্তবতা।’
তিনি আরো বলেন, ‘লোকজন অনুযায়ী কী সংখ্যক গাড়ি বছরে লাগতে পারে চার্ট করে রাখেন। লোকালি যেখানে গাড়ি অ্যাসেম্বল হয় সেখানে অর্ডার প্লেস করে রাখেন, যত গাড়ি হয় তারা সাপ্লাই দেবে। সেভাবে একটা ব্যবস্থা আপনাদের নেওয়া উচিত।’
প্রধানমন্ত্রী বলেন, ‘জলযান কোথায় কী পরিমাণ লাগবে সেটার যদি হিসাব থাকে, হিসাব মতো যদি শুরু থেকে ব্যবস্থা করা যায়, তবে আইনশৃঙ্খলা বাহিনী আরও বেশি নিরাপত্তা দিতে পারবে।’
যে কাজগুলো অসম্পূর্ণ রয়ে গেছে সেগুলো করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে বলেও জানান তিনি।
শেখ হাসিনা বলেন, ‘রাষ্ট্র পরিচালনার জন্য যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো প্রয়োজন সেগুলোর ক্ষেত্রে দেখেছি যে অবহেলার শিকার আমাদের প্রতিষ্ঠানগুলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারে আমি বলতে পারি। পুলিশ বাহিনী কাজ করত, না ছিল তাদের লোকবল, না ছিল তাদের কোনো অবকাঠামো সুবিধা, ট্রেনিংয়ের সুবিধা। সব দিক থেকে অবহেলার শিকার ছিল। আমরা প্রথম বাজেটেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ দ্বিগুণ করে দিয়েছিলাম। ট্রেনিংয়ের সুযোগ সৃষ্টি, অবকাঠামো উন্নয়নের চেষ্টা তখন আমরা করি।’
তিনি আরো বলেন, ‘আমাদের চেষ্টা ছিল যারা জনগণের নিরাপত্তা দেবে তাদের জনগণের আস্থা অর্জন করতে হবে। যখন তারা সঠিক সেবা দেবে তখনই মানুষের আস্থা অর্জন করতে পারবে। এই মন্ত্রণালয়টা একটা বিশাল মন্ত্রণালয়।’
প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি থেকে দেশকে মুক্ত করতে হবে। দুর্নীতি কালো ব্যাধির মতো সমাজে ছেয়ে আছে। সামরিক সরকারগুলোর কারণে দুর্নীতি ব্যাপক আকার ধারণ করেছে।
তিনি আরো বলেন, ‘পাশাপাশি মাদক ও সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল করতে হবে। দেশে যখন জঙ্গিবাদের উত্থান ঘটল, বাংলা ভাই সৃষ্টি হলো তখন তৎকালীন সরকারের কেন জানি একটা প্রচ্ছন্ন সহযোগিতা ছিল। কেন আমি জানি না কিন্তু এটা সবার কাছেই ধরা পড়েছে। ট্রাকে তারা মিছিল করে, আর পুলিশ তাদের পাহারা দেয়, এমন দুর্ভাগ্যজনক পরিস্থিতি বাংলাদেশে দেখেছি। সেই সঙ্গে মাদক ঘরে ঘরে ছড়িয়ে দেওয়া হয়েছে।’
শেখ হাসিনা বলেন, ‘এসব কালো ব্যাধি থেকে দেশকে মুক্ত করতে যা যা করণীয় সেটা আমাদের করতে হবে। একটা দেশকে উন্নত করতে হলে, মাদক সন্ত্রাস, দুর্নীতি থেকে দেশকে মুক্ত করতে হবে। সেদিকে লক্ষ্য রেখেই এই মন্ত্রণালয়ে যারা কাজ করছেন তারা দৃষ্টি দেবেন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘মাদকের বিরুদ্ধে অভিযানটা অব্যাহত থাকতে হবে। অভিযান অব্যাহত থাকার সঙ্গে সঙ্গে মাদকমুক্ত করতে হবে। এছাড়া মাদক কারা আনে, কারা পাচারকারী, কারা তৈরি করে, তাদের বিরুদ্ধে বহুমুখী পদক্ষেপ নিতে হবে। শুধু মাদক যে সেবন করে তাকেই নয়, যারা সুস্থ হয়ে সমাজে ফিরে আসতে চায় তাদের সেই সুযোগ সৃষ্টি করতে হবে।’
শেখ হাসিনা বলেন, ‘কারাগারে কায়েদিদের ট্রেনিং দিয়ে তাদের মাধ্যমে কিছু উৎপাদন করা। সেটা বিক্রি করে লভ্যাংশটা, যারা কাজ করবে তাদের জন্য রেখে দিলাম। হয় এটা তার পরিবার নিয়ে যাবে বা টাকাটা থাকবে সে যখন মুক্তি পাবে তখন ওই টাকা দিয়ে সে যেন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এই ব্যবস্থাটা আমরা করতে চাই, সেদিকে আমরা দৃষ্টি দিচ্ছি।’
সরকার প্রধান বলেন, ‘এনটিএমসিটা (ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার) নতুনভাবে তৈরি করে দিয়েছি, নতুন নতুন যা যা প্রয়োজন কিনে দিচ্ছি। নজরদারিটা যাতে আরও বাড়ানো যায় সেই ব্যবস্থাটা আমরা নিচ্ছি। সেটা আমরা করব।’
এ ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা প্রজেক্টগুলো যখন তৈরি করেন তখনই জনবল কত প্রয়োজন সেটাও সঙ্গে সঙ্গে উল্লেখ করবেন। যাতে প্রজেক্ট পাস করার সঙ্গে সঙ্গেই আমরা লোকবল দিতে পারি। কারণ এই লোকবলকে আগেভাগেই নিয়োগ দিয়ে ট্রেনিং দিতে হবে। বিষয়টিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্ব দেওয়া উচিত।’
মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন ও সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী এবং অধীন সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
- নারীর মরদেহ থেকে স্বর্ণের কানের দুল খুলে নিলেন কর্মচারী
- অনলাইনে পোস্ট নিয়ে হজ ও ওমরাহ যাত্রীদের গ্রেপ্তার করছে সৌদি
- শুধু জুনেই হতাহত ৩৮ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা
- যুবদল নেতার কার্যালয়ে আটকে ৪ যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান
- গাজা-পশ্চিম তীরে দখল বাড়াচ্ছে ইসরাইল
- সার্কাসের দড়িতে হাঁটছে বিশ্বশান্তি
- ট্রমা সেন্টার নিজেই ট্রমায়
- লেনদেনে বাংলা কিউআর কোড ব্যবহারে নতুন নির্দেশনা
- জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন
- ‘শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর চেষ্টা চলছে’
- সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে
- ৮ মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে চম্পট দেন এনসিপি নেতারা
- মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা
- ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন
- রক্তাক্ত জুলাই
কোটা সংস্কার আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান - হেরে গেলেন ট্রাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল
- মাথাপিছু ঋণ ১ লাখ ২৪ হাজার টাকা
- আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে
- গাছহীন ঢাকায় শ্বাসের কষ্ট
- নতুন পে-স্কেলের খসড়ায় মূল বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০০
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
