শরণার্থী শিবির থেকে এক রোহিঙ্গা তরুণীর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার গল্প
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৯ জানুয়ারি ২০১৯
ফরমিন আক্তারের সঙ্গে প্রথম যখন আমার দেখা হয়, তখন সে হেলেন কিলারকে নিয়ে আলাপ করতে চেয়েছিল। এখন তার বয়স ১৮। তার সঙ্গে যখন আলাপ করছি কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের বাঁশের ছাউনিতে একটি প্লাস্টিকের টুলে সে বসেছিল।
চারপাশের লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীর মতো সে পরিবারকে নিয়ে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
২০১৭ সালের আগস্টের শেষ দিকে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নিধন অভিযানে গণহত্যা, ধর্ষণ ও বসতবাড়িতে অগ্নিসংযোগের পর সাড়ে সাত লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। ফরমিন আক্তার ও তার পরিবারও তাদের মধ্যে আছে।
হেলেন কিলারকে নিয়ে কথা বলতে উৎসুক হয়ে উঠল ফরমিন। বধির ও দৃষ্টিপ্রতিবন্ধী এ মার্কিন লেখককে নিজের অনুপ্রেরণা হিসেবে বেছে নিয়েছে সে।
এ ছাড়া পাকিস্তানি শিক্ষা অধিকারকর্মী নোবেলজয়ী মালালা ইউসুফজায়ীকে নিয়েও তার বেশ আগ্রহ।
সবচেয়ে কম বয়সী নোবেলজয়ী মালালা তার আরেক নায়ক।
মিয়ানমার সেনাবাহিনীর অগ্নিসংযোগে ভস্মীভূত হয়ে যাওয়া বসতবাড়িতে ফরমিনের পাঠ্যবইও ধ্বংস হয়ে যায়। সেসব বই নিয়েও আলোচনা পাড়তে চাইল এ রোহিঙ্গা তরুণী।
তার ইচ্ছা একদিন সে একজন আইনজীবী হবে। শুধু তা-ই নয়, বঞ্চিত রোহিঙ্গা নারীদের শিক্ষার অধিকার নিয়েও কাজ করতে আগ্রহী সে।
প্রতিবেদন তৈরি করতে রোহিঙ্গা শরণার্থী শিবিরে বছরখানেক ধরে ঘুরে বেড়িয়েছি আমি। সেই সময় ফরমিনের বয়সী কিশোরীদের সাক্ষাতকার নিয়েছিলাম। তাদের অনেকেই যৌন সহিংসতা ও ধর্ষণের হাত থেকে বেঁচে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

ছবি: রয়টার্স
রোহিঙ্গা শিবিরে নারীদের রান্নার পাত্রে আগুন চড়াতে দেখা যায়। কেউ কেউ শিশুদের নিয়ে হাঁটছে, দোল দিচ্ছে। পৃথিবীর সবচেয়ে নিপীড়িত একটি জাতি হিসেবে এসব নারী নিরক্ষর। শিক্ষার আলো তাদের কাছে পৌঁছেনি।
তবে তাদের অল্পসংখ্যক লোক মিয়ানমারে পড়াশোনার সুযোগ পেয়েছিলেন। তারা বার্মিজ ভাষায় কথা বলতে পারেন। তবে ফরমিনের মতো কাউকে চোখে পড়েনি। কথা বলার সময় তার থেমে থেমে ফিকফিকে হাসি, কখনও কখনও লজ্জায় মুখ লুকিয়ে কথা বলছিল সে।
কিন্তু এত এত কথার মধ্যে বই ও শিক্ষার প্রতি তার গভীর আগ্রহ চোখে পড়ার মতো। রাষ্ট্রহীন এ তরুণী শিক্ষার মূল্যবোধ নিয়ে ছিল দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। মিয়ানমারে সে নৃশংসতা দেখেছে, কিন্তু আদর্শিক জীবন নিয়ে তার সিদ্ধান্ত অনড়।

ছবি: রয়টার্স
রয়টার্সের মিয়ানমার ব্যুরোপ্রধান অ্যান্টোনিও স্লোডকাউসকি ও আমি তাৎক্ষণিকভাবে তার সঙ্গে কথা বলতে উৎসুক হয়ে উঠি। সে আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাহিনী বলেছে। পরে কয়েক মাসে যখন উল্লেখ করার মতো অনেক কিছু জেনেছি।
দরিদ্র রাখাইন রাজ্যের এক বিচ্ছিন্ন গ্রামে তার বেড়ে ওঠা। রোহিঙ্গাদের যে অল্প কয়েকজন নিজেরা ইংরেজি শিখতে পেরেছে, তাদের একজন ফরমিন।
যৌন নিপীড়ন ও ধর্ষণের শিকার রোহিঙ্গাদের আশ্রয়শিবিরের মধ্যে সে কাউন্সেল করায়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়তে সক্ষম বলে যে ২৫ রোহিঙ্গা কিশোরীকে শনাক্ত করা হয়েছে, সেই তালিকায় ফরমিনও আছে।
তার পরবর্তী গল্প মেলাতে বেশ কষ্ট করতে হয়েছিল। এর পর তার চাচাকে খুঁজে বের করলাম, যিনি শরণার্থী হিসেবে নরওয়ে পালিয়ে গেছেন।
কক্সবাজারের বিস্তৃত রোহিঙ্গা আশ্রয়শিবিরে আমি তার কয়েকজন শিক্ষককে খুঁজে পেলাম। তাদের মধ্যে একজন ছিলেন, যার কাছ থেকে ফরমিন প্রথম মালালার কথা শুনেছেন।
২০১৭ সালে ফরমিনের স্কুলে মাধ্যমিক পরীক্ষায় বসা ১৫০ কিশোরী সম্পর্কে আমি জানতে পারলাম। সে বছর পাস করা চারজনের মধ্যে সে একজন ছিল। স্কুলের প্রায় সবাই তার সম্পর্কে জানতেন। তার ইংরেজি ও গণিতের দক্ষতা সবাইকে মুগ্ধ করেছিল।
পরিবার ও বন্ধুরা ফরমিনের উজ্জ্বল সম্ভাবনা ও দৃঢ়প্রতিশ্রুতি নিয়ে বলার পাশাপাশি তার বড় বোন নূরজাহানের গল্পও করছিলেন। দুই বোন শৈশবে একসঙ্গে কলেজে যাবে বলে প্রতিজ্ঞা করেছিল। কিন্তু নূরজাহানকে তার পরিবার বিয়ে দিয়ে দেয়।
নূরজাহানের সঙ্গে কথা বলার সময় তার স্বামী পাশেই ছিলেন। আর তাঁবুর ফাঁক গলিয়ে তার শ্বশুরবাড়ির লোকজন আমাদের আলাপ শুনছিলেন।
একসঙ্গে কলেজে যেতে ফরমিন ও তাদের প্রতিজ্ঞার গল্প শুনছিলাম তখন। এ বিষয়ে জিজ্ঞাসা করতেই নূরজাহান কেঁদে ফেলেন। তার দুচোখ পানিতে ভরে যায়। আর আশ্রয়শিবিরের তাঁবুরও ওপর তখন টুপটাপ বৃষ্টির ফোঁটা পড়ছিল। ওড়নার পার দিয়ে নূরজাহান চোখ মুছে ফের কথা শুরু করেন।
কথা বলার মাস কয়েক পার হতেই দেখি অন্যরকম এক আত্মবিশ্বাস নিয়ে বেড়ে উঠছে ফরমিন। ঠোঁটে লিপস্টিক মেখে জিন্স ও স্কার্ফ পরে কলেজে যায় সে। ক্যাম্পাসে যখন সে আমার দিকে এগোচ্ছিল, বন্ধুরা তখন তার দিকে হাত নাড়ছিল। তাদের মধ্যে আফগানিস্তান থেকে আসা শরণার্থীও রয়েছে। যাদের কাছ থেকে ফরমিন ফারসি শিখেছে।
ইতিমধ্যে সে কারাতে ও গিটার বাজাতে শিখেছে। এক ইন্দো-মার্কিন শিক্ষকের কাছ থেকে তার এসব শেখা।
কিন্তু তার কিছু অভ্যাস আগের মতোই রয়ে গেছে। গ্রন্থাগারে সে আমাকে তার পছন্দের বইগুলো দেখিয়েছে। যার মধ্যে রয়েছে শার্লট ব্রন্টির জেন ইয়ার। শৈশবে শিক্ষার গুরুত্ব নিয়েও কথা বলে ফরমিন।
রয়টার্সে ফরমিনের পরিচয় প্রকাশের পরই লিংকসহ মালালা ইউসুফজাই টুইটারে সেটি শেয়ার দেন। এতে রোমাঞ্চিত বোধ করে ফরমিন। মিয়ানমারে স্কুলে বসে শিক্ষকের মুখে মালালার গল্প শোনার কথা স্মরণ করে সে। ভাবতেই পারছে না, মালালা এখন তার গল্প পড়ছেন, যা তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল।
ফরমিন বার্তা পাঠিয়ে আমাকে জানায়, এ ঘটনায় সে যে কতটা আন্দন্দিত, তা ভাষায় প্রকাশ করতে পারছে না।
‘আপনি জানেন, তাকে (মালালা) আমি ভালোবাসি।’
ফরমিন জানায়, সেমিস্টার পরীক্ষার ফাঁকে শরণার্থী শিবিরে দাতব্য সংস্থাগুলোর জন্য সে কিছু তরজমার কাজ করবে। এর আগে কাজ করে এক বছরে সে যে কয়টা পয়সা জমিয়েছিল, তা নূরজাহানের বিয়েতে খরচ হয়ে গেছে।
- কি লেখা ছিল এপস্টেইনের চিরকুটে, কেন লুকিয়ে রাখা হয়েছিল?
- ইরানে হামলাকে ভুল মনে করেন ৬১ শতাংশ আমেরিকান
- যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা
- ৬ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ
- মানব পাচারের রানি নূরজাহান
- পর্যায়ক্রমে ভিসা পুরোদমে চালু করবে ভারত
- মার্কিন নিষেধাজ্ঞা রুখতে পাল্টা যে পদক্ষেপ নিল চীন
- হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- ইরান কি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অস্ত্রের ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’
- প্রথমে পোশাকে মিল, পরে ডিএনএ পরীক্ষায় বৃষ্টির মরদেহ শনাক্ত
- ব্যাংকে চাকরির টাকায় সংসার চালানো কি হালাল, যা বললেন আহমাদুল্লাহ
- ইস্টার্ন রিফাইনারিতে ১৯ দিনে শোধিত হয়নি লাখ টন জ্বালানি
- ‘আমরা জলদস্যুদের মতো কাজ করি’
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বর্নাঢ্য অভিষেক
- নবান্ন রেস্টুরেন্ট আবারও বিক্রি হচ্ছে!
- ১৪ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ
- মতলব সমিতির নতুন কমিটির শপথ
- বগুড়া সোসাইটির জাঁকজমকপূর্ণ অভিষেক
- বিপার জমজমাট বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ রোববার
- নিউ ইয়র্ক বইমেলার উদ্বোধক ইমদাদুল হক মিলন
- গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি আতিক ও সম্পাদক ফয়ছল
- পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি
- জামিল লিমনের মরদেহ দেশে পাঠানো হচ্ছে
- সংসদে জামায়াতকে টার্গেট করে বিএনপি সরব
- জামাইকায় যৌন নির্যাতনের অভিযোগে ইমাম গ্রেপ্তার
- আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিবাদে ওয়াশিংনে বিক্ষোভ
- জর্জিয়ায় বিএনপি’র কর্মশালা
- আজকাল ৯২০
- লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
