শত ব্যস্ততার মাঝেও সুখী দাম্পত্য জীবন উপভোগ করুন এই উপায়ে
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৯
বর্তমানে সবাই কর্মব্যস্ত। আর এ নিয়ে সংসারে সবসময় ছোট খাট বিপত্তি লেগেই থাকে! এর থেকেই শুরু হয় দাম্পত্য রেষারেষি। কর্মব্যস্ত জীবনে নিজের জন্য একটু সময় বের করাটাই অনেক কষ্টের। সেখানে প্রিয় মানুষটিকেও হয়ত সেভাবে সময় দেয়া হয়ে ওঠে না কারো। কখনো দু’একটা কথা বলার ফুসরত মিললেও একসঙ্গে ঘণ্টাখানেক কাটানোর মত কারও কোনো সময় নেই।
এমনও হয়, স্বামী/স্ত্রী যখন গভীর রাতে বাড়ি ফেরেন, আরেকজন তখন ঘুমের গভীরে। আর সকালে একজন ওঠার আগেই আরেকজন বেরিয়ে যান কাজে। এভাবে পেশা, সংসার… সব কিছুর চাপে যাঁতাকলে পিস্ট স্বামী-স্ত্রীর সম্পর্ক। এর ফলে তাদের মধ্যে দূরত্ব দিন দিন বাড়ছে। যা পরবর্তীতে রূপ নিচ্ছে বিচ্ছেদে।
এক্ষেত্রে বিশেজ্ঞরা বলেন, একটা সম্পর্ক গড়তে যেমন সময় লাগে, ভাঙার বেলায় ঘটে তার উল্টোটা। আবার এমনও হয়, যখন বুঝে ওঠার আগেই ভাঙন শিকড় ছড়াতে থাকে সম্পর্কের ভিতে। তারপর যখন তার অস্তিত্ব টের পাওয়া যায়, ততদিনে সে ঝুরঝুরে।
তবে যদি ছোটখাটো কয়েকটা বিষয়ে খেয়াল রাখেন, তাহলে দেখবেন ব্যস্ততার মধ্যে অনেক সমস্যা এড়াতে পারবেন। এতে আপনার সম্পর্কেও স্বাভাবিক ছন্দ বজায় থাকবে। সম্পর্কে স্বাভাবিক ছন্দ বজায় রাখতে করণীয়-
১. অফিসের কাজ অফিসেই সারুন
আপনি যত গুরুত্বপূর্ণ পদেই চাকরি করুন না কেন, অফিসের কাজ অফিসেই সারুন। সারাদিন অফিসের ব্যস্ততার পর যখন বাড়ি ফিরছেন, তখন একটু খেয়াল করে শুধু পারিবারিক ব্যাপারেই কথা বলুন। এতে পারিবারিক নানা সমস্যা সমাধানের পাশাপাশি সম্পর্কও স্বাভাবিক থাকবে।
২.বাসায় ফিরেই ফেসবুক নয়
বর্তমানে বহু সমস্যার মূলে ফোন বা ইন্টারনেট। ইদানিং আমরা এই দু’য়ের উপর যেভাবে নির্ভরশীল, তাতে অনেক কিছুর সঙ্গে ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সম্পর্কও। তাই বাড়ি ফিরেই হোয়াট্স অ্যাপ বা ফেসবুকে স্ক্রল করা কিংবা মেসেজ করা থেকে বিরত থাকুন।
৩. একবেলা একসঙ্গে খান
প্রতিদিন অন্তত একবার স্বামী-স্ত্রী একসঙ্গে খাওয়ার চেষ্টা করুন। যখন একসঙ্গে খাবেন, তখন পার্টনারের পেশা সম্পর্কে যতই অনাগ্রহী হোন, তার সারাদিন কেমন কাটল তা জানতে চান। নিজের সারা দিনের জার্নিও শেয়ার করুন। এতে যেমন একে অপরের কাজের জগৎ সম্পর্কে ওয়াকিবহাল থাকবেন, তেমনই কর্মক্ষেত্রে সমস্যা হলে তা বোঝার মানসিকতাও তৈরি হবে।
৪. মাঝেমধ্যে উপহার দিন
যদি এমন হয়, পরপর বেশ কিছু দিন হয়ত আপনাদের মধ্যে ঠিকমতো কথা হয়নি। তখন একটা নির্দিষ্ট দিন আপনারা দু’জন বা সন্তান থাকলে তিনজনে একসঙ্গে কোথাও যান, যেখানে পরস্পরের সঙ্গে কথা বলা সম্ভব। মাঝে মধ্যে হঠাৎ করে পার্টনারকে উপহার দিন। এতে সম্পর্ক স্বাভাবিক থাকবে।
৫. সংসারের কাজ ভাগাভাগি করুন
সংসারের ছোট ছোট কাজ একসঙ্গে সারার চেষ্টা করুন। এতে যেমন একসঙ্গে সময় কাটানো হবে, তেমনই সংসারের প্রতি দু’জনেরই দায়বদ্ধতা তৈরি হবে। সংসারের কাজ একা কারও উপর বর্তায় না। দু’জনের সংসারে কাজের ভাগীদারও হোন সমান ভাবে।
৬. রোমান্টিকতার ছোঁয়া
একঘেয়ে জীবনে ব্রেক আনতে পার্টনারকে রোম্যান্টিক মেসেজ বা স্মাইলিও পাঠাতে পারেন। এগুলোও সম্পর্কে স্বাভাবিক ছন্দ ফিরিতে আনতে সাহায্য করবে।
৭. পরস্পরকে সম্মান করুন
দাম্পত্য সুখের জন্য একে অপরের পেশাকে সম্মান করাটাও খুব জরুরি। পার্টনারের পেশা আপনার ভাল না লাগতেই পারে। কিন্তু দিনের শেষে উপার্জনটা সংসারের জন্যই হচ্ছে।
৮. ভালোলাগার দিকে খেয়াল রাখুন
দু’জনের কমন শখ থাকলে, যেমন যদি বই পড়তে ভালবাসেন, একে অপরকে নতুন বইয়ের সন্ধান দিন। সবসময় অন্যের ভাললাগার দিকে খেয়াল রাখুন। এটা জানা খুব জরুরি যে একে অপরকে ‘সময়’-এর চেয়ে মানুষ দামি আর কোনো কিছু দিতে পারে না। যেহেতু ব্যস্ততার মধ্যে আলাদা করে জীবনসঙ্গীকে সময় দেয়া হয়ে ওঠে না। সেক্ষেত্রে তার প্রতি একটু বিশেষ খেয়াল এবং ছোটখাট এই অভ্যাসগুলো কিন্তু সম্পর্কের স্বাভাবিকতা বজায় রাখতে সাহায্য করে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কোন খাবারে কত ক্যালরি
- হতাশা রোধ করবেন যেভাবে...
