লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের মুখপাত্র নিহত
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৪
লেবাননের প্রতিরোধ যোদ্ধা দল হিজবুুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) ইসরায়েলি এক হামলায় তিনি নিহত হন।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কর্মকর্তারা বিষয়টি স্বীকার করেছেন। তারা জানিয়েছেন, বৈরুতে একটি ভবন লক্ষ্য করে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। তিনি গোষ্ঠীটির জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন।
লেবাননের রাজধানীতে ঘনবসতিপূর্ণ রাস আল-নাবা জেলায় হামলাটি হয়। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। হিজবুল্লাহর দাবি, ভবনটিতে কোনো সতর্কতা ছাড়াই হামলা করা হয়। বৈরুতের দক্ষিণ শহরতলীতে ইসরায়েলের চলমান হামলায় বাস্তুচ্যুত অনেক লেবানিজ এ ভবন এবং এর আশেপাশে আশ্রয় নিয়েছেন। ইসরায়েলি হামলার পর সবাই আতঙ্কে দিন পার করছেন।
সম্প্রতি লেবাননের কোনো স্থাপনায় হামলার আগে এক্স-এ সতর্কবার্তা দিয়ে আসছে ইসরায়েলি সামরিক বাহিনী । কিন্তু রোববারের হামলার আগে সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে কোনো বার্তায় ভবনটি খালি করার নির্দেশ দেয়নি।
এতে স্পষ্ট হয় যে, শুধু হিজবুল্লাহর সামরিক শাখাই নয় বরং সংস্থার প্রশাসনিক অংশের কর্মকর্তাদের অনুসরণ করছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল যা করার চেষ্টা করছে তা হলো- অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও সামরিক সব ফ্রন্টে গোষ্ঠীটির সক্ষমতা হ্রাস করা।।
এদিকে উত্তর ও মধ্য গাজা উপত্যকায় কয়েকটি বহুতল আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ৯৬ ফিলিস্তিনি নিহত এবং ৬০ জন আহত হয়েছেন।
রোববার (১৭ নভেম্বর) ইসরায়েলি বাহিনী প্রায় একই সময় এসব হামলা করে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়া এবং মধ্য গাজার নুসিরাত ও বুরেজের শরণার্থী শিবিরে বেশ কয়েকটি আবাসিক ভবন ও বাড়ি লক্ষ্য করে। এতে অন্তত পাঁচটি বহুতল ভবন ধসে বাসিন্দারা চাপা পড়েছেন।
এক বিবৃতিতে গাজার মিডিয়া অফিস বলেছে, বেইত লাহিয়ায় হামলায় ৭২ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছেন। একই সময় মধ্য গাজায় ২৪ জন ফিলিস্তিনি নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। উভয় ঘটনায় নিহতের শঙ্কা বাড়তে পারে।
আরও বলা হয়েছে, দখলকারী সেনাবাহিনী জানত যে- কয়েক ডজন বাস্তুচ্যুত বেসামরিক লোক এই ভবনগুলোর ভেতরে ছিলেন। তাদের বেশিরভাগই ছিল শিশু ও নারী। এসব মানুষ আশেপাশের এলাকা থেকে বাস্তুচ্যুত হয়ে এখানে আশ্রয় নিয়েছিলেন।
বৈরুতে যেখানে হামলা হয়েছে সেখানেও বাস্তুচ্যুতরা আশ্রয় নিয়েছেন। ফলে হিজবুল্লাহ নিধনের হামলা আরও জোরদার করলে বেসামরিক লোকজনই বেশি ক্ষতিগ্রস্ত হবে।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
