লেবাননে স্থল অভিযানের প্রস্তুতি ইসরায়েলের
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৪
- সোমবার থেকে ৯০ হাজারেরও বেশি লেবানিজ বাস্তুচ্যুত হয়েছে
- ইসরায়েল বলছে, তাদের লক্ষ্য হিজবুল্লাহর হুমকি দূর করা
- অক্টোবর থেকে হামলা-পাল্টা হামলা হচ্ছে
ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে স্মরণকালের ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এবার দেশটিতে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। বুধবার (২৫ সেপ্টেম্বর) ইসরায়েলের এক শীর্ষ জেনারেলের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি বুধবার ঘোষণা করেছেন, ইরান সমর্থিত হিজবুল্লাহর হুমকি দূর করতে সামরিক বাহিনী লেবাননে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, আপনি আমাদের উপরের বিমানের শব্দ শুনতে পাচ্ছেন, আমরা সারাদিন আক্রমণ করছি।
মহড়ায় সেনাদের উদ্দেশে হালেভি বলেন, লেবাননে প্রবেশের জন্য প্রস্তুত হও এবং হিজবুল্লাহর ক্ষতি করা অব্যাহত রাখো।
এদিকে হিজবুল্লাহ আজ তাদের আক্রমণের পরিসর বাড়িয়েছে। তেল আবিবের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা উল্লেখ করে এ সামরিক কর্মকর্তা বলেন, আজকের পর এর কঠোর জবাব পাবে।
হালেভি বলেন, আজকে আমরা থামব না, আক্রমণ অব্যাহত রাখব এবং সর্বত্র তাদের ওপর হামলা অব্যাহত রাখব। লক্ষ্য খুব পরিষ্কার, উত্তরের বাসিন্দাদের নিরাপদে ফিরিয়ে আনা। এটি করার জন্য, আমরা (স্থল) অভিযানের প্রস্তুত নিচ্ছি।
এর আগে বুধবার আইডিএফের নর্দান কমান্ডের প্রধান মেজর জেনারেল ওরি গর্ডিন বলেন, স্থল অভিযানের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে। দেশের উত্তর সীমান্তে আইডিএফের সপ্তম ব্রিগেডের কমান্ডার ও সৈন্যদের সাথে সাক্ষাতে তিনি বলেছিলেন, আমাদের নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন করতে হবে। (স্থল) কৌশলে (লেবাননে) প্রবেশের জন্য আমাদের খুব দৃঢ়ভাবে প্রস্তুত থাকতে হবে।
গত সোমবার থেকে লেবাননে ৯০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বুধবার ইসরায়েলি বিমান হামলায় ৫১ জন নিহত হয়েছেন। এ পর্যন্ত নিহত বেড়ে দাঁড়িয়েছে ৫৫৮ জনে।
আইডিএফ জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননজুড়ে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে। বুধবার তারা লেবাননের ভূখণ্ডের গভীরে নাবাতিয়েহ এবং বেকা অঞ্চলে বিমান হামলা চালিয়েছে। এদিন বিকাল পর্যন্ত ইসরায়েলি বিমান সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ’র প্রায় ৩০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে হিজবুল্লাহর গোয়েন্দা বিভাগের ৬০টি স্থাপনা ছিল। পাল্টা জবাবে হিজবুল্লাহর রকেট সরাসরি উত্তরাঞ্চলে আঘাত হানলে তিন ইসরায়েলি আহত হন।
গত বছরের ৮ অক্টোবর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে প্রায় প্রতিদিনই হামলা-পাল্টা হামলা হচ্ছে। এ সময়ে ইসরায়েল লেবানন সীমান্তবর্তী উত্তরাঞ্চল থেকে ৬০ হাজারের বেশি নাগরিককে সরিয়ে নিয়েছে। এ নিয়ে ইরান সমর্থিত হিজবুল্লাহ বলছে, তারা ইসরায়েলের আগ্রাসন প্রতিহত করছে এবং ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করছে। অপরদিকে ইসরায়েল বলছে, তাদের লক্ষ্য হিজবুল্লাহর হুমকি দূর করা।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
