লন্ডনের মেয়র পদে হ্যাটট্রিক জয়ের পথে সাদিক খান
লন্ডন প্রতিনিধি
প্রকাশিত: ৪ মে ২০২৪
লন্ডনের নগরপিতা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হবে আর কয়েক ঘণ্টা পর। বৃহস্পতিবার (২ মে) স্থানীয় সময় রাত দশটায় ভোটগ্রহণ শেষ হবে। নির্বাচনে টানা তিনবারের মেয়র হিসেবে রেকর্ড গড়ে নির্বাচিত হবার অপেক্ষায় আছেন পাকিস্তানি বংশোদ্ভূত ইমিগ্রান্ট পরিবারের সন্তান সাদিক খান। লেবার পার্টির রাজনীতিতে যুক্ত হওয়ার আগে মানবাধিকার আইনজীবী হিসেবে কাজ করা সাদিক লন্ডনের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন। সাদিক খানের বাবা ছিলেন একজন বাস ড্রাইভার এবং মা দর্জির কাজ করতেন।
ব্রিটেনে বসবাসরত প্রায় ১৭ লাখ বাংলাদেশি ও ব্রিটিশ বাংলাদেশিদের একটি বিশাল জনগোষ্ঠীর বাস রাজধানী লন্ডনে। লন্ডনের ৩৩টি কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত অর্ধশতাধিক লেবার পার্টি থেকে নির্বাচিত কাউন্সিলার বৃহস্পতিবার দিনভর সাদিক খানের পক্ষে শেষ মুহূর্তে ফোনে, ক্ষুদে বার্তায় ভোট প্রার্থনা করেন। সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীও সাদিক খানের পক্ষে ভিডিও বার্তায় ভোট চেয়েছেন।
লন্ডনের পরিবেশ রক্ষায় আল্ট্রা লো-ইমোশন জোন চালু করায় গাড়ি চালকদের খরচ বাড়ে সাদিক খানের আমলে। দুইবার মেয়র থাকার পরও সাদিক লেবার কনজারভেটিভ দ্বি-দলীয় বৃত্তের বাইরে তরুণদের মধ্যে গ্রহণযোগ্যতা গড়তে সক্ষম হয়েছেন।
লন্ডনের বাঙালিপাড়া টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পাঁচ বারের কাউন্সিলার ও সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমদ শুক্রবার রাতে এ প্রতিবেদককে বলেন, সাদিক খান আগামী ৪ বছর পুরো লন্ডনের স্কুলগুলোতে ফ্রি স্কুল মিল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এত বড় প্রকল্প বাস্তবায়নের আর্থিক সক্ষমতা নিয়ে সমালোচনা থাকলেও বাংলাদেশি ও ইমিগ্রান্ট কমিউনিটির জন্য সাদিক খানের বিকল্প নেই। তিনি নিজেও সাদিক খানকে ভোট দিয়েছেন জানিয়ে অহিদ বলেন, অন্তত দশ শতাংশ ভোট বেশি পেয়ে সাদিক বিজয়ী হবেন বলে আমার বিশ্বাস।
নিউহাম কাউন্সিলে লেবার পার্টি থেকে নির্বাচিত দুই বারের কাউন্সিলার ও বাংলাদেশি কমিউনিটি নেতা মুজিবুর রহমান জসিম বলেন, লন্ডনে খেটে খাওয়া মানুষের সংখ্যা বেশি। বিপুল এই জনগোষ্ঠীর আস্থার জায়গায় সাদিক খান রয়েছেন।
উল্লেখ্য, সর্বশেষ জনমত জরিপে টোরি প্রতিদ্বন্দ্বী সুসান হলের চেয়ে সাদিক অনেক এগিয়ে রয়েছেন। তবে বিশ্লেষকরা বলছেন, লন্ডনে অদৃশ্যমান কিছু রাজনৈতিক ¯্রােত রয়েছে। বৃহস্পতিবার দেওয়া ভোটের হার ও পোস্টাল ভোটের হিসেব সমীকরণকে কিছুটা বদলে দিতেও পারে।
কনজারভেটিভের তুলনায় লন্ডন এবং জাতীয় উভয় ক্ষেত্রেই লেবার পার্টির শক্তিশালী নেতৃত্বের পরও সাদিক খান বলছেন যে তিনি তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ে রয়েছেন। অভ্যন্তরীণ সমালোচকরা তার কৌশল নিয়েও প্রশ্ন তুলেছেন।
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার
- যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
- রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?
- জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র
- চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
- নেপালে বিপর্যয়
জীবিত উদ্ধারের আশা ফিকে হচ্ছে - হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প
- নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এআই ব্যবহার নিষিদ্ধ
- বিমানের কাউন্টারে টাকার খেলা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
