লন্ডনে ট্রাম্পকে ৭ লাখ ডলার জরিমানা
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৭ লাখ ৪১ হাজার ডলার জরিমানা করেছেন যুক্তরাজ্যের লন্ডনের হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার এক রায়ে মার্কিন প্রেসিডেন্টকে জরিমানা হিসেবে এই অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত। আদালত সূত্রের বরাতে সংবাদ সংস্থা জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ওপর একটি প্রবন্ধ লিখেছিলেন যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এম সিক্সটিনের সাবেক কর্মকর্তা ক্রিস্টোফার স্টিল, যেটি প্রকাশিত হয়েছিল ২০১৭ সালের জানুয়ারিতে; অর্থাৎ প্রথম মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচন হয়ে যেবার তিনি শপথ নিয়েছিলেন, সে সময়। সেই প্রবন্ধে বলা হয়েছিল, রাশিয়ার গুপ্তচর ও গোয়েন্দাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই ২০১৬ সালের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছিলেন ট্রাম্প। আরও বলা হয়েছিল, ২০১৩ সালে মস্কো সফরে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, সে সময়েই রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি’র সঙ্গে তার সমঝোতা হয়।
প্রবন্ধে ট্রাম্পের অতীত জীবনের কথিত যৌন অসদাচরণেরও রগরগে বর্ণনা দিয়েছিলেন স্টিল। ট্রাম্প সে সময় বলেছিলেন, স্টিলের প্রবন্ধের যাবতীয় তথ্য ‘সর্বৈব মিথ্যা’।
পরে ২০২২ সালে যুক্তরাজ্যের তথ্য সুরক্ষা আইনের আওতায় ক্রিস্টোফার স্টিলের মালিকানাধীন কোম্পানি অরবিস বিজনেস ইন্টেলিজেন্সের বিরুদ্ধে মামলা করেন ট্রাম্প। কোম্পানি জানিয়েছিল, স্টিলের ওই প্রবন্ধের সঙ্গে কোম্পানির কোনো সম্পর্ক নেই। তাছাড়া স্টিলের প্রবন্ধটিকে তৎকালীন ডেমোক্রেটিক সরকার কমিশন বা স্বীকৃতিও দিয়েছিল।
মামলা দায়েরের সময়ই লন্ডন হাইকোর্টের বিচারক ক্যারেন স্টেইন বলেছিলেন, এই অভিযোগের তেমন ‘মেরিট’ নেই। পরে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ফের তিনি বলেছিলেন, মামলাটি ব্যর্থ হতে চলেছে।
সেই মামলার চূড়ান্ত রায়ে শেষ পর্যন্ত পরাজিত হয়েছেন ট্রাম্প। আর তার জরিমানা হিসেবেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ৭ লাখ ৪১ হাজার ডলার পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন লন্ডন হাইকোর্ট।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
