রোহিঙ্গাদের জন্য ৭৩২ কোটি টাকা দিচ্ছে যুক্তরাষ্ট্র-ইইউ
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০১৯
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মোট ৭৩২ কোটি টাকা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
এর মধ্যে ৬ কোটি ডলার বা প্রায় ৫০৪ কোটি টাকা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আর ইউরোপীয় কমিশন দিচ্ছে ২ কোটি ৪০ লাখ ইউরো বা প্রায় ২২৮ কোটি টাকা।
মানবিক এ সঙ্কট মোকাবিলায় বিশ্বের অন্যান্য দেশকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছে যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটন থেকে দেয়া যুক্তরাষ্ট্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বার্মা ও বাংলাদেশে মানবিক সঙ্কট মোকাবিলায় যুক্তরাষ্ট্র শীর্ষ দাতা দেশ। ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর নজীরবিহীন নৃশংসতার পর যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ৪৪ কোটি ৯০ লাখ ডলার সহায়তা দিয়েছে। এর মধ্যে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তার জন্য নেয়া কর্মসূচিতে দেয়া হয়েছে ৪০ কোটি ৬০ লাখ ডলার।
বাংলাদেশের প্রশংসা করে যুক্তরাষ্ট্র ওই বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মানবিক সঙ্কটে সাড়া দেয়ার উদারতা দেখিয়ে নজির সৃষ্টি করেছে বাংলাদেশ সরকার।
একইসঙ্গে যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ ও মর্যাদার সঙ্গে টেকসই প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানাচ্ছে।
এদিকে মানবিক সহায়তা ও সঙ্কট মোকাবিলা বিষয়ক ইউরোপীয় কমিশনার বলেছেন, লাখ লাখ রোহিঙ্গা উদ্বাস্তু মানবিক সহায়তার ওপর নির্ভর করে বেঁচে রয়েছে। এ জন্যই আমরা সহায়তার পরিমাণ বাড়াচ্ছি। আমরা সব সময় বাংলাদেশের পাশে থাকব।
বাংলাদেশ ও মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য ২০১৭ সাল থেকে ইইউ মোট ১৩ কোটি ৯০ লাখ ইউরো সহায়তা দিয়েছে। এর মধ্যে ৯ কোটি ৪০ লাখ ইউরো ছিল মানবিক সহায়তা।
সেনা নিপীড়ন, হত্যা, ধর্ষণ ও জ্বালাও-পোড়াওয়ের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে নতুন করে প্রায় ১০ লাখ রোহিঙ্গা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বিশ্ব সম্প্রদায়ের আহ্বান জানানোর পরও রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদে ফিরিয়ে নেয়ার ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না মিয়ানমার সরকার।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
