রোবট অলিম্পিয়াডে প্রথমবারেই বাংলাদেশের স্বর্ণপদক
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮
রোবট অলিম্পিয়াডে প্রথমবারেই বাংলাদেশের স্বর্ণপদক

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে প্রথমবার অংশগ্রহণ করেই স্বর্ণপদক পেয়েছে বাংলাদেশ। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দুটি সম্মানজনক ও একটি কারিগরি পদকও অর্জন করেছে বাংলার ছেলেরা। মঙ্গলবার ২০তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে এ গৌরব অর্জন করে শিক্ষার্থীরা। দুটি ক্যাটাগরিতে ১৫টি দেশের প্রায় ৮০০ প্রতিযোগীর সঙ্গে লড়াই করে ৮ সদস্যের বাংলাদেশের দল।
ক্রিয়েটিভ ক্যাটেগরি জুনিয়র গ্রুপে স্বর্ণপদক পেয়েছে চিটাগাং গ্রামার স্কুল (ঢাকা)-এর কাজী মোস্তাহিদ লাবিব ও তাফসির তাহরীম এবং ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের মেহের মাহমুদের দল রোবোটাইগার্স।
রোবট অলিম্পিয়াডে প্রথম স্বর্ণপদক পাওয়ার কথা নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন ও বিডিওএসএনের সহ-সভাপতি ড. লাফিফা জামাল। তিনিসহ বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের সমন্বয়কারী রেদওয়ান ফেরদৌস প্রতিযোগীদের সঙ্গে এখন ফিলিপাইনে আছেন।
রোবট-ইন-মুভি জুনিয়র গ্রুপে হাইলি কমান্ডেড পদক পেয়েছে সানবীমস স্কুলের নাশীতাত যাইনাহ রহমান ও আগা খান স্কুলের যাহরা মাহজারীন পূর্বালীর দল রোবো চ্যালেঞ্জার্স। স্বর্ণপদক জয়ী চিটাগাং গ্রামার স্কুলের (ঢাকা) রোবোটাইগার্সও এ ক্যাটাগরিতে এই সম্মানজনক পুরস্কার পায়।
ক্রিয়েটিভ ক্যাটেগরিতে সিনিয়র গ্রুপে টেকনিক্যাল পদক পেয়েছে লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের খায়রুল ইসলাম ও ঢাকা কলেজের সানি জুবায়েরের টিম বাংলাদেশ।
ম্যানিলায় ১৫ থেকে ১৯ ডিসেম্বর আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের (আইআরও) ২০তম আসরে অংশ নিতে গত বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দেশ ছাড়ে আট সদস্যের বাংলাদেশের প্রতিযোগীরা।
এর আগে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে অক্টোবর মাসের ২৬ তারিখ পর্যন্ত আঞ্চলিক কর্মশালা ও ধারাবাহিক প্রশিক্ষণ চলে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হয় দেশের প্রথম রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব।
উল্লেখ্য, দিনব্যাপী ওই অলিম্পিয়াডে ৭ থেকে ১২ এবং ১৩ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা দুটি ক্যাটাগরিতে মিশন চ্যালেঞ্জ, ক্রিয়েটিভ ক্যাটাগরি, রোবট-ইন-মুভি ও রোবটিক বুদ্ধি প্রতিযোগিতায় অংশ নেয়। সেখান থেকে নির্বাচিতদের ক্যাম্পের মাধ্যমে ধারাবাহিক প্রশিক্ষণ ও বাছাইয়ের পর আট সদস্যের বাংলাদেশ দল গঠন করা হয়।
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- আমেরিকা নির্ভর না হয়ে ইউরোপকে নিজস্ব ‘যুদ্ধকৌশল’ গড়তে হবে
- মিয়ানমারের সঙ্গে ভূখণ্ড বিনিময়ের কথা ভাবছে ভারত
- যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- আরও চার জেলায় ছাত্রদল ছাত্রশিবির সংঘর্ষ
- চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট
- মোদির ভিডিও অপসারণ ইস্যুতে জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম
- জুলাই জাদুঘর উদ্বোধন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী
- ইসরাইলের সমালোচনা করলে কী যুক্তরাষ্ট্রের ভিসা মিলবে না
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৩
- আজকাল ৯১৬
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
