রেলের সব সেবা এক অ্যাপে
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০১৯
ট্রেনের টিকেট কাটা থেকে শুরু করে রেলওয়ের সব সেবা এক অ্যাপে আনতে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার রেল ভবনে রেলওয়ে সেবা ডিজিটাইজেশন সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান।
পলক বলেন, ইন্টিগ্রেটেড রেলওয়ে সেবা বাস্তবায়িত হলে একজন সাধারণ নাগরিক তার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে ট্রেনের সিট বাছাই থেকে শুরু করে সিট বুকিং ও টিকেটের মূল্য পরিশোধ করতে পারবেন। পাশাপাশি স্টেশন বা ট্রেনের অবস্থান, গন্তব্যের দূরত্ব ও লোকাল ট্রান্সপোর্ট সেবা সম্পর্কে সহজেই তথ্য পাওয়া যাবে।
প্রতিমন্ত্রী বলেন, যাত্রার সময় বিভিন্ন ধরনের অভ্যন্তরীণ সেবা বা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে রেল পুলিশের সহযোগিতার প্রয়োজন হলে কিংবা অভিযোগ জানাতে হলে সে ব্যবস্থাও থাকবে এই অ্যাপে।
যাত্রা শেষে সেবার মান নিয়ে যাত্রী এই অ্যাপে মতামত এবং ট্রেনের ‘রেটিং’ দিতে পারবেন জানিয়ে পলক বলেন, এই ইন্টিগ্রেটেড সিস্টেমে মোবাইল অ্যাপের পাশাপাশি ওয়েব অ্যাপ্লিকেশন, কল সেন্টার ও এসএমএস এর মাধ্যমে সেবা পাওয়া যাবে।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ইউএসএইড এবং ইউএনডিপির সহায়তায় পরিচালিত এটুআই সব ধরনের সহযোগিতা দেবে বলে জানানো হয় বৈঠকে।
২০২০ সালের এপ্রিলের মধ্যে এ উদ্যেগ বাস্তবায়ন করা হবে জানিয়ে পলক বলেন, এই অ্যাকশন প্ল্যানে রেলপথ মন্ত্রণালয় ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ মিলে একটি কমিটি করা হয়েছে।
রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম বৈঠকে বলেন, বর্তমানে কিছু সেবা অনলাইনে ও এসএমএসের মাধ্যমে দেয়া হচ্ছে, প্রস্তাবিত সমন্বিত ব্যবস্থায় রেলের সব সেবা একটি মাত্র প্ল্যাটফর্মে নিয়ে আসা যাবে। বৈঠকে ঠিক হয়েছে, রেলপথ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ মিলে ‘ওয়ানস্টপ রেলওয়ে ডিজিটাল যাত্রীসেবা সিস্টেম’ ও মোবাইল অ্যাপ তৈরি এবং বাস্তবায়ন করবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, রেল মহাপরিচালক কাজী মো. রফিকুল আলম, এটুআই প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমানসহ দুই মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
