রাখাইনে বিদ্রোহীদের হামলায় ১৩ পুলিশ নিহত
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৫ জানুয়ারি ২০১৯
মিয়ানমারের রাখাইনে রাজ্যে সশস্ত্র জাতিগত বিদ্রোহীদের হামলায় দেশটির ১৩ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার দেশটির স্বাধীনতা দিবস উদযাপনকালে এই হামলা চালানো হয়।
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গত মাসের শুরু থেকে উত্তেজনা আবার বেড়েছে। এই সময় থেকে সরকারি নিরাপত্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে লড়াই জোরদার হয়েছে। রাজ্যটিতে সংখ্যালঘু রাখাইন বৌদ্ধদের আরও স্বায়ত্তশাসন চান এই গোষ্ঠীর সদস্যরা।
আরাকান আর্মির মুখপাত্র খাইন থু খা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তাঁদের সশস্ত্র সদস্যরা রাজ্যে চার পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়েছেন এবং পরে ‘শত্রুদের’ লাশ উদ্ধার করেছেন। নিরাপত্তা বাহিনীর ১২ জন সদস্যকেও আটক করেছেন তাঁরা। তাঁদের ব্যাপারে আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাঁদের ক্ষতি করা হবে না।
মুখপাত্র বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আরাকান আর্মির বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানের জবাবে শুক্রবার পুলিশ ফাঁড়িতে ওই হামলা চালানো হয়েছে। সেনাবাহিনীর অভিযানে বেসামরিক লোকজনকেও নিশানা বানানো হয়।
গত মাসে মিয়ানমারের সেনাবাহিনী দেশটির উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে জাতিগত স্বায়ত্তশাসনের লক্ষ্যে লড়াইয়ে লিপ্ত একাধিক সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে চার মাসের এক অস্ত্রবিরতি ঘোষণা করে। তাদের সঙ্গে শান্তি আলোচনা শুরু করাই ছিল এ ঘোষণার লক্ষ্য। কিন্তু রাখাইনের সশস্ত্র গোষ্ঠীগুলোকে এই ঘোষণার আওতায় আনা হয়নি।
শুক্রবার সর্বশেষ হামলার ঘটনাটির আগে মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমে মঙ্গলবার আরাকান আর্মির সদস্যদের হামলায় এক পুলিশ সদস্যের গুরুতর আহত হওয়ার খবর প্রকাশ করা হয়েছিল।
এদিকে সেনাবাহিনীর মুখপাত্র জ মিন তুন রয়টার্সকে বলেছেন, শুক্রবারের হামলার জবাব দেওয়া শুরু করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। শুক্রবার বাংলাদেশের সীমান্ত লাগোয়া রাখাইনের উত্তরাঞ্চলীয় বুথিডং ও মংডুর চারটি পুলিশ ফাঁড়িতে হামলা চালানো হয়। তিনি বলেন, নিরাপত্তা প্রতিষ্ঠায় ওই এলাকায় সেনাবাহিনী তাদের শুরু করা অভিযান চালিয়ে যাবে। বৌদ্ধ বিদ্রোহী গোষ্ঠীটির হামলায় ঠিক কতজন নিহত ও আটক হয়েছেন, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেন, পুলিশ ফাঁড়িগুলো রাখাইনের জাতীয় নৃগোষ্ঠীর সদস্যদের সুরক্ষায় নিয়োজিত ছিল। তাই তাতে হামলা করা ঠিক হয়নি। যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতার ৭১ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে যখন দেশজুড়ে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছিল, তার কয়েক মিনিট আগে বৌদ্ধ বিদ্রোহীরা ওই হামলা শুরু করে।
তবে আরাকান আর্মি বলেছে, দেশের স্বাধীনতা দিবস উদ্যাপনের সঙ্গে এ হামলার কোনো সম্পর্ক নেই।
এর আগে ২০১৭ সালের আগস্টে রাখাইনে কয়েকটি পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা ও নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রোহিঙ্গা মুসলিমদের ওপর নেমে আসে নিষ্ঠুর নির্যাতন-নিপীড়ন। নিরাপত্তা বাহিনী ও উগ্রপন্থী রাখাইন বৌদ্ধদের হামলায় প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় সাত লাখের বেশি নারী-পুরুষ। দমন অভিযানকালে রাজ্যটিতে রোহিঙ্গাদের গ্রামের পর গ্রাম ও শত শত বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়। ধর্ষণের শিকার হন বহু নারী ও কিশোরী।
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- নতুন প্রস্তাব তেহরানের, ৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ চায় ইরান
- শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি
- হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
- ভেঙে পড়ার শঙ্কায় সম্মিলিত ইসলামী ব্যাংক
- কি লেখা ছিল এপস্টেইনের চিরকুটে, কেন লুকিয়ে রাখা হয়েছিল?
- ইরানে হামলাকে ভুল মনে করেন ৬১ শতাংশ আমেরিকান
- যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা
- ৬ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ
- মানব পাচারের রানি নূরজাহান
- পর্যায়ক্রমে ভিসা পুরোদমে চালু করবে ভারত
- মার্কিন নিষেধাজ্ঞা রুখতে পাল্টা যে পদক্ষেপ নিল চীন
- হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- ইরান কি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অস্ত্রের ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’
- প্রথমে পোশাকে মিল, পরে ডিএনএ পরীক্ষায় বৃষ্টির মরদেহ শনাক্ত
- ব্যাংকে চাকরির টাকায় সংসার চালানো কি হালাল, যা বললেন আহমাদুল্লাহ
- ইস্টার্ন রিফাইনারিতে ১৯ দিনে শোধিত হয়নি লাখ টন জ্বালানি
- ‘আমরা জলদস্যুদের মতো কাজ করি’
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বর্নাঢ্য অভিষেক
- নবান্ন রেস্টুরেন্ট আবারও বিক্রি হচ্ছে!
- ১৪ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ
- মতলব সমিতির নতুন কমিটির শপথ
- বগুড়া সোসাইটির জাঁকজমকপূর্ণ অভিষেক
- বিপার জমজমাট বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ রোববার
- নিউ ইয়র্ক বইমেলার উদ্বোধক ইমদাদুল হক মিলন
- গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি আতিক ও সম্পাদক ফয়ছল
- পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
