রাখাইন বিদ্রোহীদের দমনে কঠোর পদক্ষেপের নির্দেশ সু চির
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৯ জানুয়ারি ২০১৯
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে বিদ্রোহীদের হামলায় ১৩ পুলিশ সদস্যের প্রাণহানির ঘটনার প্রেক্ষিতে দেশটির সেনাপ্রধান ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক বিরল জরুরি বৈঠক করেছেন দেশটির গণতান্ত্রিক নেত্রী অং সান সুচি।
সোমবার অনুষ্ঠিত উক্ত বৈঠকে রাখাইন বিদ্রোহীদের দমনে সর্বোচ্চ শক্তি প্রয়োগের আহ্বান জানিয়েছেন মিয়ানমারের এই নেত্রী।
দেশটির সরকারি মুখপাত্র জ হেই বলেছেন, বৈঠকে সু চিসহ প্রেসিডেন্ট উইন মাইয়িন্ত ও মন্ত্রীসভার অন্যান্য সদস্যরা সেনাপ্রধান মিন অং হেইং এর সঙ্গে বৈঠক করেন। সু চি সামরিক অভিযান চালিয়ে বিদ্রোহীদের গুঁড়িয়ে দিতে সশস্ত্র বাহিনী ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘের তথ্য বলছে, গত ডিসেম্বরের শুরুর দিক থেকে দেশটির পশ্চিমাঞ্চলের রাখাইন প্রদেশে সরকারি বাহিনী ও আরাকান আর্মির বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ চলে আসছে। এই সংঘর্ষে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
রাখাইন জাতিগোষ্ঠীর জন্য রাখাইনের অধিকতর স্বায়ত্তশাসন চায় আরাকান আর্মি। দেশটির পশ্চিমাঞ্চলের এই প্রদেশের অধিকাংশ বাসিন্দাই জাতিগত বৌদ্ধ রাখাইন জনগোষ্ঠীর।
২০১৭ সালের নভেম্বরে রাখাইনে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম বিদ্রোহীদের হামলার পর রক্তাক্ত সামরিক অভিযান শুরু করেছিল মিয়ানমার সেনাবাহিনী। ওই অভিযানে রাখাইন থেকে প্রায় সাত লাখ রোহিঙ্গা মুসলিম সীমান্ত পেরিয়ে প্রতিবেশি বাংলাদেশে পালিয়েছেন।
গেল শুক্রবার মিয়ানমারে স্বাধীনতা দিবসের দিনে দেশটির চারটি পুলিশি চৌকিতে রাখাইন বৌদ্ধ বিদ্রোহীদের হামলায় অন্তত ১৩ পুলিশ সদস্য নিহত হয়। এতে আহত হয় আরো কমপক্ষে ৯ জন।
মিয়ানমারের বাইরে থাকা আরাকান আর্মির এক মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, উত্তর রাখাইনে দেশটির সেনাবাহিনী ব্যাপক পরিসরে সামরিক অভিযান শুরুর করায় তারা নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছে।
আরাকান আর্মিকে সন্ত্রাসী সংগঠন বলে দাবি করেছেন মিয়ানমার সরকারের মুখপাত্র জ্য হতেই। তিনি বলেছেন, রোহিঙ্গা বিদ্রোহীদের বাঁচাতে আরাকান আর্মির এই হামলা নিরাপত্তা বাহিনীকে আশ্চর্যান্বিত করেছে।
আরকান আর্মি রাখাইনে বছরের পর বছর ধরে পরিস্থিতি অস্থিতিশীল করে রাখতে পারে। তাদের এই কাজে সহায়তা না করার জন্য সাধারণ মানুষকে সতর্ক করে দিয়েছেন তিনি।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
