যে কারণে নবীজির রওজার মূল দরজা আজও খোলা হয়নি
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯
হজ্জ ও ওমরাহ্ পালনকারীদের মদিনায় যাওয়ার একমাত্র উদ্দেশ্য হল নবীজির রওজা মোবারক জিয়ারত করা। কিন্তু হাজীরা সেই রওজার অনেকটা দূরে থেকেই তা জিয়ারত করেন। কিন্তু জানেন কি গত ৭০০ বছরেও নবীজির রওজার দরজা খোলা হয়নি কখনও। ডেইলি বাংলাদেশের আজকের আয়োজনে থাকছে যে কারণে ৭০০ বছরেও খোলা হয়নি নবীজির রওজার মূল দরজা তা সম্পর্কে।
পবিত্র ভূমি মদিনার মসজিদে নববীতে চির নিদ্রায় শায়িত আছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম। নবীজি যে ঘরটিতে স্ত্রী আয়েশা (রাঃ) কে নিয়ে বসবাস করতেন সে ঘরটিতে মৃত্যুর পর তাকে দাফন করা হয়। রাসুলের (সাঃ) রওজার পাশে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর (রাঃ) ও ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর (রাঃ) এর কবর পাশে আর একটি কবরের জায়গা খালি। এখানে হযরত ঈসা (আঃ) এর কবর হবে। এই কারণে হজ্জ পালনের আগে কিংবা পরে হাজীরা মদিনা শরীফ আসেন।
মদিনায় অবস্থানকালে হাজীদের প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে মসজিদে নববীতে হাজিরা দেয়া এবং সেখানে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা। মসজিদে নববীতে এক রাকাত নামাজের সওয়াব ৫০ হাজার রাকাত নামাজের সমান। এছাড়া মসজিদে নববীতে বিরতিহীনভাবে চল্লিশ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের আলাদা ফজিলত রয়েছে। সুদীর্ঘ ৭০০ বছরেও নবীজির রওজার মূল দরজা খোলা হয়নি। ধর্মপ্রাণ মুসল্লিদের আবেগ এতটাই বেশি যে নবীজির রওজার দরজা খোলা থাকলে হয়ত তার ভিতরে ধূলা বালিও নিয়ে যেত তাই নবীজির রওজা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মকর্তারা বেশ খানিকটা দূরে থেকে রওজা জিয়ারতের সুযোগ দেয়।
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী নবীজির রওজা মোবারক নিয়ে নানা অপপ্রচার চলছে। বিভিন্ন দেশে নবীজী ও খলিফাদের ভুয়া রওজার ছবি দেখিয়ে অবৈধ অর্থ রোজগারের অপচেষ্টা চলছে। মহান আল্লাহ্ রাব্বুল আল আলামিন ছাড়া আর কারো কাছে মাথা নত করা উচিত নয় বলে ওই কর্মকর্তা মন্তব্য করেন। তাছাড়াও রওজা শরীফ সম্পর্কে হাদিসে ইরশাদ হয়েছে। হযরত মুহম্মাদ (সাঃ) বলেন যে ব্যক্তি আমার মসজিদে ৪০ দিন জামাতে নামাজ আদায় করেছে আর কোন নামায কাজা করেনি সে নিফাক আর দোযকের আযাব থেকে নাজাত পাবে।
হযরত মুহাম্মাদ (সাঃ) এর রওজা শরীফ জিয়ারতের ফজিলত প্রসঙ্গে বলা হয়েছে যে ব্যাক্তি রাসুলুল্লাহ (সাঃ) এর উফাত এর পর তার রওজা মোবারক জিয়ারত করল সে যেন রাসূলুল্লাহ (সাঃ) এর জীবদ্দশায় তাকে দর্শন করলো। মসজিদে নববীতে প্রবেশের অনেকগুলো দরজা রয়েছে। এর মধ্যে পশ্চিম পাশে রাসূলের রওজা জিয়ারতের জন্য যে দরজা দিয়ে প্রবেশ করতে হয় ওই দরজাকে বাবুস সালাম বলা হয়। বাবুস সালাম দিয়ে প্রবেশ করে রাসূলের রওজা সালাম শেষে বাবুল বাকী দিয়ে বের হতে হয়।
মদিনায় জিয়ারত হাজীদের জন্য সৌভাগ্যের বিষয়। কারণ মদিনায় এসে দুনিয়ায় জীবিত থাকতে জান্নাতে ভ্রমণের সুযোগ মেলে। কারণ নবী করীম সাল্লাহু সাল্লাম এর রওজা শরীফ এবং এর থেকে পশ্চিম দিকে রাসূল সাঃ এর নিম্বর পর্যন্ত স্বল্প পরিসরের স্থান টুকুতে রিয়াজুল জান্নাত বা বেহেস্তের বাগিচা বলে পরিচিত। এটি দুনিয়াতে একমাত্র জান্নাতের অংশ। এই স্থানে সতন্ত্র রঙের কার্পেট বিছানো থাকে। এই স্থানটুকু সম্পর্কে হযরত মুহাম্মাদ (সাঃ) বলেছেন, আমার রওজা ও নিম্বরের মধ্যবর্তী স্থানে বেহেস্তের একটি বাগিচা বিদ্যমান। বস্তুত দুনিয়ার সব কবরের মধ্যে সর্বোত্তম ও সবচেয়ে বেশি জিয়ারতের উপযুক্ত স্থান হলো রাসূলুল্লাহ সাল্লাম এর রওজা মোবারক। তাই এর উদ্দেশ্যে সফর করা উত্তম। এই কথার ওপর পূর্বাপর সব ওলামায়ে কেরামের ঐক্য মত রয়েছে।
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯৩৮
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
