যুক্তরাষ্ট্রে বাংলাদেশী কমিউনিটির অবদান গুরুত্বপূর্ণ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৩
যুক্তরাষ্ট্রের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা-সংস্কৃতিসহ সব অঙ্গনের অগ্রগতিতে বাংলাদেশী কমিউনিটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আর নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটি একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এসব কথা বলেছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসে ডেমোক্র্যাটিক পার্টির প্রধান নিউইয়র্কের ৮ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের নির্বাচিত প্রতিনিধি হেকিম জেফরি। নিউইয়র্ক থেকে প্রচারিত বাংলাদেশী কমিউনিটির প্রধানতম সংবাদমাধ্যম টাইম টেলিভিশন ও সংবাদপত্র সাপ্তাহিক বাংলা পত্রিকা’র বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস, ইউএস কংগ্রেসম্যান জামাল বোম্যানসহ মূলধারার রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন।
টাইম টেলিভিশনের ৯ম ও বাংলা পত্রিকা’র ২৭তম বর্ষপূর্তি উদযাপনে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সর্বস্তরের মানুষেরা সমবেত হয়েছিলেন এ আনন্দ আয়োজনে। নিউইয়র্কের উডসাইডে টিবেটান কমিউনিটি সেন্টারে গত শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানিত করা হয়। তাদের হাতে সম্মাননা তুলে দেন কংগ্রেসম্যান হেকিম জাফরি।
কোভিড-১৯ অতিমারির সময় কমিউনিটির পাশে দাঁড়িয়েছিলেন যে মানুষগুলো তাদেরই এই সম্মাননা জানানো হয় টাইম টেলিভিশনের পক্ষ থেকে। যাদের মধ্যে রয়েছেন চিকিৎসক, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী তথা কমিউনিটির নেতৃবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএস কংগ্রেসে ডেমোক্র্যাট দলের নেতা কংগ্রেসম্যান হেকিম জেফরি তার পক্ষ থেকে টাইম টেলিভিশনকে কংগ্রেসনাল প্রক্লেমোশন সম্মাননা তুলে দেন। সম্মাননাটি গ্রহণ করেন টাইম টিভির সিইও আবু তাহের।
বর্ণাঢ্য এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও যোগ নিউইয়র্কের স্টেট সিনেটর জন লু, উগান্ডান বংশোদ্ভুত স্টেট অ্যাসেম্বলীম্যান জোহরান মামদানি, অ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমার, সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশী কমিউনিটির নতুন প্রজন্মের তিন তরুণ মোটিভেশনাল স্পিকার প্রিসিলা, মরিয়ম মাসুদ ও ফাতিহা আয়াত প্রমুখ।
পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে পরিচালিত অনুষ্ঠানমালার মাধ্যমেও ফুটিয়ে তোলা হয় উত্তর আমেরিকার বাংলাদেশী কমিউনটির উন্নয়নে টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকা কতটুকু ভূমিকা রাখতে পেরেছে তার নানা দিক। সম্পাদক ও সিইও আবু তাহের তার বক্তৃতায় তুলে ধরেন টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকা’র যাত্রাকালের নানা চড়াই উৎড়াই এবং সামনে এগিয়ে চলার শপথ। অনুষ্ঠানে কংগ্রেম্যান হাকিম জেফরিস তার বক্তব্যে টাইম টেলিভিশনের উদ্বোধনী দিনের কথা স্মরণ করে বলেন, মাত্র ৯ বছরে প্রতিষ্ঠানটি কমিউনিটির গন্ডি ছাড়িয়ে বৃহত্তর পরিসরে ভূমিকা রাখতে পারছে, এটা গৌরবের। একই কথা উঠে আসে মেয়র এরিক অ্যাডামসের কণ্ঠেও। তিনি বলেন, টাইম টেলিভিশন নিউইয়র্কের মূল ধারায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে এগিয়ে যাওয়া বাংলাদেশী মেরী জোবায়দা, অনুষ্ঠানের টাইটেল স্পন্সর কুইক মানি এক্সচেঞ্জ’র সিইও মনির হোসাইন, ডা. মাসুদুর রহমান, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ওয়াজেদ এ খান, কুইন্স ডেমেক্র্যাটিক পার্টির ডিষ্ট্রিক্ট এট লার্জ এটর্নী মঈন চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মোহাম্মদ আলী, ফার্মাসিস্ট সাহাব আহমদ, ফ্লোরিডা থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক দিনাজ খান, এটর্নী প্যারী ডি সিলভা, শহীদ উদ্দিন, শেখ আল মামুন, অভিনেত্রী ও মডেল মোনালিসা প্রমুখ।
বক্তারা সকলেই বাংলাদেশী কমিউনিটির পাশে থাকার জন্য টাইম টেলিভিশন ও বাংলাপত্রিকাকে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত হাফিজ আব্দুল্লাহ মুত্তাকি, বাইবেল থেকে পাঠ করেন ডেভিড সরকার এবং গীতা থেকে পাঠ করেন সবিতা দাস। এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। সবশেষে বাংলাদেশ থেকে আগত এবং নিউইয়র্কের স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী দিনাত জাহান মুন্নী ও বাউল কালা মিয়া সঙ্গীত পরিবেশন করেন।
এছাড়াও বাপা’র শিল্পীরা দলীয় নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ফাতেমা শাহাব রুমা। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও ব্যক্তির পক্ষ থেকে বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টিভি’র সিইও আবু তাহেরকে ফুলেল শুভেচ্ছা জানান।
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা - ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা
- ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড
- ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প
- হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
- আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
- পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
