যুক্তরাষ্ট্রে অনিশ্চয়তায় নিম্নমুখী চাপে ডলার ও শেয়ারবাজার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮
এশিয়ার শেয়ারবাজারে বুধবার আরেক দফা দরপতন হয়েছে। শ্লথ বৈশ্বিক প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগের পাশাপাশি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক অনিশ্চয়তায় গত সপ্তাহ থেকে শেয়ারবাজারে এ অস্থিরতা চলছে। শুধু শেয়ারবাজার নয়, চাপে রয়েছে ডলারও। যুক্তরাষ্ট্রে প্রশাসনিক কার্যক্রমে আংশিক অচলাবস্থা, হোয়াইট হাউজ এবং কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সম্পর্কে টানাপড়েনে গতকাল বেশির ভাগ মুদ্রার বিপরীতে ডলারের মানও কমে যায়। খবর এএফপি ও রয়টার্স।
যুক্তরাষ্ট্রে আংশিক অচলাবস্থা এবং ফেড চেয়ারম্যানের প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈরী মনোভাব বিনিয়োগকারীদের বিচলিত করে তুলেছে। বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মানিউচিন ‘প্লাঞ্জ প্রকেটশন টিম’-এর সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। সাধারণত বাজারে বড় ধরনের অস্থিতিশীলতার পরিস্থিতি থেকে উত্তরণে এ দলের থেকে পরামর্শ নেয়া হয়। কিন্তু দেখা গেছে মানিউচিনের এ উদ্যোগ বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে পারেনি, উল্টো তারা আরো ভীত হয়ে পড়েছেন। যার প্রভাবে বুধবার শেয়ারবাজার আরো একধাপ পিছু হটেছে।
বুধবার এসঅ্যান্ডপি ৫০০ ফিউচারস সূচক দশমিক ৬ শতাংশ হারায়। এটি বড়দিনের ছুটির পর শেয়ারবাজারে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়েই লেনদেন শুরুর আভাস দিচ্ছে। ছুটি উপলক্ষে বিশ্বের অনেক শেয়ারবাজারেই এখন লেনদেন বন্ধ। ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের শেয়ারবাজার বুধবারও বন্ধ ছিল।
শেয়ারবাজারের অপরিবর্তিত অস্থির পরিস্থিতিতেও প্রেসিডেন্ট ট্রাম্প অর্থমন্ত্রী মানিউচিনের প্রতি আস্থা প্রকাশ করেছেন। তবে কেন্দ্রীয় ব্যাংকের প্রতি তার মনোভাবের কোনো পরিবর্তন হয়নি। বরং মঙ্গলবার তিনি ফেডের আবারো সমালোচনা করে বলেন, কেন্দ্রীয় ব্যাংক খুব দ্রুত সুদের হার বৃদ্ধি করে। বিদেশে অবস্থানরত সেনাদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সিংয়ে তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো ‘বিশ্বের মধ্যে সেরা’ এবং ক্রয় সক্ষমতায় সবচেয়ে এগিয়ে’। মানিউচিনের প্রতি তার আস্থা রয়েছে কিনা জানতে চাইলে প্রেসিডেন্ট বলেন, ‘অবশ্যই রয়েছে। তিনি খুবই গুণী এবং স্মার্ট ব্যক্তি।’ ট্রাম্প আরো বলেছেন, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে তহবিল না পাওয়া পর্যন্ত শাটডাউন চলবে।
প্রেসিডেন্ট ট্রাম্পের এ বক্তব্যের পর শেয়ারবাজার শান্ত হওয়ার পরিবর্তে আরো অস্থির হয়ে ওঠে। বুধবার এশিয়ার শেয়ারবাজারে দরপতন আরো দীর্ঘায়িত হতে দেখা যায়। জাপান বাদে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সমন্বিত সূচকটি বুধবার দশমিক ৫ শতাংশ হারিয়ে দুই মাসের মধ্যে সর্বনিম্ন পয়েন্টে নেমে আসে। এছাড়া সাংহাই কম্পোজিট ইনডেক্স দশমিক ৪ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কস্পি ১ দশমিক ৬ শতাংশ হারিয়েছে।
জাপানের নিক্কেইয়ে মঙ্গলবার ৫ শতাংশ পতন ঘটে। এছাড়া বুধবার প্রায় সারা দিনের লেনদেনেই সূচকটি ওঠানামার মধ্যে ছিল, যা এক পর্যায়ে ১ শতাংশ পতনের মাধ্যমে ২০ মাসের সর্বনিম্নে দাঁড়ায়। অবশ্য দশমিক ৯ শতাংশ যোগ হওয়ার মধ্য দিয়ে গতকাল সূচকটির লেনদেন সমাপ্ত হয়।
সুমিতমো মিতসুই অ্যাসেট ম্যানেজমেন্টের জ্যেষ্ঠ কৌশলী মাসাহিরু ইচিকাওয়া বলেন, ‘যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে উদ্বেগ ছাড়াও বিনিয়োগকারীরা এখন হোয়াইট হাউজের রাজনৈতিক ঝুঁকি নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন।’
যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক অর্থনীতির শ্লথগতি নিয়ে উদ্বেগে ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি বন্ডের ইল্ড ২৫ বেসিস পয়েন্ট কমে গেছে। যার প্রভাবে অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের ওপর চাপ আরো বাড়ছে।
ব্যাংক অব সিঙ্গাপুরের মুদ্রাবাজার বিষয়ক কৌশলী সিম মোহ বলেন, ‘যুক্তরাষ্ট্রে মধ্যম ধরনের প্রবৃদ্ধি এবং রাজনৈতিক অনিশ্চয়তা ডলারের জন্য নেতিবাচক হয়ে উঠেছে। আমাদের ধারণা, মুদ্রাটির দুর্বলভাব অব্যাহত থাকবে। আমি আরো মনে করি, বৈশ্বিক এ ঝুঁকি থেকে সবচেয়ে বেশি সুবিধা পাবে ইয়েন।’
সম্প্রতি ইয়েনের বিপরীতে ডলারের সংগ্রাম বিশেষভাবে লক্ষণীয়। অনিশ্চিত পরিস্থিতিতে ডলার ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় বিনিয়োগকারীরা নিরাপদ স্বর্গ হিসেবে পরিচিত ইয়েনের দিকে ঝুঁকে পড়েছেন। ফলে টানা আটটি সেশনে ইয়েনের বিপরীতে ডলারের মান পড়তে দেখা গেছে। বুধবার ইয়েনের বিপরীতে ডলারের মান দশমিক ১ শতাংশ কমে ডলারপ্রতি ১১০ দশমিক ৪৩ ইয়েনে নামতে দেখা যায়। এছাড়া ইউরো, পাউন্ড ও অস্ট্রেলীয় ডলারের বিপরীতেও ডলার দুর্বল হয়ে পড়েছে।
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র
- আমিরাতে চালু হলো ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা
- যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
- ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড
- প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন
- ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন সমাপ্ত
- ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- ‘জেনা করা পাপ তবে পর্নোগ্রাফিতে অভিনয় পেশার অংশ’
