যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হওয়া নতুন করে যুদ্ধে পাল্টাপাল্টি হামলায় আবার বহু মানুষের প্রাণ ঝরছে। যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় ইরানে একটি বিয়ের অনুষ্ঠানে নিহত হয়েছে শিশুসহ কমপক্ষে চারজন। এর কঠোর জবাব দেয়ার হুমকি দিয়ে ইরাক, জর্ডান, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। মার্কিন বাহিনী মঙ্গলবার ইরানে আবারও হামলা চালায়। এ কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তাদের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড করপস (আইআরজিসি) সাম্প্রতিক সময়ে হামলার চেষ্টা চালানোর পরই যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে। ওদিকে ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, মার্কিন হামলায় চারজন নিহত হয়েছেন। এর মধ্যে একটি ছোট শিশুও রয়েছে। দক্ষিণ ইরানের সিরিকে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে একটি বাড়িতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ছোড়া ধ্বংসাবশেষ আঘাত হানলে তারা নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি। স্থানীয় রাষ্ট্রীয় গণমাধ্যম ও জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, এর জবাবে ইরাক ও জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। কুয়েত ও বাহরাইনেও হামলার খবর পাওয়া গেছে। আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্রকে এসব হামলার জন্য ‘অনুতপ্ত’ হতে হবে। ইরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, সিরিক হামলার প্রতিশোধ হিসেবে বুধবার ভোরের দিকে জর্ডানের আকাবায় থাকা একটি মার্কিন মেরিন ঘাঁটি লক্ষ্য করে একঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা ১৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
এর মধ্যে ১০টি ধ্বংস করা হয়েছে এবং তিনটি প্রত্যন্ত এলাকায় গিয়ে পড়েছে। ইরানের হামলায় কোনো হতাহত হয়নি। রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্কটি আরও জানিয়েছে, দেশটির জাতীয় নিরাপত্তা কেন্দ্র আকাবা ও মাফরাক গভর্নরেটের বাসিন্দাদের আকাশ থেকে ধ্বংসাবশেষ পড়ে যাওয়ার বিষয়ে সতর্ক করেছিল। পরে সেই সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। এদিকে বুধবার ভোরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় বলে জানিয়েছে কুয়েতের সেনাবাহিনী।
ইরানের হামলার পর বাহরাইনেও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। মঙ্গলবার বিকেলে মার্কিন হামলার ঘোষণা দেয়ার সময় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান পাল্টা হামলা চালালে দেশটির ওপর আবারও ‘আরও কঠোর ও আরও উচ্চমাত্রায়’ হামলা চালানো হবে।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
