মোস্তাফিজের আলো ছড়ানোর রাতে জয়ে ফিরলো চেন্নাই
প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৪
মোস্তাফিজুর রহমান একাদশে ফিরলেন। টানা দুই হারের পর চেন্নাই সুপার কিংসও ফিরলো জয়ের ধারায়। কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেট আর ১৪ বল হাতে রেখে বড় ব্যবধানেই হারালো রুতুরাজ গায়কোয়াড়ের দল।
পাঁচ ম্যাচে এটি চেন্নাইয়ের তৃতীয় জয়। অন্যদিকে চতুর্থ ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পেলো শ্রেয়াস আয়ারের কলকাতা।
মোস্তাফিজ-জাদেজাদের দুর্দান্ত বোলিংয়ে চেন্নাইয়ের সামনে লক্ষ্য ছিল মাত্র ১৩৮ রানের। অধিনায়ক রুতুরাজের ৫৮ বলে ৬৭ রানের হার না মানা ইনিংসে জয় পেতে একদমই কষ্ট হয়নি চেন্নাইয়ের। ড্যারেল মিচেল ১৯ বলে ২৫ আর শিভাম দুবে ১৮ বলে ২৮ রান করে দলের জয়ে অবদান রাখেন।
এর আগে চেন্নাই সুপার কিংস একাদশে ফিরেই আলো ছড়ালেন মোস্তাফিজুর রহমান। দুর্দান্ত বোলিংয়ে কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেলের মতো ব্যাটারকেও নাকানি চুবানি খাওয়ালেন, আউট করলেন কলকাতার অধিনায়ক শ্রেয়াস আয়ারকেও।
মোস্তাফিজ আর রবীন্দ্র জাদেজার দারুণ বোলিংয়েই ৯ উইকেটে ১৩৭ রানেই আটকে যায় কলকাতা।
ঘরের মাঠে চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে প্রথমে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়।
এমনিতে মোস্তাফিজুর রহমানকে সাধারণত পাওয়ার প্লের ৬ ওভারের শেষদিকে বোলিংয়ে আনা হয়। তবে আজ দেখা গেলো ব্যতিক্রম। ইনিংসের প্রথম ওভারে তুষার দেশপান্ডে কলকাতা ওপেনার ফিল সল্টের (০) উইকেট তুলে নিয়ে দেন খরচ করেন মাত্র এক রান।
দ্বিতীয় ওভারেই মোস্তাফিজকে আক্রমণে নিয়ে আসেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ওই ওভারে মোস্তফিজ তিনটি ডট, একটি বাউন্ডারিসহ দেন মোটে ৬ রান।
পাওয়ার প্লের শেষ অর্থাৎ ষষ্ঠ ওভারে আবারও বোলিং পান মোস্তাফিজ। এবার প্রথম বলেই বাউন্ডারি হজম করলেও চারটি ডটসহ মাত্র ৬ রান খরচ করেন। প্রথম দুই ওভারে কাটার মাস্টারের খরচ ১২।
মাঝের ওভারগুলোতে রবীন্দ্র জাদেজা দারুণ বোলিং করে কলকাতাকে আটকে দেন। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার।
জাদেজা আউট করেন অংকৃষ রাঘুবানসি (১৮ বলে ২৪), সুনিল নারিন (২০ বলে ২৭) আর ভেঙ্কটেশ আয়ারকে (৩)। ৮৫ রানে ৫ উইকেট হারায় কলকাতা।
১৮তম ওভারে মোস্তাফিজ বল হাতে নিয়েই পড়েন আন্দ্রে রাসেলের সামনে। শঙ্কা ছিল কি না কী হবে! তবে আন্দ্রে রাসেলকে রুখে দেন মোস্তাফিজ। চারটি ডট দেন। চতুর্থ বলে তো ক্যাচই দিয়েছিলেন রাসেল। কিন্তু মহেন্দ্র সিং ধোনি সেই ক্যাচ গ্লাভসবন্দী করতে পারেননি। রাসেল তো একের পর এক বল মিস করে হতাশায় মাটিতেই বসে পড়েছিলেন।
ওই ওভারে আবার একটি নো-বল করেন মোস্তাফিজ। ফ্রি হিট বলটি করেন ওয়াইড, পরের বলে একের বেশি নিতে পারেননি রাসেল। সবমিলিয়ে ওই ওভারে ৯ রান দেন মোস্তাফিজ। ৩ ওভারে দেন ২১।
পরের ওভারে তুষার দেশপান্ডে তুলে নেন আন্দ্রে রাসেলকে। ১০ বলে মাত্র ১০ করতে পারেন ব্যাট হাতে ধুঁকতে থাকা ক্যারিবীয় এই হার্ডহিটার।
শেষ ওভারে বল হাতে নিয়ে প্রথম বলেই কলকাতার শেষ ভরসা অধিনায়ক শ্রেয়াস আয়ারকে সাজঘরে ফেরান মোস্তাফিজ। তুলে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে রবীন্দ্র জাদেজার রানিং ক্যাচ হন আয়ার (৩২ বলে ৩৪)।
পরের দুই বলে ডট দেন মোস্তাফিজ। চতুর্থ বলে আরও এক উইকেট। এবার ছক্কা মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ধরা মিচেল স্টার্ক। পরের দুই বলে দুটি সিঙ্গেলস। ওভারে ২ উইকেট নিয়ে মোস্তাফিজের খরচ মাত্র ২ রান। সবমিলিয়ে ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট।
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার
- যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
- রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?
- জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র
- চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
- নেপালে বিপর্যয়
জীবিত উদ্ধারের আশা ফিকে হচ্ছে - হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প
- নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এআই ব্যবহার নিষিদ্ধ
- বিমানের কাউন্টারে টাকার খেলা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
