মেডিকেল কলেজ বাড়ানোর চেয়ে দক্ষ শিক্ষক বেশি প্রয়োজন
নিউজ ডেক্স
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০১৯
দেশে মেডিকেল কলেজ বাড়ানোর চেয়ে বর্তমান মেডিকেল কলেজে আরও দক্ষ শিক্ষক বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন দেশের প্রখ্যাত চিকিৎসক ও বিশেষজ্ঞরা। তাদের মতে, শুধু বড় বড় বিল্ডিং তৈরি করে কোনো লাভ নেই যদি ওইসব প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষক না থাকে। দলীয় সংকীর্ণতার উর্ধ্বে ওঠে দক্ষ শিক্ষক নিয়োগে নতুন সরকারের প্রতি অনুরোধ জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাহলেই দেশের সাধারণ মানুষ উন্নত সেবা পাবেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত মেডিসিন বিভাগের চেয়ারম্যান ও একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক ডা. এবিএম আবদুল্লাহ বলেন, দক্ষ শিক্ষক তৈরি করতে না পারলে দক্ষ চিকিৎসক তৈরি হবে না। শুধু মেডিকেল কলেজের বড় বড় বিল্ডিং বানানোর চেয়ে মানসম্মত শিক্ষক বেশি জরুরি।
বর্তমান মেডিকেল কলেজের দক্ষ শিক্ষক ঘাটতি পূরণে সরকারের কী করা উচিত-এমন প্রশ্নের জবাবে একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক ডা. এবিএম আবদুল্লাহ বলেন, সরকারের সদিচ্ছা থাকলে এটা সম্ভব।
মেডিকেল কলেজের দক্ষ শিক্ষক ঘাটতি পূরণে বিদেশ থেকে চিকিৎসক আনার প্রয়োজন আছে কিনা?-এমন প্রশ্নের জবাবে দেশের কিংবদন্তি চিকিৎসক ডা. এবিএম আবদুল্লাহ বলেন, বিদেশ থেকে কোনো চিকিৎসককে আনতে হবে না। শুধু আমাদের দেশের ব্রিলিয়ান্ট চিকিৎসকদের যথাযথ মূল্যায়ন করলেই হবে। সত্যি কথা বলতে কি, এখানে রাজনীতিটা একটা ফ্যাক্টর। আপনি ইচ্ছা করলেই যেকোনো দক্ষ চিকিৎসককে এখানে (বিএসএমএমইউতে) আনতে পারবেন না। এখানে বিভিন্ন সংগঠনের চাওয়া-পাওয়াও থাকে। তাদের পছন্দের বিষয়গুলোও একটা ফ্যাক্টর। এসব কারণে অনেক ব্রিলিয়ান্ট যথাযথভাবে মূল্যায়ন পাচ্ছেন না। তাই সবকিছুর উর্ধ্বে উঠে মেধা ও যোগ্যতাকেই প্রাধান্য দিলে দক্ষ শিক্ষকের ঘাটতিটা পূরণ করা সম্ভব। এটা এক্সিকিউটিভ পাওয়ার যাদের হাতে তাদেরকেই নিশ্চিত করতে হবে।
চিকিৎসাক্ষেত্রে রাজনীতির চেয়ে পেশাগতভাবে যিনি সবচেয়ে দক্ষ তাকে নিয়োগ দিলে সাধারণ রোগীরা বেশি উপকৃত হবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত এ চিকিৎসক।
এ ব্যাপারে জানতে চাইলে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. জোবায়ের মিয়া বলেন, মেডিকেল কলেজে মানসম্মত শিক্ষক না হলে মানসম্মত ডাক্তারও পাস করে বের হবে না। জনগণ গুণগত চিকিৎসা সেবাও পাবে না।
তিনি বলেন, আমাদের দেশে এখন সরকারি ৩৩টি মেডিকেল কলেজ রয়েছে। প্রথম দিকের ১৩টি মেডিকেল কলেজ বাদে নতুনগুলির অবকাঠামোরও ঘাটতি রয়ে গেছে।বেসরকারিভাবে প্রায় আরো দ্বিগুণ মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে যেগুলোর শিক্ষক স্বল্পতা এবং হাসপাতালের চিকিৎসা সেবার মান বেশিরভাগেরই অপ্রতুল। তাই আর নয় নতুন মেডিকেল কলেজ। এটাই এখন সময়ের দাবি।
মনোরোগ বিশেষজ্ঞ এ চিকিৎসক আরও বলেন, মেডিকেল শিক্ষার মানোন্নয়নের জন্য দেশি -বিদেশি প্রশিক্ষণ, প্রযুক্তিজ্ঞান খুবই জরুরি। তাহলে রোগীদের বিদেশগামীতাও কমে যাবে। রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি, বদলি না করে একটি নীতিমালা তৈরি করে যোগ্যতার ভিত্তিতে মেডিকেল শিক্ষার উন্নতি সম্ভব।
আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের মেম্বার ও দেশের বিশিষ্ট সাইকিয়াট্রিস্ট ডা. মো. সাঈদ এনাম বলেন, দক্ষ শিক্ষকের কাছে প্রশিক্ষণ নিয়ে নিয়েই দক্ষ হতে হয়।চিকিৎসা শিক্ষার এক পর্যায়ে শিক্ষকের সঙ্গে রোগীদের পাশে যেয়ে যেয়ে ছাত্রদের হাতে কলমে শিখতে হয়। চিকিৎসা শিক্ষায় দক্ষ বিশেষজ্ঞরা বলেই থাকেন, পেশেন্ট ইজ দা লিভিং বুক, বুক ইজ ডেড পেশেন্ট। সুতরাং দক্ষ শিক্ষকের কাছে প্রশিক্ষণ নিয়ে নিয়েই দক্ষ হতে হয়। সেক্ষেত্রে মেডিকেল কলেজে খোদ দক্ষ শিক্ষকই না থাকেন কিংবা তাহলে দক্ষ চিকিৎসক আশা করা অবান্তর।
তিনি বলেন, অদক্ষ চিকিৎসা শিক্ষক মানেই অদক্ষ চিকিৎসক। আর অদক্ষ চিকিৎসক মানেই মৃত্যু অবধারিত। তাই চিকিৎসক নিয়োগে দক্ষতার বিষয়ে কোনো কম্প্রোমাইজ করা উচিত নয়।
এ ব্যাপারে বিএমএর সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, দক্ষ শিক্ষক না থাকলে দক্ষ চিকিৎসক তৈরি হওয়া সম্ভব নয়। তিনি জানান, সরকারি মেডিকেল কলেজগুলোতে যোগ্যতাসম্পন্ন শিক্ষক থাকলেও বেসরকারি মেডিকেল কলেজগুলোতে এর অভাব প্রকট। এছাড়াও নতুন প্রতিষ্ঠিত হওয়া মেডিকেল কলেজগুলোতে শিক্ষক সংকট রয়েছে বলে জানান তিনি।
নরসিংদী ২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ বলেন, আসলে সবক্ষেত্রেই যোগ্য শিক্ষকের ঘাটতি রয়েছে। তবে মেডিকেল সেক্টরে এ সমস্যাটা প্রকট। একমাত্র পিজি হাসপাতাল (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) ছাড়া চিকিৎসক তৈরি আর তেমন কোনো ব্যবস্থা নেই। এ বিষয়টি জাতীয় সংসদে প্রস্তাবনা দেয়ার কথা জানান এ সংসদ সদস্য।
স্বাস্থ্যপ্রতিমন্ত্রীর বক্তব্য
মেডিকেল কলেজে শিক্ষক সংকটের ব্যাপারে জানতে চাইলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। দক্ষ মেডিকেল শিক্ষক সমস্যাটা আমাদের প্রকট। বিশেষ করে বেসিক সায়েন্সের শিক্ষকদের ঘাটতির বিষয়ে আমাদের আলাদা নজর রয়েছে। আমাদের মাননীয় মন্ত্রীও এ বিষয়ে খুবই আন্তরিক। আমরা দ্রুতই এ ব্যাপারে পদক্ষেপ নেব।
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- ডেমোক্র্যাটিক প্রাইমারি
বাংলাদেশি প্রার্থীরা কে কোথায় - রাজনীতিতে কিংমেকার মামদানি!
- সিটিজেনশীপ আবেদন ফি ১৩৩০ ডলার হচ্ছে
- আমাদের ছিলেন একজন শামসুল হক
- আজকাল ৯২৮
- ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
