মেক্সিকোতে নির্বাচনী প্রচারণার মঞ্চ ধসে নিহত অন্তত ৫
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০২৪
মেক্সিকোতে দমকা বাতাসে নির্বাচনী প্রচারণার মঞ্চ ধসে পড়লে অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং আরও প্রায় ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে এএফপি।
দুর্ঘটনার ছবিতে দেখা গেছে মঞ্চ তৈরিতে ব্যবহৃত অবকাঠামো উপড়ে গেছে এবং মঞ্চের ওপর একটি বড় আকারের টিভি স্ক্রিন আছড়ে পড়েছে। মঞ্চে সে সময় প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হর্হে আলভারেজ মেইনেজ ও তার সিটিজেন'স মুভমেন্ট পার্টির সদস্যরা দাঁড়িয়ে ছিলেন।
উত্তরের নুয়েভো লিওন রাজ্যের গভর্নর স্যামুয়েল গার্সিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, 'দুর্ভাগ্যজনকভাবে পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন এবং ৫০ জন আহত হয়েছেন।'
ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই দুর্ঘটনাকে 'মর্মান্তিক' বলে অভিহিত করেন।
সান পেদ্রো গারজা গার্সিয়া শহরের এই দুর্ঘটনার পর সুস্থ আছেন বলে জানান মেইনেজ (৩৮)।
'আমি ভালো আছি এবং কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি', বলেন তিনি।
তিনি আরও জানান, এ মুহূর্তে আহতদের সেবা করাই প্রাধান্যের বিষয়।
তিনি জানান, সব আহত ব্যক্তিকে হাসপাতালে না নেওয়া পর্যন্ত তিনি ঘটনাস্থলেই থাকবেন।
তার রাজনৈতিক দলের কিছু সদস্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
জনমত জরিপ মতে, ২ জুনে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে জনপ্রিয়তার দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছেন মেইনেজ।
জরিপে তার থেকে বেশ খানিকটা এগিয়ে আছেন ক্লদিয়া শেইনবম ও প্রধান বিরোধীদলের প্রার্থী শোচিল গালভেজ।
বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তিনি জানান, নির্বাচনী প্রচারণার সময় দমকা হাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে।
মেইনেজের রাজনৈতিক দল এক বিবৃতিতে জানিয়েছে যে 'হতাহতদের সঙ্গে সংহতি প্রকাশের উদ্দেশ্যে তিনি সব ধরনের নির্বাচনী প্রচারণা স্থগিত করেছেন।'
২ জুন মেক্সিকানরা নতুন প্রেসিডেন্ট, কংগ্রেসের সদস্য, বেশ কিছু রাজ্যের গভর্নর ও স্থানীয় কর্মকর্তা নির্বাচন করার জন্য ভোট দেবেন। সব মিলিয়ে ২০ হাজারের মতো পদের জন্য নির্বাচন হতে যাচ্ছে।
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
