মুঠোফোন কোনটা চলল কেমন?
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮
এ বছরের আয়ু আর মাত্র ৫ দিন। ২০১৯ সালে প্রযুক্তি–দুনিয়ায় আসছে নতুন সব চমক। ২০১৮ সালও কম যায়নি। স্মার্টফোনের বাজারেও দেখা গেছে এর বেশ কিছু নমুনা। বিশেষ করে আইফোন টেনের ফুল ভিউ ডিসপ্লে ছিল বড় সংযোজন। ক্লাসের ভালো ছাত্রদের সবাই অনুসরণ বা অনুকরণ করতে চায়।
স্মার্টফোনের ক্লাসে নিঃসন্দেহে মেধাবী ছাত্র অ্যাপলের আইফোন। স্বাভাবিকভাবেই অন্য ব্র্যান্ডগুলো আইফোনের অনুসারী হয়েছে। পুরো পর্দার প্রযুক্তি খাটিয়েছে প্রায় অধিকাংশ ব্র্যান্ড। পুরোটাই ডিসপ্লে হওয়ায় যুক্ত হয়েছে ফেসলক প্রযুক্তি (চেহারা শনাক্ত করে ফোন বন্ধ করা বা খোলা যায়)।
ক্যামেরার ঝকমারিও কম ছিল না। প্রতিদিন অন্তত একটি ছবি বা সেলফি তোলে না এমন তরুণ আজকাল বিরল। ফলে ফোন নির্মাতারা ক্যামেরার ওপরই রেখেছিল সতর্ক দৃষ্টি। এ ক্ষেত্রেও আইফোন পথের দিশারি। স্যামসাংয়ের গ্যালাক্সি এ৭–ও কম যায়নি। আর হুয়াওয়ে তো তিনটি ব্যাক ক্যামেরা দিয়ে বাজারে ছেড়েছে পি২০ প্রো ফোন। এ ছাড়া ব্যাটারির ক্ষেত্রেও নজর ছিল কমবেশি সবার। আগে অপো মনোযোগী ছিল ক্যামেরায়, এখন তাদের ব্র্যান্ডিংয়ে বলা হচ্ছে—‘৫ মিনিট চার্জে ২ ঘণ্টা কথা’।
দেশের বাজারে সেরা
সারা বছর দেশের বাজারে কোন ব্র্যান্ডের ফোন সবচেয়ে বেশি বিক্রি করলেন? এই প্রশ্ন নিয়ে আমরা গিয়েছিলাম ঢাকার তিনটি বড় মোবাইল ফোনের বাজার—বসুন্ধরা সিটি শপিং মল, ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স এবং মোতালেব প্লাজায়। সুনির্দিষ্ট ব্র্যান্ডের বাইরে খুচরা বিক্রেতাদের মতামতে স্মার্টফোনের বিক্রির তালিকাটি এ রকম—স্যামসাং, সিম্ফনি, হুয়াওয়ে, শাওমি, ভিভো ও অপো। আর ফিচার বা বার ফোনের বেলায় এখনো ক্রেতাদের আস্থা নকিয়ার ওপরেই। ২০১৭ সালে ৩৩১০ মডেলটি বাজারে আনার পর বিক্রির ধুমই পড়ে গিয়েছিল। এ বছরও সেই ধারাবাহিকতা অব্যাহত থেকেছে। পাশাপাশি সিম্ফনি, ওয়ালটন এবং আইটেলও ভালো চলেছে।
স্মার্টফোনে স্যামসাং এগিয়ে আছে মূলত আস্থার কারণে। তবে এর ঘাড়ের ওপর তপ্ত নিশ্বাস ফেলছে হুয়াওয়ে। ব্যাটারি, ক্যামেরা এবং ওয়ারেন্টির কারণে চীনা এই ব্র্যান্ডটি এগিয়ে যাচ্ছে তরতর করে। শাওমিও মন জয় করে নিচ্ছে প্রায় একই রকম সুবিধা দিয়ে। তুলনামূলক কম দাম ও বেশি সুবিধা দিয়ে অপো আর ভিভোও বাজারে জনপ্রিয়।
কোন ব্র্যান্ডের কোন মডেলটি জনপ্রিয়
আইফোন: বসুন্ধরা সিটি শপিং মলের গ্যাজেট অ্যান্ড গিয়ার দোকানের জ্যেষ্ঠ বিক্রয় নির্বাহী নাজমুল অভি বললেন, ‘এ বছর আইফোনের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি করেছি সিক্স মডেলটি। এরপর আইফোন সেভেনও ভালো চলেছে। আর যাঁরা একটু বেশি দামি কিনতে চেয়েছেন, তাঁদের জন্য তো আইফোন টেন ছিলই।’ অন্য দোকানেও একই চিত্র। বিশ্ববাজারে আইফোন সিক্স ও সেভেন এখন বিগতযৌবনা। ফলে দেশের বাজারে এই মডেল দুটির দামও কমে গেছে। বেশি বিক্রির কারণও এটাই।
স্যামসাং: সব মিলিয়ে জে৬ এবং জে৪—এই মডেল দুটিই বেশি বিক্রি হয়েছে। দামিগুলোর মধ্যে নোট ৯, এ৬ প্লাস ছিল হটকেক।
সিম্ফনি: দেশি এই ব্র্যান্ডের বেশি দামি সেটের মধ্যে বেশি বিক্রির তালিকায় আছে আই ১২০, পি১১ এবং আই ৭৫ মডেল তিনটি। একটু কম দামের মধ্যে সেরা হলো বি৭৫, বি৯৮ এবং হ৬০।
হুয়াওয়ে: বেশি দামির মধ্যে নোভা ৩ আই, মেট ২০ প্রো ছিল চাহিদার শীর্ষে। হাতের নাগালে থাকা মডেলগুলোর মধ্যে ওয়াই ৫ লাইট এবং ওয়াই ৫ প্রাইম চলেছে বেশি।
শাওমি: নোট ৫ চলেছে সবচেয়ে বেশি। এরপর রেডমি ৫,৫ প্লাস পেয়েছে সবচেয়ে বেশি জনপ্রিয়তা। এ ছাড়া নোট ৫ এআই, এ২, এ২ লাইট এবং রেডমি এস২–ও বেশ বিক্রি হয়েছে।
ভিভো: চীনের এই ফোনটির ব্র্যান্ডিং দেখা গেছে ফুটবল বিশ্বকাপের মতো বড় আসরেও। বলিউড অভিনেতা আমির খান এর ব্র্যান্ড দূত। কাজে দিয়েছে এই ব্র্যান্ডিং। কম দামের মধ্যে ওয়াই ৭১ এবং বেশি দামের মধ্যে ভি১১ প্রো চলেছে সবচেয়ে বেশি।
অপো: এফ ৫, এফ ৭ এবং এফ৯—তিনটি মডেলই ভালো চলেছে। তবে সর্বশেষ সংযোজন এফ৯–ই বেশি বিক্রি হয়েছে। কম দামের মধ্যে জনপ্রিয় হয়েছে এ৩ এস মডেলটি।
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- আমেরিকা নির্ভর না হয়ে ইউরোপকে নিজস্ব ‘যুদ্ধকৌশল’ গড়তে হবে
- মিয়ানমারের সঙ্গে ভূখণ্ড বিনিময়ের কথা ভাবছে ভারত
- যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- আরও চার জেলায় ছাত্রদল ছাত্রশিবির সংঘর্ষ
- চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট
- মোদির ভিডিও অপসারণ ইস্যুতে জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম
- জুলাই জাদুঘর উদ্বোধন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী
- ইসরাইলের সমালোচনা করলে কী যুক্তরাষ্ট্রের ভিসা মিলবে না
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৩
- আজকাল ৯১৬
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
