মুজিববর্ষে বঙ্গবন্ধু ছবিমেলা করবে হাসুমণির পাঠশালা
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০১৯
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষে (২০২০ সাল) দেশের সব শিল্পীকে নিয়ে বঙ্গবন্ধু ছবিমেলার আয়োজন করবে হাসুমণির পাঠশালা। ২০২০ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে সুবিধাজনক সময়ে ঢাকায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
ছবিমেলার প্রতিপাদ্য ঠিক করা হয়েছে- পিতার ভাবনায় সোনার বাংলা। এতে বিষয়ভিত্তিক চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর ওপর বিশিষ্ট শিল্পীদের অঙ্কিত চিত্র মেলায় প্রদর্শিত হবে।
রোববার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বঙ্গবন্ধু ছবিমেলার আহ্বায়ক শিল্পী শাহাবুদ্দিন আহমেদ।
সংবাদ সম্মেলনের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপর শিল্পী শাহাবুদ্দিন আহমেদ রঙতুলির আঁচড়ে ক্যানভাসে বঙ্গবন্ধুকে ফুটিয়ে তোলেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, চিত্রশিল্পী অধ্যাপক জামালউদ্দিন আহমেদ, চিত্রশিল্পী মনিরুজ্জামান প্রমুখ।
শিল্পী শাহাবুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিতে এই আয়োজন। আগামী প্রজন্ম ছবির মাধ্যমে বঙ্গবন্ধুকে চিনবে।
সংবাদ সম্মেলনে ছবিমেলার সদস্য সচিব মারুফা আক্তার পপি বলেন, ছবিমেলার বিষয়ে প্রস্তুতি ও প্রচারণার অংশ হিসেবে হাসুমণির পাঠশালা ঢাকাসহ সব বিভাগীয় শহরে নিজ নিজ বিভাগের শিল্পীদের নিয়ে আর্ট ক্যাম্পের আয়োজন করবে। এসব ক্যাম্পে আঁকা চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
মেলায় একটি সাংস্কৃতিক মঞ্চ থাকবে, যেখানে বঙ্গবন্ধুকে নিয়ে গান, কবিতা আবৃত্তি, পুঁথিপাঠ, মঞ্চনাটক ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। শিশুদের জন্য শিশু কর্নার থাকবে, যেখানে বঙ্গবন্ধুর শৈশব নিয়ে গ্রাফিক্স চলচ্চিত্র এবং সিরিজ চিত্রকর্ম ‘খোকা যখন ছোট্ট ছিল’ প্রদর্শিত হবে।
ছবিমেলায় অংশ নিতে আগ্রহী প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন বা ব্যক্তিরা চলতি বছরের ১৬ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন। আগামী ১ নভেম্বর থেকে হাসুমণির পাঠশালা ও এর ওয়েবসাইটে নিবন্ধন ফরম পাওয়া যাবে।
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- ডেমোক্র্যাটিক প্রাইমারি
বাংলাদেশি প্রার্থীরা কে কোথায় - রাজনীতিতে কিংমেকার মামদানি!
- সিটিজেনশীপ আবেদন ফি ১৩৩০ ডলার হচ্ছে
- আমাদের ছিলেন একজন শামসুল হক
- আজকাল ৯২৮
- ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
